১১:৪৯ পি.এম
রাশিয়ার রাজধানী মস্কো অঞ্চলে ইউক্রেন সাম্প্রতিক সময়ের ‘সবচেয়ে বড় আকারের’ হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে এবং ৩৯ জনের বেশি আহত হয়েছেন। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ বিষয়টি নিশ্চিত করেছেন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এটি রাশিয়ার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এ বছর ইউক্রেনের দ্বারা পরিচালিত ‘সবচেয়ে বড় আকারের’ হামলা ছিল। গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানান, হামলায় প্রায় ৮২২টি ড্রোন ব্যবহার করা হয়েছিল। যার মধ্যে ৬০০টি মস্কোকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তিনি বলেন, ‘রাশিয়ার রাজধানী সাম্প্রতিক সময়ে অন্যতম ভয়াবহ ড্রোন হামলার শিকার হয়েছে। রাশিয়ান সবচেয়ে বড় ই-কর্মাস প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদামেও হামলা চালানো হয়।’ সাম্প্রতিক সপ্তাহগুলোর সময় রাশিয়া ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা তীব্রতর করেছে এবং কিয়েভও রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা বাড়িয়েছে। রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রোস্তভ প্রদেশে রাতে হামলায় ৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর। ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদের কর্মকর্তারা জানিয়েছেন, একটি বেসামরিক যাত্রীবাহি বাসে হামলায় এক নারী নিহত হয়েছেন। গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ মতে, মস্কোর পোডলস্ক এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলায় ৮৩ বছর বয়সী এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। মস্কোর কেন্দ্র থেকে ২৫ কিলোমিটার (১৫.৫ মাইল) দূরে কোলেডিনোতে অবস্থিত ওয়াইল্ডবেরিজের একটি গুদামে হামলা চালানো হলে তিনজন আহত হয়েছেন। মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, ঘটনার পর ধারণ করা ভিডিওতে ওয়াইল্ডবেরিজের কোলেডিনো গুদাম থেকে আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, সামরিক সরঞ্জাম লেনদেনের কাজে ওয়াইল্ডবেরিজ ব্যবহার করা হচ্ছিল। এই কারণে, মস্কোর সামরিক অভিযানের অর্থনৈতিক ভিত্তি দুর্বল করার অংশ হিসেবেই প্রতিষ্ঠানটিকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন