প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ফয়েজ আহমেদ (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (৩১ মে) সন্ধ্যার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের খাসেরহাট রাস্তা মাথা এলাকার এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফয়েজ আহমেদ চরজুবলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া গ্রামের একজন বাসিন্দা ছিলেন এবং স্থানীয় আটকপালিয়া বাজারের এক হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন।
স্থানীয় তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টার দিকে তিনি নিজের বাড়ির সামনের জায়গায় দাঁড়িয়ে ছিলেন। এই সময়ে একটি দ্রুতগতির অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।
দুর্ঘটনায় তার পায়ে গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হতে শুরু করে। এরপর স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন