ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রামিসা হত্যা মামলার রায় ঘোষণার আগে আদালতপাড়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থা


রামিসা হত্যা মামলার রায় ঘোষণার আগে আদালতপাড়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থা

রাজধানীর পল্লবী এলাকার শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রোববার (৭ জুন) বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ মামলার রায় ঘোষণার কথা রয়েছে।

মামলার দুই আসামি হলেন: রামিসার প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

এদিন সকালে মামলার প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়। এরপর তাদের আদালতের মহানগর হাজতখানায় রাখা হয়।

গত বৃহস্পতিবার (৪ জুন) মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর আজকের দিন রায়ের জন্য ধার্য করেন আদালত।

মামলার বিবরণ অনুযায়ী, নিহত রামিসা স্থানীয় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকালে সে ঘর থেকে বের হলে আসামি স্বপ্না আক্তার তাকে কৌশলে নিজেদের কক্ষে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়।

মেয়ের খোঁজ না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে আসামিদের ঘরের সামনে রামিসার জুতা দেখতে পান তার মা। ডাকাডাকিতে সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে ঘরের ভেতর থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করা হলে পুলিশ এসে স্বপ্নাকে আটক করে এবং তথ্যপ্রযুক্তির সাহায্যে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতার করে।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

এই নৃশংস ঘটনায় ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারের পর প্রধান আসামি সোহেল রানা আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

হত্যাকাণ্ডের তদন্ত শেষে রেকর্ড গড়ে মাত্র ৫ দিনের মাথায় (২৪ মে) পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এরপর গত ১ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলাটিতে মোট ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত এ রায় প্রদান করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অগ্নিকাণ্ডে মাদরাসা ভস্মীভূত, অক্ষত রয়েছে কোরআনের আয়াতসংবলিত অংশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১০:০০ এম


অগ্নিকাণ্ডে মাদরাসা ভস্মীভূত, অক্ষত রয়েছে কোরআনের আয়াতসংবলিত অংশ

পঞ্চগড়ে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে একটি মাদরাসার সব কিছু পুড়ে ছাই হয়ে গেলেও পবিত্র কোরআনের পাতাগুলো অক্ষত অবস্থায় বিরাজমান রয়েছে। আল্লাহ ও তার কালামের মহত্ত্ব প্রকাশ পাচ্ছে, বলেন মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও মুসল্লিরা।

শনিবার (৬ জুন) বিকেলে শহরের দারুন নাজাত মদিনাতুল উলুম ক্বওমি মাদরাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তথ্য অনুসারে, আগুনের কারণে মাদরাসাটির প্রায় ৮ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে। এর মধ্যে আসবাবপত্র, এসি, ফ্রিজ, ফ্যান, চাল, ডিম এবং আলুসহ অন্যান্য খাদ্য সামগ্রী পুড়ে গেছে। তবে মাদরাসার সেলফে রাখা পবিত্র কোরআনের মোড়ক পুড়ে গেলেও ভেতরের পাতাগুলো অক্ষত রয়েছে। এই ঘটনা দেখতে উৎসুক মানুষেরা ভিড় করছে।

স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী বলেন, আল্লাহর মহত্ত্বের নিদর্শন হল, সব কিছু পুড়লেও তার কালাম পোড়েনি।

ওই মাদরাসার শিক্ষক রমজান আলী মন্তব্য করেন, আমাদের মাদরাসার সব ক্ষতিগ্রস্থ হয়েছে। এই ক্ষতি পুনরুদ্ধার করা সম্ভব নয়। তবে কোরআনের কোনো এক আয়াতও পোড়েনি। আল্লাহ মহান।

এই ঘটনার বিষয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তুষার কান্তি বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হওয়ার আরও তথ্য আমাদের কাছে এসেছে। আমাদের হিসাব অনুযায়ী প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ লাখ টাকার কাছাকাছি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১০:০২ এম


নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪

নওগাঁর মান্দা মাদক বিরোধী অভিযানে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন গ্রেফতার হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ মান্দা থানা এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটি টীম ০৬/০৬ ২৬ রাত ১০ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মান্দা থানাধীন মান্দা উপজেলা পরিষদের মেইন গেটের বিপরীতে মোল্লা টাওয়ারের ২য় তলায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য সেবনের জন্য মাদক নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম ঘটনাস্থলে পৌঁছালে, টীমটি উক্ত ভবনের ২য় তলার একটি রুমের মেঝেতে দেখতে পায় আসামি ১। জাহিদুল হক ইমন (২৫) পিতা এমদাদুল সাং বড়পই ২। হাফেজ আলী (৪৫) পিতা মৃত লালু সাং চক কুসুম্বা ৩। মুস্তাকিম (৩৪) পিতা মোসলেম আলী সাং পাকুরিয়া ভারশো সর্বথানা মান্দা জেল নওগাঁ ৪। রনি (৩৬) পিতা রফিকুল সাং শিরোইল কলোনী ৫ নং গলি থানা চদ্রিমা আর এম পি রাজশাহী, বর্তমান ঠিকানা মৃত ফরিদুজ্জামান কুহেল (শ্বশুর) সাং ছোট বেলাল দহ থানার মান্দা জেলা নওগাঁ, গন গোল হয়ে বসে মাদক সেবনের জন্য প্রস্তুতি নিচ্ছে। উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের হেফাজত থেকে ৮ পাতায় ১০ টি করে মোট ৮০ টা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের যুবসমাজ কারো হাতে পুতুল নয়: বিজেপি সভাপতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১০:০৫ এম


ভারতের যুবসমাজ কারো হাতে পুতুল নয়: বিজেপি সভাপতি

ভারতের যুবসমাজ কারো হাতের পুতুল নয় বলে স্পষ্ট করেছে বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন। তিনি জানান, ডিজিটাল যুগের শক্তি ব্যবহার করে দেশের তরুণ সমাজকে ভুল পথে চালিত করার চেষ্টা ভারতে সফল হতে দেওয়া হবে না। এ বিবৃতি তিনি শনিবার (৬ জুন) ঝাড়খণ্ডের রাঁচিতে একটি দলীয় অনুষ্ঠানে প্রদান করেন।

নবীন বলেন, ‘বিদেশে বসে কিছু লোক ভাবছে তারা ভারতীয় যুবসমাজকে দিকনির্দেশনা দেবে অথবা তাদের হাতের পুতুল বানাবে; কিন্তু তা হতে দেওয়া হবে না।’

তিনি আরও বলেছেন, যুবকদের কঠোর পরিশ্রম ও শক্তির ওপর ভর করেই দেশ এগিয়ে চলেছে। যারা তরুণদের নেতিবাচক রাজনীতিতে টানতে চায়, তাদের সতর্ক করে দিচ্ছি—ভারতের যুবকরা ইতিবাচক রাজনীতিই করবে। আমরা অবশ্যই গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করব, কিন্তু গণতন্ত্রের মানদণ্ড ধ্বংস হতে দেব না।

বিজেপি সভাপতির এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন রাজধানী দিল্লির জন্তর মন্তরে বিরোধী দলগুলোর সমর্থনে একটি তুমুল বিক্ষোভ সমাবেশ চলছে। এই সমাবেশের নেতৃত্ব দিচ্ছেন ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকে।

অভিজিৎ দীপ মূলত বিদেশ-ফেরত একজন রাজনৈতিক ব্যঙ্গরচয়িতা এবং আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া টিমের সাবেক কর্মী। যুক্তরাষ্ট্রে থাকাকালীন তিনি ‘ককরোচ জনতা পার্টি’ নামে একটি ব্যঙ্গাত্মক ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল তৈরি করেন, যা অল্প সময়ে ব্যাপক ফলোয়ার পায়।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

র‍্যাংকিংয়ের ৮৪তম দলের বিরুদ্ধে কষ্টার্জিত জয় ইংল্যান্ডের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১০:০৮ এম


র‍্যাংকিংয়ের ৮৪তম দলের বিরুদ্ধে কষ্টার্জিত জয় ইংল্যান্ডের

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড।

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ার মধ্যে অনুষ্ঠিত এই ম্যাচে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন একমাত্র গোলটি করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাম্পায় আয়োজিত এই ম্যাচটি মূলত বিশ্বকাপের আগে খেলোয়াড়দের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার পরীক্ষাপর্ব। ইংল্যান্ডের কোচ টমাস টুখেল দুই অর্ধে ভিন্ন দুটি একাদশ মাঠে নামান, এবং পুরো ম্যাচজুড়ে তার দল বলের নিয়ন্ত্রণ বজায় রাখে।

প্রথমার্ধে ইংল্যান্ড বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিল না। জন স্টোনস কর্নার থেকে পাওয়া হেডের সুযোগ কাজে লাগাতে পারেননি। অলিভার ওয়াটকিন্সও জর্ডান হেন্ডারসনের ফ্রি-কিক থেকে পাওয়া সুযোগ নষ্ট করেন।

বাম প্রান্তে মার্কাস রাশফোর্ড ছিলেন অত্যন্ত সক্রিয়। তার গতিময় আক্রমণ একাধিকবার নিউজিল্যান্ডের রক্ষণবন্ধনে চাপ সৃষ্টি করে। ৩৪তম মিনিটে তার ক্রস থেকে হ্যারি কেনের হেড দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক ম্যাক্স ক্রোকোম্ব।

প্রথমার্ধের যোগ করা সময়ে অবশেষে কাঙ্ক্ষিত গোল পায় ইংল্যান্ড। জেড স্পেন্সের নিখুঁত ক্রস থেকে দারুণ ফ্লিক হেডে বল জালে জড়ান কেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি ছিল তার ১১৩ ম্যাচে ৭৯তম গোল।

নিউজিল্যান্ড এই ম্যাচে খুব কমই আক্রমণে যেতে পেরেছে। তাদের একমাত্র উল্লেখযোগ্য সুযোগ আসে ম্যাট গারবেটের শটে, যা ঠেকিয়ে দেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।

দ্বিতীয়ার্ধে জুড বেলিংহ্যাম, আইভান টনি, টিনো লিভরামেন্তো ও তরুণ রিও এনগুমোহাকে মাঠে নামান টুখেল। ইংল্যান্ড আক্রমণের গতি বাড়ালেও ব্যবধান আর বাড়াতে পারেনি।

ড্যান বার্নের একটি হেড অল্পের জন্য বাইরে চলে যায়। অন্যদিকে, আইভান টনি ফাউলের শিকার হয়ে পেনাল্টির দাবি তুললেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের আরেকটি প্রস্তুতি ম্যাচ রয়েছে কোস্টা রিকার বিরুদ্ধে। এরপর ১৭ জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%