বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং
০৫:৫৪ পি.এম
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের নির্ভরযোগ্য একটি সূত্র থেকে এ তথ্য প্রকাশিত হয়েছে।
সূত্র জানায়, স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে পদত্যাগের বিষয়ে অবহিত করা হয়েছে। তবে এ ব্যাপারে রাষ্ট্রপতি কার্যালয় বা সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
বঙ্গভবনের বিভিন্ন কর্মকর্তারা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করবেন। বঙ্গভবনের কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে যে, তিনি শুক্রবার দুপুর নাগাদ পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠাবেন।
রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের মতো, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছেন। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষায় পাওয়া গেছে যে, তার স্নায়ুজনিত একটি জটিল রোগ আছে। ফলে পদত্যাগ করার পর স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিঙ্গাপুর বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করতে চায়। পাশাপাশি, বাংলাদেশ এবং ভারত মহাসাগরীয় অঞ্চলজুড়ে প্রবৃদ্ধি ও উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে আসিয়ানে একত্রে কাজ করার বিষয়ে আলোচনা করেছে দুই দেশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ম্যানিলায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘ম্যানিলায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছি। পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন স্বার্থ এবং শক্তিশালী জনগণের সম্পর্কের ওপর ভিত্তি করে সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যে একটি দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। আমরা দ্বিপক্ষীয় সহযোগিতা আরো গভীর করার এবং বাংলাদেশে ও বৃহত্তর ভারত মহাসাগরীয় অঞ্চল জুড়ে প্রবৃদ্ধি ও উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টির জন্য আসিয়ানে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছি।’
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সভাপতি নির্বাচিত হওয়ায় ড. রহমানকে অভিনন্দন জানাতে আমি উপস্থিত হয়েছি। আমি তার নতুন ভূমিকায় সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি এবং সিঙ্গাপুরে তাকে স্বাগত জানানোর অপেক্ষায় রইলাম।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সমর্থকদের ভোটের মাধ্যমে বিশ্বকাপের ড্রিম টিমে জায়গা করে নিয়েছেন কেপ ভার্ডের গোলরক্ষক ভোজিনহো এবং নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড। পুরো টুর্ণামেন্টে অসাধারণ পারফরমেন্সের কারণে অনেক তারকা খেলোয়াড়দের পিছনে ফেলে তারা সেরাদের দলে স্থান পেয়েছেন, যা অনেকটা অপ্রত্যাশিত।
বিশ্বকাপে অভিষিক্ত আফ্রিকান দল কেপ ভার্ডের হয়ে নজরকাড়া পারফরমেন্স দেখানোর সুবাদে ৪০ বছর বয়সী ভোজিনহো ৩৯.৬ শতাংশ ভোট পেয়ে সমর্থকদের নির্বাচিত সেরা দলে জায়গা করে নিয়েছেন। তিনি গোল্ডেন গ্লাভস জয়ী এবং আসরের সেরা স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমনকে পিছনে ফেলেছেন। ফিফার টেকনিক্যাল গ্রুপের বিচারে সিমন আসরের সেরা গোলরক্ষক হয়েছেন।
বিশ্বকাপের আগে ভোজিনহো পর্তুগালের দ্বিতীয় সারির দল শেভাস ছাড়ার পর ক্লাববিহীন ছিলেন। কিন্তু প্রথম ম্যাচে তিনি তারকা সমৃদ্ধ স্পেনের বিরুদ্ধে সাতটি দুর্দান্ত সেভ করে কেপ ভার্ডেকে রক্ষা করেছিলেন। সেই ম্যাচে স্পেন গোলশূন্য ড্র করতে বাধ্য হয় এবং প্রথমবারের মত বিশ্বমঞ্চে কেপ ভার্ডে নক আউটের টিকিট নিশ্চিত করে। তবে নক আউট পর্বের শেষ ৩২’র ম্যাচে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়ে তাদের বিদায় নিতে হয়।
এদিকে, প্রথমবারের মতো নরওয়েকে কোয়ার্টার ফাইনালে ওঠাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা আর্লিং হালান্ড সমর্থকদের ২৭.৫ শতাংশ ভোট পেয়েছেন। ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড পাঁচটি ম্যাচে ৭ গোল করেছেন। এর মধ্যে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলতে ২-১ ব্যবধানে জয়লাভকারি ম্যাচে হালান্ড জোড়া গোল করেন। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ষোলোতে নরওয়ের বিদায় ঘটে।
এই দলে জায়গা করে নেয়া তারকাদের মধ্যে আছেন কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, রদ্রি, জুড বেলিংহাম।
ফিফা ২০২৬ বিশ্বকাপ ড্রিম টিম :
গোলরক্ষক : ভোজিনহো (কেপ ভার্ডে)
ডিফেন্ডার : পেদ্রো পোরো (স্পেন), লিসান্দ্রো মার্টিনেজ (আর্জেন্টিনা), ডায়ট উপামেকানো (ফ্রান্স), মার্ক কুকুরেয়া (স্পেন)
মিডফিল্ডার : রদ্রি (স্পেন), মাইকেল ওলিসে (ফ্রান্স), জুড বেলিংহাম
ফরোয়ার্ড : লিওনেল মেসি (আর্জেন্টিনা), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স), আর্লিং হালান্ড (নরওয়ে)।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের মানুষের কাছে সমাদৃত ও প্রশংসিত হয়েছে। যদিও বাজেট প্রস্তুতি ভালো হয়েছে, তবে এর প্রকৃত সার্থকতা বাস্তবায়নের সাফল্যের ওপর নির্ভর করছে। অর্থ বিভাগের সকলের যৌথ প্রচেষ্টায় এ বাজেট সফলভাবে বাস্তবায়িত হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি অর্থ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন। সভায় সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।
অর্থমন্ত্রী বলেন, সাধারণ মানুষের মধ্যে আমলাতন্ত্র নিয়ে যে নেতিবাচক ধারণা রয়েছে, তা পরিবর্তন করতে হবে। তিনি গত চার মাসে উপলব্ধি করেছেন যে, সবাই মিলে কাজ করলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। তিনি বলেন, প্রচলিত পুরোনো ব্যবস্থা বা ধারার বাইরে এসে পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উদ্ভাবনী চিন্তাভাবনার মাধ্যমে কাজ করতে হবে।
আমির খসরু বলেন, সভাগুলোকে একমুখী না রেখে কর্মকর্তাদের মতপ্রকাশের জন্য মুক্ত ও স্বতঃস্ফূর্ত সুযোগ দিতে হবে। মুক্ত আলোচনা, পারস্পরিক সহযোগিতা এবং প্রথাগত ভাবনার বাইরে গিয়ে উদ্ভাবনী উপায়ে (‘আউট অব দ্য বক্স’) কাজ করতে হবে। কাজের পরিবেশকে একটি পরিবারের মতো অনুভব করতে হবে।
অর্থমন্ত্রী কেবল অভিযোগ না করে বরং কাজের সুযোগ, নতুন ধারণা এবং সমস্যাগুলো সরাসরি উপস্থাপন করে সমাধানে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, অনুবিভাগগুলো থেকে সঠিক ও বস্তুনিষ্ঠ ফিডব্যাক পাওয়া গেলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।
অর্থ বিভাগকে দেশের অর্থনৈতিক চালিকাশক্তির কেন্দ্রবিন্দু আখ্যা দিয়ে দেশের স্বার্থে সবার প্রতি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান অর্থমন্ত্রী।
এদিকে সচিবালয়ে কক্সবাজারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে উপকূলীয় এলাকায় উন্নয়ন কার্যক্রমে দীর্ঘদিনের ৫০ মিটার ও ৫০০ মিটারের বিধিনিষেধ পুনর্বিবেচনার উদ্যোগও নেয়া হয়েছে। যেখানে পর্যটন উন্নয়ন হবে, সেখানে হোটেল, মোটেল, রিসোর্ট ও বিনোদনকেন্দ্র গড়ে তুলতে হবে।
তিনি উন্নয়নের সুযোগ তৈরি করতে পরিবেশ রক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। কক্সবাজারকে ঘিরে সরকারের বড় পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে সেখানে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ এগোচ্ছে, রেল যোগাযোগ চালু হয়েছে এবং চট্টগ্রাম থেকে উন্নত সড়ক যোগাযোগ গড়ে তোলা হচ্ছে। এসব অবকাঠামোর সঙ্গে সমন্বয় করে কক্সবাজারকে একটি আধুনিক ডিজিটাল পর্যটন নগরীতে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে।
অর্থমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যে কক্সবাজার অন্যতম গ্রোথ হাব হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পর্যটন, বাণিজ্য ও সেবাখাতের বিকাশের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে কক্সবাজারের ভূমিকা শক্তিশালী হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মো. জাহাঙ্গীর হাওলাদার (২৭) নামের এক যুবককে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার মৌডুবি ইউনিয়নের ভূইয়াকান্দা গ্রামের স্থান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিন দুপুরে অভিযুক্ত যুবককে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তার জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর মৌডুবী ইউনিয়নের ভূইয়াকান্দা গ্রামের আক্কেল আলী হাওলাদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। গত ১৮ জুলাই তার স্বামী মাকে ঢাকা নিয়ে চিকিৎসার জন্য যান।
পরদিন ১৯ জুলাই রাত আনুমানিক ১টার দিকে জাহাঙ্গীর পূর্বপরিকল্পিতভাবে এ গৃহবধূর বসতঘরের পেছনের জানালা দিয়ে ঘরে প্রবেশ করেন। এ সময় ভুক্তভোগী তাঁর উপস্থিতি উপলব্ধি করে চিৎকার শুরু করেন। জাহাঙ্গীর তখন তাকে ধর্ষণের চেষ্টা করেন।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী বাদী হয়ে রাঙ্গাবালী থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে।
এদিন দুপুরে জাহাঙ্গীরকে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ