বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং
০৬:০৮ পি.এম
পটুয়াখালীর রাঙ্গাবালীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মো. জাহাঙ্গীর হাওলাদার (২৭) নামের এক যুবককে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার মৌডুবি ইউনিয়নের ভূইয়াকান্দা গ্রামের স্থান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিন দুপুরে অভিযুক্ত যুবককে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তার জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর মৌডুবী ইউনিয়নের ভূইয়াকান্দা গ্রামের আক্কেল আলী হাওলাদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। গত ১৮ জুলাই তার স্বামী মাকে ঢাকা নিয়ে চিকিৎসার জন্য যান।
পরদিন ১৯ জুলাই রাত আনুমানিক ১টার দিকে জাহাঙ্গীর পূর্বপরিকল্পিতভাবে এ গৃহবধূর বসতঘরের পেছনের জানালা দিয়ে ঘরে প্রবেশ করেন। এ সময় ভুক্তভোগী তাঁর উপস্থিতি উপলব্ধি করে চিৎকার শুরু করেন। জাহাঙ্গীর তখন তাকে ধর্ষণের চেষ্টা করেন।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী বাদী হয়ে রাঙ্গাবালী থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে।
এদিন দুপুরে জাহাঙ্গীরকে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতিসংঘের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাসচিব নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হতে আর এক সপ্তাহ বাকি রয়েছে।
এর আগে বৃহস্পতিবার, সংস্থাটির ছয় মহাসচিব প্রার্থী প্রতীকী গুরুত্ব বহনকারী সাধারণ পরিষদে (জেনারেল অ্যাসেম্বলি) টেলিভিশনে সম্প্রচারিত এক বিতর্কে অংশ নেবেন।
এবারের প্রচারণায় এখনো কোনো স্পষ্ট শীর্ষ প্রার্থী সামনে আসেননি। নির্বাচন ঘিরে উল্লেখযোগ্য উৎসাহও দেখা যাচ্ছে না। এই অবস্থায় প্রার্থীরা কূটনীতিক, জাতিসংঘের কর্মকর্তা-কর্মচারী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের প্রশ্নের মুখোমুখি হতে যাচ্ছেন।
৯০ মিনিটের এই বিতর্কটি ব্লুমবার্গ সম্প্রচার করবে।
জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানিয়েছে।
বিদায়ী মহাসচিব আন্তোনিও গুতেরেসের উত্তরসূরি হতে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিলির মিশেল ব্যাচেলেট, ইকুয়েডরের মারিয়া ফার্নান্দা এস্পিনোসা, আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি, কোস্টারিকার রেবেকা গ্রিনস্পান, গায়ানার ক্যারোলিন রড্রিগেজ-বিরকেট এবং সেনেগালের ম্যাকি সাল।
সাধারণ পরিষদের সভাপতি আনালেনা বেয়ারবক বলেন, ‘জাতিসংঘের এই টাউন হল, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদের প্রার্থীদের ভাবনা, অগ্রাধিকার ও নেতৃত্বের দৃষ্টিভঙ্গি জানার বিরল সুযোগ করে দেবে।’
তিনি আরও বলেন, ‘ক্রমেই বিভক্ত হয়ে পড়া বিশ্বে জাতিসংঘের এমন একজন অসাধারণ প্রধান প্রশাসক দরকার, যিনি সংস্থাটিকে একবিংশ শতাব্দীর উপযোগী করে তুলবেন। একই সঙ্গে এমন একজন নেতাও প্রয়োজন, যিনি দৃঢ়তার সঙ্গে জাতিসংঘ সনদ ও এর তিনটি মূল ভিত্তি রক্ষায় কাজ করবেন।’
বর্তমানে জাতিসংঘ তীব্র আর্থিক ও আস্থার সংকটের মুখে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অভিযোগ, সংস্থাটি বেপরোয়াভাবে অর্থ ব্যয় করছে, অতিরিক্ত বিস্তৃত কর্মকাণ্ড পরিচালনা করছে এবং প্রত্যাশিত ফল দিতে ব্যর্থ হচ্ছে। এ কারণে যুক্তরাষ্ট্র সংস্থাটিকে শান্তি ও নিরাপত্তা রক্ষার মৌলিক উদ্দেশ্যে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছে। অন্যদিকে বিভিন্ন দেশ মানবাধিকার ও উন্নয়ন— এই বাকি দুই ভিত্তির সমান গুরুত্বের ওপর জোর দিচ্ছে।
এরই মধ্যে ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের প্রশ্নের জবাবে প্রতিটি প্রার্থী তিন ঘণ্টা করে সময় দিয়েছেন।
বেশির ভাগ প্রার্থী সংস্থাকে আরও কার্যকর করতে চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথা বলেছেন। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে মহাসচিবের আরও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
৩০ জুলাই নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য প্রার্থীদের বিষয়ে নিজেদের পছন্দ যাচাই করতে প্রথম দফার গোপন ও নামবিহীন ভোট দেবেন।
এরপর একই ধরনের আরও কয়েক দফা ভোট হবে। কোনো প্রার্থীকে নির্বাচিত হতে হলে অন্তত নয়টি ভোট পেতে হবে। একই সঙ্গে, পাঁচ স্থায়ী সদস্যের কোনো দেশের ভেটোর মুখে পড়া যাবে না।
নির্বাচিত প্রার্থীর নাম পরে আনুষ্ঠানিক নিয়োগের জন্য সাধারণ পরিষদে পাঠানো হবে। তিনি ২০২৭ সালের ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন।
জাতিসংঘের বিভিন্ন দপ্তর ও গণমাধ্যমে এখনো কয়েকটি নাম ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নামও রয়েছে। নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ট্রাম্প তাকে জাতিসংঘের নেতৃত্বে দেখতে চান।
সব সময় অনুসরণ না হলেও ভৌগোলিক পালাক্রমের প্রচলিত রীতির ভিত্তিতে এবার ল্যাটিন আমেরিকা এ পদটির দাবি জানাচ্ছে।
এ ছাড়া অনেক দেশ প্রথমবারের মতো একজন নারীকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যিনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ, বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। এই তথ্যটি তার ব্যক্তিগত সহকারী (পিএস) মুকসেদুর রহমান আবির গণমাধ্যমের মাধ্যমে জানিয়েছেন।
তিনি আরও বলেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এখনকার পরিস্থিতিতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসার প্রয়োজনে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
এছাড়া উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার (২১ জুলাই) হঠাৎ অসুস্থ বোধ করার পর রফিকুল ইসলাম মিয়াকে বরাবরের মতো আবারও রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৬৫) নামে একটি বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার, ২২ জুলাই, শিশুটির মা খাদিজা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করার পর, ওই দিনই সন্ধ্যার পরে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সরেজমিনে গেলে স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ৭ জুলাই দুপুরে মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের পূর্ব নতুনপাড়া এলাকায়, নিজ বাড়িতে ছোট ভাইকে নিয়ে অবস্থান করছিল শিশুটি। এসময় তার মা জরুরি কাজে ছিলেন এবং বাবা জীবিকার প্রয়োজনে বাড়ির বাইরে থাকায়, এই সুযোগে নূর মোহাম্মদ হাওলাদার ঘরে ঢুকে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। তবে, ওই সময় লোকজন আসতে দেখে তিনি পালিয়ে যান।
পরিবারের সদস্যদের দাবি, সামাজিক লজ্জা ও স্থানীয়ভাবে সমস্যা সমাধানের লক্ষ্যে তারা তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ করেননি। কিন্তু, স্থানীয়ভাবে সু-বিচার না পাওয়া যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিশুটির মা বুধবার থানায় একটি লিখিত অভিযোগ করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ‘এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে আসামী নুর মোহাম্মদকে কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাউসী এলাকায় অবস্থিত মেসার্স স্বস্তিকা রাইস মিলকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল ৪ টা পর্যন্ত এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং জনমনে ক্ষোভ বিরাজ করছে।
উপজেলা খাদ্য গুদাম সুত্রে জানা গেছে, সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহের লক্ষ্যে চলতি মৌসুমে সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়ন এর সানাকুর এলাকার এসএস অটো রাইস মিল এর স্বত্বাধিকারী আনোয়া উস সাদাব লাঞ্জু মিয়াকে দুই কিস্তিতে মোট ১২৮ টন এবং বাউশী এলাকায় স্বস্তিকা রাইসমিল-এর স্বত্বাধিকারী সমীর কুমার সাহা তুষারকে ৬৪ টন ধান বরাদ্দ দেওয়া হয়।
চলতি মৌসুমে সরিষাবাড়ী উপজেলার খাদ্য গুদামে সরকারী বরাদ্দের সম্পুর্ন ধান সংগ্রহ করে চাল সরবরাহের চেষ্টা করছেন অসাধু সিন্ডিকেট। সঠিক তদন্ত করে এই চাল কালোবাজারী ও ধান কালোবাজারী ৩/৪ সিন্ডিকেটকে আইনের আওতায় আনার জন্য পুলিশ, র্যাব ১৪, গোয়েন্দা সংস্থা ও এনএসআই এর কর্মকর্তাদের কাছে ছায়া তদন্ত করে গ্রেফতারের জোর দাবী জানিয়েছেন সচেতন মহল।
স্বস্তিকা রাইসমিলের স্বত্বাধিকারী সমীর কুমার সাহা তুষার অভিযোগ করে বলেন, সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি, বিদ্যমান আইন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করেই ধান সংগ্রহ, চাল উৎপাদন ও সরবরাহের সব কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সরকারি বরাদ্দ ও চুক্তির শর্ত অনুযায়ী ধান সংগ্রহ এবং চাল সরবরাহ করা হয়েছে। এতে সরকার, সাধারণ মানুষ কিংবা অন্য কোনো পক্ষের কোনো ধরনের ক্ষতি হয়নি।
প্রতিষ্ঠানের সব হিসাব-নিকাশ ও ব্যবসায়িক কার্যক্রম সরকারের নীতিমালা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির মধ্যেই পরিচালিত হয়েছে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের লাইসেন্স, সরকারি বরাদ্দ এবং সব ধরনের কার্যক্রম সরকারি বিধি-বিধানের আওতায় পরিচালিত হচ্ছে।
তার দাবি, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট সরকারি নীতিমালা উপেক্ষা করে সরিষাবাড়ী উপজেলা খাদ্য গুদামে এককভাবে ধান সংগ্রহ ও চাল সরবরাহের চেষ্টা করে আসছে। সেই চেষ্টা ব্যর্থ হওয়ায় এখন তার প্রতিষ্ঠানকে জড়িয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে।
সমীর কুমার সাহা তুষার আরও অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল জামালপুরে কর্মরত বিভিন্ন সাংবাদিকের কাছে ভুল ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে মিথ্যা সংবাদ প্রকাশের চেষ্টা করছে।
পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন আইডি থেকেও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের প্রতি অনুরোধ করেন, যথাযথ তথ্য যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ না করার জন্য। একই সঙ্গে গুজব ও অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
এ বিষয়ে জামালপুরের ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: আসাদুজ্জামান খান বলেন, সরিষাবাড়ী উপজেলায় ধান ক্রাশিংয়ের জন্য মিল নির্বাচন খাদ্য অধিদপ্তরের বিদ্যমান নীতিমালা অনুযায়ী করা হয়েছে।
কোনো উপজেলার পর্যাপ্ত অটোমিল না থাকলে অথবা মিল মালিকরা সরকারি নির্ধারিত দরে ধান ক্রাশিংয়ে আগ্রহী না হলে পার্শ্ববর্তী উপজেলা কিংবা প্রয়োজন অনুযায়ী অন্য জেলার মিলেও ধান ক্রাশিংয়ের সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, স্বস্তিকা রাইসমিলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি।
প্রতিষ্ঠানটির পুষ্টি চাল উৎপাদনের সক্ষমতা রয়েছে। অতিরিক্ত পরিবহন ব্যয় কমানো এবং ধান সংগ্রহ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট মিলের সঙ্গে চুক্তি করা হয়েছে। কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং সরিষাবাড়ীতে ধান সংগ্রহ কার্যক্রম সচল রাখার লক্ষ্যে পরবর্তীতে দুইটি মিলের মধ্যে বরাদ্দ ভাগ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ