ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ


মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠনকারী ও প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। তিনি শায়িত হলেন তার জন্মস্থান কোড়ালিয়ার পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে। সেই কোড়ালিয়ার কাদামাটিতে, যেখানে মুখে গায়ে জাতীয় নেতা হয়ে উঠেছিলেন, সেখানেই হলো বর্ষিয়ান এই রাজনীতিকের শেষ ঠিকানা।

মঙ্গলবার দুপুর দেড়টায় তোফায়েল আহমেদের মরদেহ নিয়ে হেলিকপ্টার ভোলা হেলিপ্যাডে আসে ঢাকা থেকে। সেখানে আগে থেকেই তার অনুসারী ও আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লাশবাহী হেলিকপ্টার থেকে নেমেই উপস্থিত স্বজনদের দেখা পেয়ে কান্নায় ভেঙে পড়েন তোফায়েল কন্যা ডা. তাসলিমা জামান মুন্নি। এই পরিস্থিতিতে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।

আরও পড়ুন: কক্সবাজারে নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, মূল্য ২৭ লাখ টাকা

রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় নিজ জন্মভূমিতে এভাবে অনেকবার হেলিকপ্টারে ভোলায় এসেছেন তোফায়েল আহমেদ। তবে এবারের আসা একেবারে ভিন্ন। বাংলার রাজপুত্র তোফায়েলের এই শেষ আসার সাথে জড়িত। হেলিকপ্টার থেকে কফিন নামিয়ে তোলা হয় শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সে। এরপর সামনে পুলিশের গাড়ির সঙ্গে কর্মীদের মোটরবহর নিয়ে যাওয়া হয় ভোলা সরকারি স্কুল মাঠে।

ভোলা সরকারি স্কুলের এক সময়ের তুখোড় ছাত্র ছিলেন তোফায়েল আহমেদ। তিনি এখান থেকেই রাজনীতি শুরু করেছিলেন। আজ সেই স্কুলের মাঠেই শেষ বিদায়ের জানাজা সম্পন্ন হয়েছে। মাঠজুড়ে হাজারো মানুষ শোকে স্তব্ধ হয়ে যায়। দুপুরের কাঠফাটা রোদে হাজার হাজার মানুষের উপস্থিতিতে সেখানে দ্বিতীয়া জানাজা (ভোলায় প্রথম) অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের নেতৃত্বে পুলিশের চৌকস দল গার্ড অব অর্নার প্রদান করে। এসময় পুনরায় সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের। জানাজার আগে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর এবং মরহুমের মেয়ের জামাই ডা. তোহিদুজ্জামান তুহিন। গোলাম নবী আলমগীর গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান এবং রুহের শান্তি কামনা করেন। নিহতের পরিবারের পক্ষে সবার দোয়া চেয়েছেন জামাতা ডা. তুহিন। জানাজায় অংশগ্রহণকারী তোফায়েল আহমেদের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, স্বজন-শুভানুধ্যায়ী অনেক স্মৃতি তুলে ধরেন।

তোফায়েল আহমেদের ভাগনে আশরাফুজ্জামান রাজিব বলেন, তাদের পরিবারের মাথার ওপর থাকা বটবৃক্ষটি চলে গেছেন। তিনি বলেন, যা অপূরণীয় হয়ে গেছে। শুধু আমি-আমরা এতিম হইনি, অভিভাবক হারা হয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরাও।

আরও পড়ুন: ময়মনসিংহে সেলুনে ঢুকে নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী অভিযুক্ত

ভোলা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছালাউদ্দিন লিংকন মন্তব্য করেন, ‘জাতীয় নেতার মৃত্যুতে আওয়ামী লীগের অনেক ক্ষতি হয়েছে। তিনি বড় দুর্দিনে চলে গেছেন।’

তোফায়েল আহমেদের প্রতিবেশী ও বাল্যবন্ধু সৈয়দ আহম্মদ বলেন, ‘কোড়ালিয়ার সূর্য পুত্র ছিলেন তোফায়েল। যিনি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক দুনিয়া ভোলাকে পরিচিত করেছেন। তার চলে যাওয়ার মাধ্যমে অনেক ইতিহাসের সমাপ্তি ঘটেছে।’

সংস্কৃতিকর্মী মনির উদ্দিন জানান, তোফায়েল আহমেদ বাংলাদেশের রাজনীতিতে নিজে ইতিহাস তৈরি করেছেন। ৬৯ এর গণঅভ্যুত্থান, স্বাধীনতা যুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা ছিল জনগণের পক্ষে। তিনি অনেক ইতিহাস সৃষ্টি করে নিজেই আজ ইতিহাস হয়ে গেছেন।

জানাজা শেষে প্রবীণ এই রাজনীতিকের মরদেহ নিয়ে যাবার জন্য সদর উপজেলার দক্ষিণ দিঘলদীর কোড়ালিয়া গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তৃতীয় জানাজায় অংশ নেন বিপুল সংখ্যক মানুষ। জেলার বিভিন্ন উপজেলা থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন। সেখানে তৃতীয় জানাজা শেষে মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন রাজনীতির আকাশের উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ।

আরও পড়ুন: বাংলা একাডেমিতে বৌদ্ধ ঐতিহ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কমিউনিষ্ট পার্টির ভোলা জেলা সভাপতি মোবাশ্বির উল্যাহ বলেন, তোফায়েল আহমেদ ছিলেন জাতীয় নেতা। তার মৃত্যুতে আওয়ামী লীগের অনেক ক্ষতি হয়েছে। তিনি ভোলায় বহু কাজ করলেও অনেকের প্রত্যাশা পূরণ করতে পারেননি।

এদিকে, তোফায়েল আহমেদের মরদেহ ভোলায় আসার খবরে মঙ্গলবার সকাল থেকেই নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। দুপুরে যুবদল, শ্রমিকদল ও ছাত্রদলের ব্যানারে ভোলা সরকারি স্কুল মাঠ এলাকায় বিক্ষোভ মিছিল করে। মিছিলকারীরা আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেয়।

তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোর ভোলায় জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘ ৬ দশকে রাজনীতি ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে গত ১ জুন বিকেলে অনন্তকালের যাত্রী হন।

আরও পড়ুন: পূর্বধলায় মেয়েকে অপহরণের অভিযোগ, প্রতিবাদে বাবা-চাচার সংবাদ সম্মেলন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে চোলাই মদের আস্তানা ধ্বংস, ২০০ লিটার চোলাই মদসহ ০১ জন আসামী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে চোলাই মদের আস্তানা ধ্বংস, ২০০ লিটার চোলাই মদসহ ০১ জন আসামী গ্রেফতার

গত কয়েক দিনে পুলিশ সুপারের কাছে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য আসে যে, নেয়ামতপুরের কয়েকটি স্থানে বড় ধরনের চোলাই মদের আস্তানা রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে অদ্য ইং ০২/০৬/২৬ খ্রিঃ তারিখ ১৭.৩০ ঘটিকায় পুলিশ সুপার, নওগাঁ স্যারের দিক নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম থানা এলাকার ৮নং বাহাদুরপুর ইউনিয়নের লটকুড়ি গ্রামে এটি বড় ধরনের চোলাই মদের আস্তানার সন্ধান পা। য় পুলিশ সেখানে অভিযান চালিয়ে ২০০ লিটার চোলাই মদ, বিপুল পরিমাণ মদ তৈরি সরঞ্জাম সহ ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামীর নাম ১। সুমন বাসকি(৩৫), পিতা- কালু বাসকি, সাং- লটকুড়ি, থানা-নিয়ামতপুর, জেলা- নওগাঁ বলে জানা যায়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে চোলাই মদ তেরি ও বিক্রয়ের বিষয়ে স্বীকারোক্তি প্রদান করে। এ সংক্রান্তে নিয়ামতপুর থানা, নওগাঁয় ০১ টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার জার্সি সূচি চূড়ান্ত, ম্যাচভেদে কোন রঙে খেলবেন মেসি

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


আর্জেন্টিনার জার্সি সূচি চূড়ান্ত, ম্যাচভেদে কোন রঙে খেলবেন মেসি

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা সমর্থকদের জন্য এসেছে একটি আকর্ষণীয় খবর। গ্রুপ পর্বে কোন ম্যাচে কোন জার্সি পরে খেলবে, তা ইতোমধ্যে সম্পূর্ণ চূড়ান্ত করা হয়েছে।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা গ্রুপ ‘জে’-তে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের মুখোমুখি হবে। তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচে দেখা যাবে আর্জেন্টিনার চিরচেনা আকাশি-সাদা ডোরাকাটা জার্সি। অন্য ম্যাচে তারা নতুন কালো অ্যাওয়ে জার্সিতে খেলবে।

আর্জেন্টিনা ১৬ জুন ক্যানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটির মাধ্যমে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে। সেই ম্যাচে লিওনেল মেসি ও তার সহঅভিনেতারা পরবেন আকাশি-সাদা জার্সি, নীল শর্টস ও নীল মোজা। গোলরক্ষক খেলার সময় কমলা রঙের কিটে থাকবেন।

দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নরা একই জার্সি পরে মাঠে নামবে। তবে নিজেদের গোলকিপারের কিট হবে হালকা সবুজ রঙের।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সাজ বদলে যাবে। ডালাসে অনুষ্ঠিত সেই ম্যাচে তারা প্রথমবারের মতো বিশ্বকাপে নতুন কালো অ্যাওয়ে জার্সি ব্যবহার করবে। এই কালো জার্সিতে থাকবে আকাশি নীল ও নীলের নকশা, এবং নম্বর ও লোগো থাকবে সাদা রঙে। ওই ম্যাচে গোলকিপার কিটও সবুজ হবে, তবে কিছুটা গাঢ় রঙের।

নতুন অ্যাওয়ে জার্সির নকশায় রাখা হয়েছে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের ঐতিহ্যবাহী শিল্পকর্মের ছাপ। শিরোপা ধরে রাখার লক্ষ্যে বর্তমান বিশ্বকাপে নামা আর্জেন্টিনা গ্রুপ পর্বে দুই ম্যাচে পরিচিত রূপে এবং এক ম্যাচে নতুন সাজে মাঠে নামবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ মৌমাছির আক্রমণে যুবক আহত, ঘটনাস্থলের ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


হঠাৎ মৌমাছির আক্রমণে যুবক আহত, ঘটনাস্থলের ভিডিও ভাইরাল

গাছের ডালে চাক বাঁধে মৌমাছি। কখনো কখনো মানুষের বসত ঘরেও বাসা বাঁধতে দেখা যায়। তবে এমনভাবেও বলা যায়, কোনও মানুষের পশ্চাৎদেশে মৌমাছির ঝাঁক এসে বসার ঘটনা কেবল অদ্ভুতই নয়, বরং বিপজ্জনকও। অবিশ্বাস্য হলেও, এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এক তরুণ। বহু মৌমাছির একটি ঝাঁক এসে তাঁর প্যান্টের পেছনে বসায় এবং তাকে ৩০ মিনিট নিশ্চল দাঁড়িয়ে থাকতে হয়।

সমাজমাধ্যমে ওই ঘটনার ভিডিওটি পোস্ট করার পর তা ভাইরাল হয়ে যায়। যদিও পোস্টটির সত্যতা যাচাই করতে পারেনি সময় সংবাদ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার অনলাইনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, গ্যারেজে যাওয়ার সময় ওই যুবক এই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হন। একটি রানি মৌমাছি উড়ে এসে তার প্যান্টের উপর বসে যায়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি মারাত্মক হয়ে ওঠে।

ঘটনাটি তবে বেশ পুরনো। ২০২৫ সালের আগস্টে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা সান তাদের ফেসবুক পেজে ভিডিওটির পোস্ট করে। তারা ক্যাপশনে লেখে, 'মৌমাছির রাজা হলেন এক ব্যক্তি'। ওই পোস্টের দাবি অনুযায়ী, রানি মৌমাছিটি যখন তার পোশাকে বসে, তখনই হাজার হাজার কর্মী মৌমাছি তাকে ঘিরে ধরে। এক মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে মৌমাছির 'চাক' তৈরি হয়ে যেতে থাকে। হাজার হাজার মৌমাছির আক্রমণের আশঙ্কা থাকা সত্ত্বেও, ভয় এবং অস্বস্তির মধ্যেও তরুণটি সম্পূর্ণ নিশ্চল থেকেছিলেন। কারণ, যদি তিনি একচুলও নড়তেন, তাহলে তার শরীরে শয়ে শয়ে মৌমাছির হুল ফুটে যেতে পারতো। তিনি প্রায় ৩০ মিনিট ধরে স্থির দাঁড়িয়ে থাকেন। ফলে মৌমাছিগুলি একটিও হুল ফুটাতে পারেনি।

আনন্দবাজারের প্রতিবেদনে আরও বলা হচ্ছে যে, অন্য একজন যুবক রানি মৌমাছিটিকে এক অন্য পাত্রে ঢোকানোর পর এই দুর্ভোগের অবসান ঘটে। রানি মৌমাছিটিকে আলাদা করার পর মৌমাছির ঝাঁকটি ছত্রভঙ্গ হয়ে যায়। ফলে ওই যুবক হাঁফ ছেড়ে বাঁচেন।

সোমবার (১ জুন) ‘মিডিসারাসু’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ঘটনাটি নতুন করে পোস্ট করা হয়, যা আবারও ভাইরাল হয়ে যায়। পোস্টের শিরোনাম হলো- ভয়ংকর ৩০ মিনিট।

এতে উল্লেখ করা হয়েছে, ভারতের ২৫ বছর বয়সী ভেরেলের এই অদ্ভুত ঘটনা ঘটে। হাঁটার সময় একটি রানী মৌমাছি এসে তার প্যান্টে বসে যায়। পরবর্তী মুহূর্তেই হাজার হাজার মধুমক্ষিকা ঝাঁক বেঁধে তার চারপাশে ভিড় করে। তারা পশ্চাৎদেশকেই তাদের নতুন “বাসা” হিসেবে বেছে নেয়।

এ অবস্থায় তরুণটি যদি নাড়াচাড়া করতেন, তবে তার শরীরে মৌমাছির হুল ফুটে যেতে পারতো, এমনকি প্রাণহানির ঝুঁকিও ছিল। ভয় ও বিব্রতকর পরিস্থিতিকে তিনি জয় করে ৩০ মিনিটেরও বেশি সময় স্থিরভাবে দাঁড়িয়ে থাকেন।

চারপাশে যখন হইচই এবং বিশৃঙ্খলা চলছিল, তখন তিনি শুধু সময় পার হওয়ার অপেক্ষা করছিলেন।

শেষ পর্যন্ত সুযোগ বুঝে তিনি রানী মৌমাছিটিকে একটি পাত্রে ঢুকিয়ে ফেলতে সক্ষম হন। এর ফলে মৌমাছির ঝাঁকও আলাদা হয়ে যায়।

এ ঘটনার পর নেটমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন নেটাগরিক তরুণের উদ্দেশে লিখেছেন, “আপনার নিতম্বে একটি রানি মৌমাছি এসে বসার পর যদি ওই পরিস্থিতিতে ৩০ মিনিট স্থির থাকার মানসিক দৃঢ়তা থাকে, তবে সেটা অনেক বেশি।”

অন্য এক এক্স ব্যবহারকারী লিখেছেন, 'একটু নড়লেই সব শেষ।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে ফুটপাত দখলমুক্ত অভিযানে চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


বরিশালে ফুটপাত দখলমুক্ত অভিযানে চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা

বরিশাল নগরী অবৈধ দখলমুক্ত করার উদ্দেশ্যে এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে ভ্রাম্যমাণ আদালতের একটি অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে ফুটপাত দখলের অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা করার অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

মঙ্গলবার (২ জুন) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দরোড ও কেডিসি রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, জনসাধারণের চলাচলের জন্য নির্ধারিত ফুটপাত ও প্রবেশপথ অবৈধভাবে দখল করে রাখার অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে, দখলকৃত ফুটপাত উচ্ছেদ করে পথচারীদের জন্য উন্মুক্ত করা হয়। বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার অভিযোগে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়।

এ অভিযান চলাকালে মোট পাঁচটি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মালিকদের স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করার পাশাপাশি নগরীর ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থান দখল না করার জন্য সতর্ক করা হয়।

সংশ্লিষ্টরা জানান, নগরীর শৃঙ্খলা বজায় রাখা, পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%