প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর রাঙ্গাবালীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মো. জাহাঙ্গীর হাওলাদার (২৭) নামের এক যুবককে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার মৌডুবি ইউনিয়নের ভূইয়াকান্দা গ্রামের স্থান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিন দুপুরে অভিযুক্ত যুবককে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তার জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর মৌডুবী ইউনিয়নের ভূইয়াকান্দা গ্রামের আক্কেল আলী হাওলাদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। গত ১৮ জুলাই তার স্বামী মাকে ঢাকা নিয়ে চিকিৎসার জন্য যান।
পরদিন ১৯ জুলাই রাত আনুমানিক ১টার দিকে জাহাঙ্গীর পূর্বপরিকল্পিতভাবে এ গৃহবধূর বসতঘরের পেছনের জানালা দিয়ে ঘরে প্রবেশ করেন। এ সময় ভুক্তভোগী তাঁর উপস্থিতি উপলব্ধি করে চিৎকার শুরু করেন। জাহাঙ্গীর তখন তাকে ধর্ষণের চেষ্টা করেন।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী বাদী হয়ে রাঙ্গাবালী থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে।
এদিন দুপুরে জাহাঙ্গীরকে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন