১০:০২ এম
নওগাঁর মান্দা মাদক বিরোধী অভিযানে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন গ্রেফতার হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ মান্দা থানা এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটি টীম ০৬/০৬ ২৬ রাত ১০ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মান্দা থানাধীন মান্দা উপজেলা পরিষদের মেইন গেটের বিপরীতে মোল্লা টাওয়ারের ২য় তলায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য সেবনের জন্য মাদক নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম ঘটনাস্থলে পৌঁছালে, টীমটি উক্ত ভবনের ২য় তলার একটি রুমের মেঝেতে দেখতে পায় আসামি ১। জাহিদুল হক ইমন (২৫) পিতা এমদাদুল সাং বড়পই ২। হাফেজ আলী (৪৫) পিতা মৃত লালু সাং চক কুসুম্বা ৩। মুস্তাকিম (৩৪) পিতা মোসলেম আলী সাং পাকুরিয়া ভারশো সর্বথানা মান্দা জেল নওগাঁ ৪। রনি (৩৬) পিতা রফিকুল সাং শিরোইল কলোনী ৫ নং গলি থানা চদ্রিমা আর এম পি রাজশাহী, বর্তমান ঠিকানা মৃত ফরিদুজ্জামান কুহেল (শ্বশুর) সাং ছোট বেলাল দহ থানার মান্দা জেলা নওগাঁ, গন গোল হয়ে বসে মাদক সেবনের জন্য প্রস্তুতি নিচ্ছে। উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের হেফাজত থেকে ৮ পাতায় ১০ টি করে মোট ৮০ টা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন