০২:৩৯ এম
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং ইরানের পাল্টাপাল্টি হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, এই সংঘাত চলতে থাকলে তা শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। খবরটি প্রকাশ করেছে আলজাজিরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গুতেরেস বলেন, যুক্তরাষ্ট্রের ইরানে হামলা এবং ইরানের প্রতিবেশী দেশগুলোর বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলার ঘটনায় তিনি ‘গভীরভাবে উদ্বিগ্ন’ আছেন।
তিনি উল্লেখ করেন, এসব হামলা অবশ্যই বন্ধ হতে হবে।
আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি
গুতেরেস আরও বলেন, সংঘাত যদি পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেয়, তবে তা অঞ্চলটির পাশাপাশি সমগ্র বিশ্বের জন্য বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করবে। তিনি যুক্তরাষ্ট্র এবং ইরানকে কূটনীতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন