ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রাজিল ছিটকে পড়ায় খুশি জার্মানির তারকা ফুটবলার


ব্রাজিল ছিটকে পড়ায় খুশি জার্মানির তারকা ফুটবলার

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হারিয়ে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেলেসাও সমর্থকরা এই বিদাবরণে মর্মাহত।

এখন, ব্রাজিলের বিদায়ের পর সাবেক জার্মান অধিনায়ক লোথার ম্যাথাউস কড়া ভাষায় নেইমারের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ব্রাজিলের বিদায়ে তিনি সন্তুষ্ট এবং মাঠে নেইমারের অতিরিক্ত অঙ্গভঙ্গি ও অভিযোগ করার অভ্যাস সহ্য করতে পারছেন না।

নরওয়ের কাছে ২-১ গোলে হেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। ম্যাচে নেইমার পেনাল্টি থেকে দলের একমাত্র গোল করেন। অথচ এই হার দেশের জন্য বড় একটি ধাক্কা। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেন ব্রাজিলিয়ান সুপারস্টার হারের পর।

আরও পড়ুন: ‘এমন দলকে হারানো সবসময়ই বিশেষ কিছু’— এনরিকে বার্সার জালে এক হালি দিয়ে

জার্মান সংবাদমাধ্যম ‘স্কাই জার্মানি’কে দেওয়া সাক্ষাৎকারে ম্যাথাউস জানান, 'ব্রাজিলের বিদায়ে আমি খুশি। নেইমারের এই অবিরাম অভিযোগ এবং অঙ্গভঙ্গি আমি আর সহ্য করতে পারি না।'

ম্যাচে নরওয়ের গোলকিপার অরিয়ান নিল্যান্ডের সঙ্গে নেইমারের বাকবিতণ্ডার ঘটনাও তুলে ধরেছেন ম্যাথাউস। পেনাল্টি থেকে গোল করার পরে নিল্যান্ড কিছু সময় নষ্ট করেন এবং বল নিজের কাছে রেখে দেন। এ নিয়ে তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ঘটে। ম্যাথাউস এই প্রসঙ্গে বলেন, ‘পেনাল্টি দ্রুত নেওয়ার বদলে নেইমার শট নেওয়ার আগে এবং পরে গোলকিপারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। তার এই আচরণই প্রমাণ করে, দলের সাফল্যের চেয়ে নিজের অহংকেই বেশি গুরুত্ব দেয়।’

নেইমারকে নিয়ে ম্যাথাউসের সমালোচনা নতুন নয়। ২০১৮ সালের বিশ্বকাপেও তিনি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে 'ডাইভার' এবং 'অভিনেতা' আখ্যা দিয়ে বলেছিলেন, 'নেইমার অসাধারণ একজন ফুটবলার। বিশ্বের সেরাদের মধ্যে একজন। কিন্তু অভিনয় করার কী দরকার? এতে মানুষের সহানুভূতি পাওয়া যায় না। দিয়েগো মারাদোনা অভিনয় করতেন না, লিওনেল মেসিও করেন না। আমাদের নেইমারের মতো খেলোয়াড় দরকার। কিন্তু অভিনেতা নয়।'

এদিকে, বিশ্বকাপ শুরুর পূর্বে ম্যাথাউস নরওয়েকে নিজের 'ডার্ক হর্স' হিসেবে বেছে নিয়েছিলেন। ব্রাজিলকে হারিয়ে তারা সেই ধারণাকেই আরো শক্তিশালী করেছে বলে মনে করেন তিনি। ম্যাথাউস মন্তব্য করেন, ‘বিশ্বকাপ শুরুর আগে আমি নরওয়েকে ডার্ক হর্স বলেছিলাম। বাছাইপর্বে তারা ইতালিকে দু'বার হারিয়েছে এবং এবার ব্রাজিলকে বিদায় দিয়েছে। তাদের দলে মার্টিন ওডেগার্ড, বুন্দেসলিগার প্রতিভাবান আন্তোনিও নুসা এবং গোলমেশিন আলিং হালান্ডের মতো অসাধারণ খেলোয়াড় রয়েছে।’

আরও পড়ুন: পাকিস্তানের আরাফাত মিনহাস গড়লেন ৫৫ বছরের ইতিহাসে অনন্য রেকর্ড

এদিকে, নরওয়ের বিরুদ্ধে ইংল্যান্ড সহজ উত্তরাতে পারবেন না বলেও উল্লেখ করেছেন ১৯৯০ সালে জার্মান বিশ্বকাপ দলের এই সদস্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত ও স্বল্পসুদে ঋণ সম্প্রসারণে সরকারের নানা উদ্যোগ : শিল্পমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


লবণের ন্যায্যমূল্য নিশ্চিত ও স্বল্পসুদে ঋণ সম্প্রসারণে সরকারের নানা উদ্যোগ : শিল্পমন্ত্রী

সরকার লবণ চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং কক্সবাজার ও চট্টগ্রামে লবণ চাষে সহায়তা দিতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে স্বল্প সুদে ঋণ সুবিধা সম্প্রসারণ অন্যতম। জাতীয় সংসদে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য তুলে ধরেন।

আজ বুধবার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলামের লিখিত প্রশ্নের উত্তরে তিনি তথ্য জানান। সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করেন।

শিল্পমন্ত্রী বলেন, ২০২৫-২৬ অর্থবছরে কক্সবাজারের ৩২ হাজার ৪১০ জন এবং চট্টগ্রামের ৭ হাজার ৭৪০ জনসহ মোট ৪০ হাজার ১৫০ জন লবণ চাষি ৬৭ হাজার ৭৫৭ একর জমিতে লবণ চাষ করে ১৯ লাখ ৪৫ হাজার মেট্রিক টন লবণ উৎপাদন করেছেন।

তিনি বলেন, উৎপাদন ব্যয় যাচাই করে মাঠপর্যায়ে লবণের ন্যূনতম মূল্য নির্ধারণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে লবণ চাষিরা তাদের উৎপাদিত লবণের ন্যায্যমূল্য পান।

মন্ত্রী আরও বলেন, শিল্প খাতে ব্যবহারের জন্য লবণ আমদানির সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে এবং সরকার লবণ আমদানি নিয়ন্ত্রণ করছে।

তিনি বলেছেন, সোডিয়াম সালফেট বা ডাইসোডিয়াম সালফেটের নামে যাতে সোডিয়াম ক্লোরাইড আমদানি করা না যায়, তা নিশ্চিত করতে শুল্ক ছাড়ের আগে পরীক্ষাগারে পরীক্ষা করা হচ্ছে।

খন্দকার আব্দুল মুক্তাদির আরও জানান, সরকার লবণের আমদানি শুল্ক হার পর্যালোচনা করছে। দেশীয়ভাবে উৎপাদিত লবণের গুণগত মান উন্নয়নের জন্য নিয়মিতভাবে চাষিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, এসব উদ্যোগের ফলে গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে লবণ চাষিরা ভালো দাম পাচ্ছেন। বর্তমানে মাঠপর্যায়ে প্রতি মণ লবণের গড় মূল্য ৩৩৭ টাকা, যেখানে গত বছরের একই সময়ে এ মূল্য ছিল ২৭১ টাকা।

লবণ চাষিদের আর্থিক সহায়তা বিষয়ে শিল্পমন্ত্রী জানান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জামানতবিহীন ৫ শতাংশ সরল সুদে 'লবণ চাষিদের জন্য বিশেষ ঋণ কর্মসূচি' চালু করেছে।

তিনি বলেন, এ কর্মসূচির আওতায় এ পর্যন্ত ৬৭৭ জন লবণ চাষির মধ্যে ৩ কোটি ২৫ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

এছাড়া, বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালার আওতায় তফসিলি ব্যাংকের মাধ্যমে প্রকৃত লবণ চাষিদের ৪ শতাংশ রেয়াতি সুদে ঋণ প্রদান করা হচ্ছে বলেও তিনি সংসদকে জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সবার সামনে বেবি বাম্পে নজর কাড়লেন দীপিকা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


সবার সামনে বেবি বাম্পে নজর কাড়লেন দীপিকা

 

অভিনেত্রী দীপিকা পাড়ুকোন দ্বিতীয়বার মা হতে চলেছেন—এ খবর প্রকাশ্যে আসে চলতি বছরের এপ্রিলে। এরপর থেকেই ভক্তদের আগ্রহ ছিল তার নতুন উপস্থিতি ঘিরে।

এবার একটি নতুন বিজ্ঞাপনে প্রথমবারের মতো স্পষ্টভাবে দেখা গেল অভিনেত্রীর বেবি বাম্প।

প্রথম সন্তানের সময়ের মতো এবারও মাতৃত্বকালীন বিরতিতে যাননি দীপিকা। গর্ভাবস্থাতেই শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং শেষ করেছেন তিনি। এবার একটি পাঁচতারকা হোটেলের বিজ্ঞাপনে অন্তঃসত্ত্বা অবস্থায় হাজির হয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।

ভিডিওতে দীপিকার আত্মবিশ্বাসী উপস্থিতি ও প্রাণবন্ত অভিব্যক্তি মুগ্ধ করেছে ভক্তদের। গর্ভাবস্থাতেও তার কর্মস্পৃহা এবং সৌন্দর্যের প্রশংসায় ভাসছে সামাজিক যোগাযোগমাধ্যম। কেউ তাকে ‘সুপারমম’ বলেও অভিহিত করেছেন।

জানা গেছে, অন্তঃসত্ত্বার চার মাসের সময় বিজ্ঞাপনটির শুটিং করেছিলেন দীপিকা।

ভিডিওটি প্রকাশের পর একজন লিখেছেন, ‘দুয়ার মা সুপারস্টার।’ আরেকজনের মন্তব্য, ‘অন্তঃসত্ত্বা অবস্থাতেও কী স্মার্টলি কাজ করেছেন।’

চলতি বছরের এপ্রিলে দীপিকার দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়লেও শুরুতে বিষয়টি নিয়ে নীরব ছিলেন তিনি ও তার স্বামী রণবীর সিং। পরে জল্পনার অবসান ঘটিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন দীপিকা।

সেই ছবিতে তাদের মেয়ে দুয়ার হাতে দেখা যায় একটি প্রেগন্যান্সি টেস্ট কিট।

ক্যাপশনে দুটি ‘ইভিল আই’ ইমোজি ব্যবহার করে দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর নিশ্চিত করেন এই তারকা দম্পতি।

দীপিকার সেই ঘোষণার পর অভিনন্দনের জোয়ার বয়ে যায়। সহকর্মী অভিনেত্রী ভূমি পেডনেকার ‘অভিনন্দন’ জানিয়ে মন্তব্য করেন। অভিনেত্রী সামান্থাও একাধিক হৃদয়ের ইমোজি দিয়ে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ২০১৮ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের প্রথম সন্তান কন্যা দুয়ার জন্ম হয়। এবার দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন এই তারকা দম্পতি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বমঞ্চে নারী ক্রীড়াঙ্গনের নেতৃত্ব দিতে আইডব্লিউজি গ্লোবাল সামিটে সারওয়াত সিরাজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


বিশ্বমঞ্চে নারী ক্রীড়াঙ্গনের নেতৃত্ব দিতে আইডব্লিউজি গ্লোবাল সামিটে সারওয়াত সিরাজ

বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন আইডব্লিউজি গ্লোবাল সামিট অন উইমেন অ্যান্ড স্পোর্ট ২০২৬’ এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন সারওয়াত সিরাজ শুক্লা, যিনি বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী।

আগামীকাল ৯ জুলাই থেকে ১১ জুলাই, বাংলাদেশ সময় অনুযায়ী যুক্তরাজ্যের বার্মিংহামের আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এই মর্যাদাপূর্ণ বৈশ্বিক সম্মেলনে অংশ নিতে তিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

এই সম্মেলনে ক্রীড়া সংগঠক, নীতিনির্ধারক, ক্রীড়াবিদসহ ১,২০০ আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নিচ্ছেন।

সারওয়াত সিরাজ শুক্লা, যিনি বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রীর দায়িত্ব পালন করছেন, বর্তমানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর ভাইস প্রেসিডেন্ট এবং দেশের একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ‘বিকেএসপি’-র পরিচালক হিসেবে কাজ করছেন।

সম্প্রতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক নারীর সুরক্ষা, সমতা ও অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সারওয়াত সিরাজ শুক্লা এই কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। দেশে শিশু-কিশোরদের ক্রীড়ায় যোগাযোগ বাড়াতে সরকারের চলমান ‘নতুন কুঁঁড়ি স্পোর্টস’ উদ্যোগ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ ‘স্পোর্টস ডিপ্লোম্যাসি’ উইং গঠনের লক্ষ্যে তার সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করেন ক্রীড়া বিশেষজ্ঞরা। এই সামিটে তার অংশগ্রহণ বাংলাদেশী স্পোর্টস ডিপ্লোম্যাসির একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

যুক্তরাজ্যে যাত্রার প্রাক্কালে সারওয়াত সিরাজ শুক্লা জানান, "বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও সাফল্য এখন বিশ্বজুড়ে প্রশংসিত। আইডব্লিউজির এই বৈশ্বিক প্ল্যাটফর্মে আমাদের অর্জনগুলো তুলে ধরার পাশাপাশি বিশ্ব ক্রীড়াঙ্গনে নারী নেতৃত্ব ও আইনি সুরক্ষার আধুনিক কৌশলগুলো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কাজে লাগাতে চাই।"

তিনি তিন দিনের এই সম্মেলনে আন্তর্জাতিক ক্রীড়া নীতিনির্ধারক ও বিভিন্ন দেশের অলিম্পিক কমিটির প্রতিনিধিদের সাথে নেটওয়ার্কিং ও বিশেষ আলোচনায় অংশগ্রহণ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহতের সংখ্যা বেড়ে ৮

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহতের সংখ্যা বেড়ে ৮

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের কারণে নিহত শিশুর সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৪ জন ঘটনাস্থলে নিহত হন এবং ৪ জন হাসপাতালে মারা গেছেন।

এছাড়া, উদ্ধার করা ৫ শিশুকে ক্যাম্প ৩-এর জিকে হাসপাতাল, ক্যাম্প ৫-এর ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং ক্যাম্প ৬-এর আইআরসি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

এই ঘটনা বুধবার (৮ জুলাই) দুপুরে আড়াইটার দিকে ঘটেছিল। হতাহতরা সবাই রোহিঙ্গা শিক্ষার্থী ছিলেন।

ফায়ার সার্ভিসের নেতৃত্বে উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে স্বেচ্ছাসেবকদের সহায়তায়। এপিবিএন পুলিশ এবং রোহিঙ্গারা উদ্ধার অভিযানে সক্রিয় অংশগ্রহণ করেছেন।

কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে একটি মাদরাসায় পাহাড়ধসের এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। জানা গেছে, ওই সময়ে ক্লাস চলছিল। ঘটনাস্থলে ৪ জন এবং হাসপাতালে ৪ শিশুর মৃত্যু নিশ্চিত করেন শরণার্থী ত্রাণ ও প্রত‍্যাবাসন কর্মকর্তা মিজানুর রহমান।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ‘এ-থ্রি’ ব্লকে ওই মাদরাসায় হঠাৎ করেই পাহাড়ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করেন।

এদিকে, ভারী বর্ষণের কারণে রোহিঙ্গারা আরও পাহাড় ধসের আশংকা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%