ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

রুশ বাহিনীর হামলায় একদিনে ইউক্রেনের ১৩ শতাধিক সেনা নিহতের দাবি


রুশ বাহিনীর হামলায় একদিনে ইউক্রেনের ১৩ শতাধিক সেনা নিহতের দাবি

গত ২৪ ঘণ্টায়, রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর প্রায় ১ হাজার ৩২০ সদস্য নিহত হয়েছেন বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে।

শুক্রবার রুশ বার্তা সংস্থা তাস থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, বিভিন্ন যুদ্ধক্ষেত্রে পরিচালিত অভিযানে ইউক্রেনের ব্যাপক জনবল ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ‘নর্থ’ যুদ্ধগোষ্ঠীর দায়িত্বাধীন এলাকার অভিযান থেকে প্রায় ২০০ জন, ‘ওয়েস্ট’ যুদ্ধগোষ্ঠীর অভিযানে ১৮০ জনের বেশি, ‘সাউথ’ যুদ্ধগোষ্ঠীর এলাকায় ৮৫ জনের বেশি, ‘সেন্টার’ যুদ্ধগোষ্ঠীর এলাকায় ৩৪০ জনের বেশি, ‘ইস্ট’ যুদ্ধগোষ্ঠীর অভিযানে ৪৫৫ জনের বেশি এবং ‘দনেপ্র’ যুদ্ধগোষ্ঠীর দায়িত্বাধীন এলাকার অভিযান থেকে আরও ৬০ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: জাপান ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু করবে

এছাড়া, মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১০টি নির্দেশনানিয়ন্ত্রিত আকাশ বোমা, যুক্তরাষ্ট্রে নির্মিত একটি বহুনল রকেট উৎক্ষেপণ ব্যবস্থার ক্ষেপণাস্ত্র এবং ৩৫২টি স্থির-পাখাবিশিষ্ট ড্রোন ভূপাতিত করেছে।

রাশিয়ার দাবি অনুযায়ী, বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের ৬৭১টি যুদ্ধবিমান, ২৮৪টি হেলিকপ্টার, ১ লাখ ৫৩ হাজার ৬৮৪টি ড্রোন, ৬৬১টি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ২৯ হাজার ৫৫০টি ট্যাংক ও সাঁজোয়া যান, ১ হাজার ৭২২টি বহুনল রকেট উৎক্ষেপণ ব্যবস্থা, ৩৫ হাজার ১৩৬টি কামান ও মর্টার এবং ৬২ হাজার ৮৭৪টি বিশেষ সামরিক যান ধ্বংস করা হয়েছে।

এদিকে, ইউক্রেনের হামলার প্রতিক্রিয়ায়, দেশটির সামরিক বিমানঘাঁটি এবং জ্বালানি ও পরিবহন অবকাঠামোতে সমন্বিত হামলা চালানোর কথাও জানায় মস্কো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্যমতে, রাশিয়ার বেসামরিক স্থাপনায় ইউক্রেনের হামলার প্রতিক্রিয়ায় দূরপাল্লার উচ্চ-নির্ভুলতাসম্পন্ন স্থল ও আকাশভিত্তিক অস্ত্র এবং আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করে ইউক্রেনীয় বাহিনীর ব্যবহৃত সামরিক বিমানঘাঁটি, জ্বালানি, বিদ্যুৎ ও পরিবহন অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। তবে রাশিয়ার এসব দাবির বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: ইরান: হরমুজ প্রণালিতে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্র দায়ী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে বন্ধুর স্ত্রীকে কেন্দ্র করে বিরোধ, পরে হত্যাকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

সিলেট প্রতিনিধি

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১২:৪৩ এম


সিলেটে বন্ধুর স্ত্রীকে কেন্দ্র করে বিরোধ, পরে হত্যাকাণ্ড

সিলেট নগরীর রায়নগর এলাকার একটি ঘটনায় বন্ধুর হাতে খুন হয়েছেন আরেক বন্ধু। স্থানীয় জনতা ঘাতক বন্ধুকে আটকের পর পুলিশের হাতে তুলে দিয়েছেন। রোববার (৩১ মে ২০২৬ইং) সকালে সাড়ে ১১টার দিকে নগরীর রায়নগর দপ্তরীপাড়া এলাকায় এই সংঘটনাটি ঘটে। নিহত জুয়েল (২৬) দপ্তরিপাড়ার সাকেরের কলোনীর বাসিন্দা এবং তিনি পেশায় প্রাইভেট কার চালক বলে জানা গেছে।

ঘটনাটির প্রেক্ষিতে, নিহত জুয়েলের বন্ধু হাবিলকে (২৫) আটকের পর স্থানীয় জনতা তাকে মারধর করে পুলিশের কাছে তুলে দেন। হাবিল নগরীর শাহপরান থানাধীন বালুচর মঈনুল মিয়ার বাসার মো. আলীর ছেলে। নিহত জুয়েলের মূল বাড়ি ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার ভেরা ১০নং সিধলা ইউপি এলাকায়। উভয়জনের মাদকাসক্ত থাকার কথা স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জুয়েল এবং ঘাতক মো. হাবিল বন্ধু ছিলেন। রোববার (৩১ মে) সকাল ১১টার দিকে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মারামারির এক পর্যায়ে, মো. হাবিল ভিকটিম জুয়েলকে টেনে পার্শ্ববর্তী গোয়ালীছড়া খালে ফেলে দেয়। এরপর, তার সাথে থাকা ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে ভিকটিমের গলা, পিঠ ও বুকে একাধিক আঘাত করে। পরবর্তীতে, আশপাশের লোকজন জুয়েলকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং পুলিশকে খবর দেন। হাসপাতাল নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ভিকটিম জুয়েলকে মৃত ঘোষণা করেন। এদিকে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা মো. হাবিলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সৌপর্দ করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ কমিশনার মো. মনজুরুল আলম এর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক হাবিলকে জনতার কাছ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুগল ৩ কোটি ২০ লাখ বিশেষ মশা ছাড়ার পরিকল্পনা করছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১২:৫৯ এম


গুগল ৩ কোটি ২০ লাখ বিশেষ মশা ছাড়ার পরিকল্পনা করছে

মশার উপদ্রব কমানোর জন্য সাধারণত কীটনাশক ব্যবহার করা হয় অথবা মশা নিধনের কার্যক্রম করা হয়। কিন্তু এবার প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে নতুন ধরনের একটি উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং ফ্লোরিডার কিছু এলাকায় ৩ কোটি ২০ লাখ বিশেষভাবে প্রস্তুত করা মশা অবমুক্ত করার জন্য অনুমতি চেয়েছে।

ইয়াহুর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে নেওয়া এ প্রকল্পের কার্যকারিতা এবং নিরাপত্তা দুই বছর ধরে পর্যবেক্ষণ করা হবে। গবেষকরা ফলাফল মূল্যায়ন করবেন এবং প্রয়োজন অনুযায়ী সমন্বয় করে ধাপে ধাপে মশাগুলো অবমুক্ত করা হবে।

প্রকল্পের জন্য এমন এলাকা নির্বাচিত করা হয়েছে, যেখানে মশাবাহিত রোগের প্রকোপ তুলনামূলকভাবে বেশি। যদিও প্রথম নজরে এটি মশার সংখ্যা বৃদ্ধি করার উদ্যোগ বলে মনে হতে পারে, প্রকৃতপক্ষে এর লক্ষ্য হলো রোগ ছড়াতে সক্ষম মশার সংখ্যা হ্রাস করা।

গুগলের দাবি করা হয়েছে, বিশেষভাবে প্রস্তুত এসব মশা রোগ বহন বা ছড়াতে সক্ষম নয়। এগুলো প্রাকৃতিক পরিবেশে থাকা মশার প্রজনন প্রক্রিয়ায় প্রভাব তৈরি করবে। এর ফলে, সময়ের সাথে সাথে রোগবাহী ক্ষতিকর মশার সংখ্যা কমে আসবে এবং মশাবাহিত রোগের ঝুঁকিও কমে যাবে।

তবে প্রকল্পটি বাস্তবায়নের জন্য গুগলকে যুক্তরাষ্ট্রের ফেডারেল নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন। জনস্বাস্থ্য এবং পরিবেশের উপর সম্ভাব্য প্রভাব বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপত্তা তথ্য, পরিবেশগত ঝুঁকি এবং নজরদারি পরিকল্পনা পর্যালোচনা করছে।

এদিকে মশার আচরণ এবং রোগ নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে বিজ্ঞানীদের গবেষণা চলছে। সম্প্রতি জার্নাল অব এক্সপেরিমেন্টাল বায়োলজি-তে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, প্রচলিত মশা তাড়ানোর উপাদানের গন্ধ মশা খাবারের উৎসের সাথে সম্পর্কিত হিসেবে শিখে নিতে পারে।

গবেষণার প্রধান লেখক ক্লাউডিও লাজ্জারি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, গবেষণাটি প্রমাণ করেছে যে কোনো রাসায়নিক উপাদানের গঠন নিজে থেকেই মশার জন্য বিরূপ নয়; বরং মশা সেই রাসায়নিক সংকেতকে কিভাবে ব্যাখ্যা করে, তার ওপর তাদের আচরণ নির্ভর করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে পুকুরে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০১:০৭ এম


রাজশাহীতে পুকুরে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের নখোপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে রাব্বানী (১৮) রবিবার (৩১ মে) বিকেলে পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায়। তাকে খুঁজে বের করার জন্য অনেক চেষ্টা করা হয়, কিন্তু রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাব্বানী তার কয়েকজন সহপাঠীকে সঙ্গে নিয়ে তীব্র গরমের কারণে বাড়ির পাশে অবস্থানরত একটি পুকুরে সন্ধ্যার আগে গোসল করতে নেমে যায়। গোসলের একপর্যায়ে সে সবার অজান্তে পানির গভীরে তলিয়ে যায় এবং তাকে তাৎক্ষণিকভাবে খুঁজে পাওয়া যায়নি। পরে ভাগনদী পুলিশ তদন্ত কেন্দ্রে ঘটনাটি জানানো হলে, তাৎক্ষণিকভাবে উপ-পরিদর্শক তারিখ বিন খালিদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত হয়ে স্থানীয়দের খুঁজে পান।

রাতে অবশেষে ওই পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। নিহত রাব্বানী চলতি বছরের কাতিলা সবুজ সংঘ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। তার প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মজনু মোহাম্মাদ জানালেন, রাব্বানী একজন খুবই শান্ত স্বভাবের এবং ভালো ছেলে ছিল। তার মৃত্যুর খবর শোনার পর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

যোগাযোগ করার পর জানা যায়, ভাগনদী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক তারিখ বিন খালিদ জানান, ওই শিক্ষার্থীটির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তার শরীরে আঘাতজনিত কোনো চিহ্ন নেই। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে গাড়িচাপায় প্রাণ গেল বৃদ্ধের

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০১:১৪ এম


নোয়াখালীতে গাড়িচাপায় প্রাণ গেল বৃদ্ধের

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ফয়েজ আহমেদ (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার (৩১ মে) সন্ধ্যার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের খাসেরহাট রাস্তা মাথা এলাকার এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ফয়েজ আহমেদ চরজুবলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া গ্রামের একজন বাসিন্দা ছিলেন এবং স্থানীয় আটকপালিয়া বাজারের এক হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন।

স্থানীয় তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টার দিকে তিনি নিজের বাড়ির সামনের জায়গায় দাঁড়িয়ে ছিলেন। এই সময়ে একটি দ্রুতগতির অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।

দুর্ঘটনায় তার পায়ে গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হতে শুরু করে। এরপর স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%