০৬:০২ পি.এম
বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন আইডব্লিউজি গ্লোবাল সামিট অন উইমেন অ্যান্ড স্পোর্ট ২০২৬’ এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন সারওয়াত সিরাজ শুক্লা, যিনি বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী।
আগামীকাল ৯ জুলাই থেকে ১১ জুলাই, বাংলাদেশ সময় অনুযায়ী যুক্তরাজ্যের বার্মিংহামের আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এই মর্যাদাপূর্ণ বৈশ্বিক সম্মেলনে অংশ নিতে তিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।
এই সম্মেলনে ক্রীড়া সংগঠক, নীতিনির্ধারক, ক্রীড়াবিদসহ ১,২০০ আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নিচ্ছেন।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের ৩ দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা
সারওয়াত সিরাজ শুক্লা, যিনি বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রীর দায়িত্ব পালন করছেন, বর্তমানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর ভাইস প্রেসিডেন্ট এবং দেশের একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ‘বিকেএসপি’-র পরিচালক হিসেবে কাজ করছেন।
সম্প্রতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক নারীর সুরক্ষা, সমতা ও অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সারওয়াত সিরাজ শুক্লা এই কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। দেশে শিশু-কিশোরদের ক্রীড়ায় যোগাযোগ বাড়াতে সরকারের চলমান ‘নতুন কুঁঁড়ি স্পোর্টস’ উদ্যোগ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ ‘স্পোর্টস ডিপ্লোম্যাসি’ উইং গঠনের লক্ষ্যে তার সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করেন ক্রীড়া বিশেষজ্ঞরা। এই সামিটে তার অংশগ্রহণ বাংলাদেশী স্পোর্টস ডিপ্লোম্যাসির একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
যুক্তরাজ্যে যাত্রার প্রাক্কালে সারওয়াত সিরাজ শুক্লা জানান, "বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও সাফল্য এখন বিশ্বজুড়ে প্রশংসিত। আইডব্লিউজির এই বৈশ্বিক প্ল্যাটফর্মে আমাদের অর্জনগুলো তুলে ধরার পাশাপাশি বিশ্ব ক্রীড়াঙ্গনে নারী নেতৃত্ব ও আইনি সুরক্ষার আধুনিক কৌশলগুলো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কাজে লাগাতে চাই।"
তিনি তিন দিনের এই সম্মেলনে আন্তর্জাতিক ক্রীড়া নীতিনির্ধারক ও বিভিন্ন দেশের অলিম্পিক কমিটির প্রতিনিধিদের সাথে নেটওয়ার্কিং ও বিশেষ আলোচনায় অংশগ্রহণ করবেন।
আরও পড়ুন: আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা নিষ্পত্তি নভেম্বরের শেষ দিকে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন