ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের স্বাস্থ্যসুরক্ষা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ


অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের স্বাস্থ্যসুরক্ষা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে পাহাড়ের দুর্গম ও প্রত্যন্ত এলাকার অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণের সমাপনী দিনে সনদপত্র বিতরণ করা হয়।

বৃহস্পতিবার, খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের আয়োজনে সদর উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আগত নারীদের অন্তঃসত্ত্বাকালীন স্বাস্থ্যসেবা, নবজাতক ও শিশুর পরিচর্যা, প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ শেষ করার পর ২৩ জনকে সনদপত্র প্রদান করেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। এ সময় খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. রতন খীসাও উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকায় অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের স্বাস্থ্যসুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়েছে। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর করার পাশাপাশি মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: নরসিংদীতে কনসার্ট থেকে ফেরার পথে সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরোপজুড়ে তীব্র তাপদাহ, চরম দুর্ভোগে জনজীবন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৬ এম


ইউরোপজুড়ে তীব্র তাপদাহ, চরম দুর্ভোগে জনজীবন

প্রখর সূর্য দ্বারা সৃষ্টি দাবদাহে বর্তমানে ইউরোপজুড়ে হাহাকার প্রত্যক্ষ করা যাচ্ছে। মহাদেশজুড়ে নতুন করে ধেয়ে আসা আকস্মিক তাপদাহের কারণে কোটি কোটি মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। বিশেষ করে ফ্রান্স, ইতালি, স্পেন এবং যুক্তরাজ্যয়ের জনজীবন এক প্রকার স্থবির হয়ে পড়েছে।

আবহাওয়া পূর্বাভাস সংস্থাগুলোর দাবি অনুযায়ী, ১৩ কোটি ৫ লাখের বেশি মানুষ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা মোকাবেলা করতে বাধ্য হচ্ছেন। ফ্রান্সে কিছু অঞ্চলে তাপমাত্রা রেকর্ড পরিমাণ ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। ফ্রান্সের চ্যাটিউমিল্যান্ট অঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চ ৪২.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, এবং রাজধানী প্যারিসেও তাপমাত্রা ৩৮ ডিগ্রি অতিক্রম করেছে। এছাড়া, প্রায় ৩৪ কোটি মানুষের এলাকাতে তাপমাত্রা ৩০ ডিগ্রি ছাড়িয়ে গেছে, যা ইউরোপের মোট জনসংখ্যার প্রায় তিন-পঞ্চমাংশে পৌঁছেছে।

গবেষকরা উল্লেখ করেন যে, মানবসৃষ্ট কারণের জন্যই এত ঘনঘন এবং তীব্র তাপদাহের সৃষ্টি হচ্ছে। ভৌগোলিকভাবে ইউরোপ পৃথিবীর দ্রুত উত্তপ্ত হতে থাকা মহাদেশ হলেও, এই অস্বাভাবিক গরম মোকাবেলার জন্য এর অবকাঠামো প্রস্তুত নয়।

তীব্র খরা এবং পরপর একাধিক তাপদাহের কারণে ইউরোপের বনগুলোতে ক্ষতিকর লকলকে আগুন ছড়িয়ে পড়ছে। উত্তর গ্রীসে বনের অগ্নিকাণ্ড দুটি জনপ্রিয় রিসোর্টের দিকে ধেয়ে আসায় শত শত পর্যটককে নৌকাযোগে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রয়োজন হচ্ছে। যুক্তরাজ্যেও একই খরা পরিস্থিতির মাঝে, দমকল কর্মীরা ঘরবাড়ি ধ্বংসকারী দাবানলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।

যুক্তরাজ্য মেট অফিস জানায়, দেশটি ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত গ্রীষ্মের দ্বারপ্রান্তে রয়েছে। সেখানে গতকাল অন্তত ৪০টি স্থানে তাপমাত্রা ৩৬ ডিগ্রি বা তার বেশি রেকর্ড হয়েছে। ইতালির পশ্চিম উপকূল, পো ভ্যালি এবং স্পেনের মধ্যাঞ্চলেও কোটি কোটি মানুষ অসহনীয় গরমের ভিতর দিবস অতিবাহিত করছেন। প্রতিনিয়ত জোরালো হয়ে ওঠা এই আবহাওয়া অবস্থার কারণে জনস্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে, পাশাপাশি প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে।

সূত্র: ইউরো নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংস্কার ও রূপান্তরের দুই বছরে নতুন সক্ষমতায় আনসার-ভিডিপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১০ এম


সংস্কার ও রূপান্তরের দুই বছরে নতুন সক্ষমতায় আনসার-ভিডিপি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সম্প্রতি তাদের সংস্কার ও রূপান্তরের দুই বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করেছে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ গত দুই বছরের বিভিন্ন সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে আয়োজিত মতবিনিময় সভায় বাহিনীর মহাপরিচালক বলেন, ২০২৪ সালের জুলাই গনঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জনগণের প্রত্যাশা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে বাহিনীকে আরও আধুনিক, দক্ষ, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এসব সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্য বর্তমানে সুনির্দিষ্ট ও ডাটাবেজভুক্ত। গ্রাম, ওয়াড, ইউনিয়ন ও প্লাটুন পর্যায়ের সদস্যদের তথ্যকে একটি সমন্বিত ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে। প্রান্তিক পর্যায় থেকে শুরু করে বাহিনীর সব সদস্যকে ডাটাবেজভুক্ত করার মাধ্যমে মানবসম্পদ ব্যবস্থাপনায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে।

মহাপরিচালক উল্লেখ করেন, বাহিনীর ডিজিটাল রূপান্তর এখন দৃশ্যমান হয়েছে। নিরাপত্তা দায়িত্বে সদস্য মোতায়েন, সদস্যদের তথ্য সংরক্ষণ, বেতন-ভাতা ব্যবস্থাপনা এবং দাপ্তরিক কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এছাড়া, আনসার-ভিডিপি জব পোর্টালের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে। ভবিষ্যতে ষাট লাখ সদস্যকে নিয়ে বিদ্যমান ইআরপিকে (ERP) একটি AI সমন্বিত LLM চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেখানে বিশাল স্বেচ্ছাসেবকদের রক্তের প্রয়োজনীয় তথ্যসহ সর্ববৃহৎ ব্লাড ব্যাংক সার্ভিস থাকবে।

এছাড়া, বাহিনীর তৃণমূল পর্যায়ে মনিটরিং সিস্টেম ও ডাটা সার্ভিস ব্যবহারের উদ্যোগ নেয়া হচ্ছে। প্রশিক্ষণ ব্যবস্থার সংস্কারকে বিশেষ গুরুত্ব দিয়ে মহাপরিচালক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাড়ে চার লক্ষাধিক নতুন তরুণ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ শুধু নির্বাচন বা উৎসবকেন্দ্রিক দায়িত্ব পালনের জন্য নয়, যুদ্ধকালীন বা যেকোনো জরুরি পরিস্থিতিতেও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী জনবলের কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

গত দুই বছরে প্রশিক্ষণের লক্ষ্য-উদ্দেশ্য, ধরন ও সিলেবাসে পরিবর্তন আনা হয়েছে এবং দায়িত্ব পালনের সদস্যদের পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে সতেজকরণ প্রশিক্ষণও জোরদার করা হয়েছে। মহাপরিচালক আরও বলেন, অঙ্গীভূত আনসার সদস্যদের অন্যতম প্রধান দায়িত্ব দেশের গুরুত্বপূর্ণ ও কেপিআই স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা। গত দুই বছরে অঙ্গীভূত আনসার সদস্যদের সেবার মানসিকতা ও দক্ষতা বৃদ্ধির জন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, চাকরির ধারাবাহিকতা বজায় রাখার জন্য রেষ্টপ্রথা বাতিলের প্রয়োজনীয় সংস্কার, ব্যবস্থাপনা ও জনবল সমন্বয় কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন হচ্ছে। ইতোমধ্যে চাকরি সমাপ্তিতে অঙ্গীভূত আনসার সদস্যদের গ্র্যাচুয়িটি ফান্ড প্রাপ্তির প্রক্রিয়া চলমান রয়েছে। ব্যাটালিয়ন আনসার সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সঙ্গে প্রশিক্ষণ সমন্বয় করে দুর্যোগ ও যুদ্ধকালীন ভূমিকা পালনে পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

এছাড়া, ভিডিপি ও টিডিপি সদস্যরা তৃণমূল পর্যায়ে আর্থসামাজিক উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করছেন। পরিবেশ দূষণ প্রতিরোধ, বৃক্ষরোপণ, বাল্যবিবাহ প্রতিরোধ, অগ্নিনির্বাপণ, কৃষিকাজে সহায়তা, স্বেচ্ছাশ্রম এবং ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি করে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

মহাপরিচালক বলেন, প্রান্তিক পর্যায়ের ভিডিপি ক্লাবগুলোকে সজ্ঞীবন কর্মসূচির আওতায় পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেয়া হয়েছে। তরুণদের সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা, স্বেচ্ছাশ্রম ও জনকল্যাণমূলক কার্যক্রম বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর সমাজ গঠনে ভিডিপি-টিডিপি সদস্যদের ভূমিকা আরও বিস্তৃত করা হচ্ছে।

সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার কথা উল্লেখ করে মহাপরিচালক বলেন, বর্তমানে কঠিন ও প্রতিযোগিতামূলক ধাপ অতিক্রম করেই যোগ্য মেধাবী প্রার্থীরা চূড়ান্তভাবে নির্বাচিত হচ্ছেন। নিয়োগে কোনো অবৈধ আচরণ, দুর্নীতি বা দালালি প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে দক্ষতা, জ্ঞান, মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাহিনীর বর্তমান সৈনিকরা নির্বাচিত হচ্ছেন।

অবকাঠামো উন্নয়নে একাডেমিতে বহুমুখী নতুন কাঠামো তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। উপজেলা পর্যায়ের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করা, সদর দপ্তরের ওয়েলফেয়ার শাখাকে আরও সমৃদ্ধ করা এবং মাঠপর্যায়ে সদস্যদের কল্যাণ ও ব্যবস্থাপনা কার্যক্রমকে কার্যকর করার উদ্যোগ নেয়া হয়েছে। মহাপরিচালক বলেছেন, সংস্কার কার্যক্রমের সুফল দ্রুততার সাথে দৃশ্যমান হবে।

তিনি বাহিনীকে আরও জনবান্ধব, আধুনিক, প্রযুক্তিনির্ভর, দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংস্কার ও রূপান্তরের এ ধারা অব্যাহত থাকবে। জনগণের আস্থা ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাহিনীর ৬০ লাখ সদস্যের সক্ষমতাকে দেশের নিরাপত্তা, জনকল্যাণ ও সামাজিক উন্নয়নে আরও কার্যকরভাবে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সময়ের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ, প্রযুক্তি, মানবসম্পদ ব্যবস্থাপনা ও সাংগঠনিক সক্ষমতার আরও উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক, দক্ষ ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) উপমহাপরিচালক মো. সাইফুল্লাহ্ রাসেল সহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৩ এম


মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন একটি বিমানবাহী রণতরী পাঠানোর জন্য পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর ইউএসএস জর্জ ওয়াশিংটন নামের রণতরীটিকে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে 'ইউএসএস আব্রাহাম লিংকন'-এর স্থলাভিষিক্ত করার কথা রয়েছে। গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

বর্তমানে ইউএসএস আব্রাহাম লিংকন টানা ২৫০ দিনেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। গত ২০০ দিনে রণতরীটি কোনো বন্দরে থামেনি, ফলে দীর্ঘ সময় ধরে টানা মোতায়েন থাকার কারণে রণতরীটিতে থাকা নাবিকদের জীবনযাত্রার মান এবং সার্বিক কাজের পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন আইনপ্রণেতারা। গত বছরের নভেম্বরে প্রথম আব্রাহাম লিংকনকে মোতায়েন করা হয়েছিল এবং পরবর্তীতে চলতি বছরের জানুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের আগে সেটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছিল।

যুদ্ধকালীন সময়ে অপারেশন এপিক ফিউরি-তে এই বিমানবাহী রণতরী এবং এর যুদ্ধবিমানগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এর পরবর্তীতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ কার্যকর রাখার কাজেও রণতরীটি টানা যুক্ত ছিল। তবে দীর্ঘ সময় ধরে টানা সামরিক অভিযান চলায় রণতরীর নাবিকেরা চরম মানসিক ও শারীরিক চাপে রয়েছেন বলে পেন্টাগনকে সতর্ক করেছেন মার্কিন আইনপ্রণেতারা। এর ফলে রণতরির নাবিকদের জীবনযাত্রার মান ও সেখানকার প্রকৃত অবস্থা সম্পর্কে পেন্টাগনের কাছে ইতোমধ্যে জরুরি তথ্য চাওয়া হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান হুং কাওয়ের কাছে পাঠানো এক চিঠিতে সিনেটর রিচার্ড ব্লুমেনথাল রণতরীর ভিতরের করুণ চিত্র সম্পর্কে উল্লেখ করেছেন। তিনি জানান, রণতরীতে মৌলিক সামগ্রীর তীব্র ঘাটতি দেখা দিয়েছে। পানিদূষণ, পয়োনিষ্কাশনব্যবস্থার সমস্যা, নাবিকদের মানসিক স্বাস্থ্যের চরম অবনতি, ডেকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং ডাকব্যবস্থায় চরম বিঘ্ন ঘটার অনেক খবর প্রকাশিত হয়েছে। জাহাজে থাকা সেনাসদস্যদের জন্য পরিবার থেকে পাঠানো অনেক প্রয়োজনীয় পার্সেল ও চিঠি পথেই হারিয়ে গেছে, এবং কয়েক মাস ধরে সেগুলোর কোনো হদিস মিলছে না বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, মার্কিন প্রতিনিধি মার্লিন স্টুটজম্যানও সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তিনি পেন্টাগন ও মার্কিন প্রশাসনের কাছ থেকে এই সংকট নিয়ে দ্রুত নতুন তথ্য চাইবেন। তিনি আশা প্রকাশ করেন যে, দেশের সেবা করা সেনাসদস্যরা অন্তত এটুকু নিশ্চিত থাকেন যে তাদের সঠিক যত্ন নেওয়া হচ্ছে। পরিস্থিতি বিবেচনায়, মার্কিন প্রশাসন দ্রুতই ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মোতায়েন করার চিন্তাভাবনা করছে এবং আব্রাহাম লিংকনকে ফিরিয়ে আনার পরিকল্পনাও রয়েছে।

সূত্র: মিডলইস্ট মনিটর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকাশে ৪ সেকেন্ডের আতঙ্ক, নিয়ন্ত্রণ হারিয়েছিল এয়ার ইন্ডিয়ার সেই বিমান!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৬ এম


আকাশে ৪ সেকেন্ডের আতঙ্ক, নিয়ন্ত্রণ হারিয়েছিল এয়ার ইন্ডিয়ার সেই বিমান!

আকাশপথে উড়ার সময় একটি বিমান এয়ার ইন্ডিয়ার, ৪ সেকেন্ডের জন্য পুরোপুরি চালকবিহীন ও ফ্লাইট কন্ট্রোলমুক্ত হয়ে গিয়েছিল। থাইল্যান্ডের ফুকেট থেকে নয়াদিল্লিগামী এআই-২৩৭৯ নম্বর ফ্লাইটে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানটি এক ধাক্কায় ৩০০ ফুট নিচে নেমে যায়।

বিশ্বখ্যাত বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এয়ারবাস’-এর প্রাথমিক ব্ল্যাক বক্স (ডিজিটাল ফ্লাইট ডাটা রেকর্ডার) বিশ্লেষণের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি বিশেষ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

এয়ারবাসের প্রাথমিক মূল্যায়নে পাওয়া গেছে যে, একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিমানটির তিনটি প্রধান হাইড্রোলিক সিস্টেম হঠাৎ করে ব্যর্থ হয়ে পড়ে। ফলে বিমানের গতিপথ ও দিক নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এলিভেটর, এইলারন এবং স্পয়লার সবই পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায় এবং নিজেদের মতো চলতে শুরু করে। এটি এই ধরনের বাণিজ্যিক উড়োজাহাজের ইতিহাসে অত্যন্ত বিরল এবং নজিরবিহীন এক ঘটনা।

ফ্লাইট চলাকালীন উক্ত চার সেকেন্ডের মধ্যে বিমানের এলিভেটর এবং এইলারনগুলো পাইলটের নির্দেশনা ছাড়াই নড়াচড়া করতে থাকে। সাধারণত বিমানের সামনের অংশকে ওপরে বা নিচে নামাতে এলিভেটর, ডানার ভারসাম্য বজায় রাখতে এইলারন এবং বিমানের গতি কমাতে বা নামতে সহায়তা করতে স্পয়লার ব্যবহৃত হয়, যা সবসময় হাইড্রোলিক পাওয়ার অনুকূলে থাকে। এই সময় বিমানের অটো-পাইলট সিস্টেম স্বতঃস্ফূর্তভাবে বন্ধ হয়ে যায় এবং ককপিটে স্টল ওয়ার্নিং (ডানা যথেষ্ট লিফট হারালে যে সতর্কতা সংকেত বাজে) সংকেত বেজে ওঠে। বিপদের আগেই বিমান পরিচালনায় নিযুক্ত কো-পাইলট সম্ভাব্য ক্র্যাশ এড়াতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুসরণ করে কন্ট্রোল স্টিক সামনের দিকে চেপে ধরেন। কিন্তু হাইড্রোলিক পাওয়ার সচল না থাকার কারণে বিমানটি তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া দেখাইনি। চার সেকেন্ড পর যখন হাইড্রোলিক ব্যবস্থা সচল হয়, তখন বিমানটি হঠাৎ করে খাড়া নিচে নেমে যেতে শুরু করে। শারীরিকভাবে তীব্র ঝাঁকুনিতে চালক নিয়ন্ত্রণ ফিরে পেলেও ততক্ষণে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয় এবং সিটবেল্ট না বাঁধা অনেক যাত্রী ও কেবিন ক্রু বিমানটির ছাদে আঘাত পান, যার ফলে বেশ কয়েকজন মারাত্মক আহত হন।

এনডিটিভি জানিয়েছে যে, ৭.৮ বছর পুরনো এ-৩২০ নিও মডেলের এই বিমানটির যাবতীয় তথ্য ফ্রান্সে অবস্থিত এয়ারবাসের ২৪ ঘণ্টার কারিগরি পর্যবেক্ষণকেন্দ্র ‘এয়ারট্যাক’-এ পাঠানো হয়। বোয়িং বা এয়ারবাসের উড়োজাহাজ থেকে ‘এসিএআরএস’ ব্যবস্থার মাধ্যমে তথ্য পাঠানো ছাড়াও অবতরণের পরপরই এয়ারলাইন্সের পক্ষ থেকে ব্ল্যাক বক্সের পূর্ণাঙ্গ ডাটা সংগ্রহ করে ফ্রান্সে পাঠানো হয়। উক্ত ডাটা বিশ্লেষণ করে গত ৫ আগস্ট মধ্যরাতে, অর্থাৎ ঘটনার প্রায় ১৫ থেকে ১৬ ঘণ্টা পর এয়ার ইন্ডিয়ার কাছে প্রাথমিক রিপোর্ট জমা দেয় এয়ারবাস। তাদের প্রাথমিক প্রতিবেদনে জরুরি পরিস্থিতির পেছনে একটি ত্রুটিপূর্ণ প্রেশার সেন্সরকে দায়ী করা হলেও, সেটিই মূল কারণ কি না, তা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে এয়ারবাস এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত দিকনির্দেশনাও প্রদান করেনি।

বর্তমানে এই ঘটনার তদন্ত অনেক দূর এগিয়ে গেছে। এয়ারবাস এবং ফরাসি দুর্ঘটনা তদন্তকারী সংস্থা বিইএ-এর একটি যৌথ প্রতিনিধিদল দিল্লিতে পৌঁছে বৃহস্পতিবার বিমানটি পরিদর্শন করছে। তাদের প্রাথমিক শারীরিক পরীক্ষার নতুন তথ্যগুলো ভারতের জাতীয় সংস্থা ‘এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো’-র কাছে হস্তান্তর করা হয়েছে। পুরো ঘটনাটি ভারতের বেসামরিক বিমান চলাচল খাতের নিরাপত্তার ওপর বড় ধরনের প্রশ্নচিহ্ন উপস্থিত করেছে।

অন্যদিকে, এই বিপজ্জনক ফ্লাইট বিপর্যয়ে বিমানটির মূল পাইলট ইন কমান্ড, ক্যাপ্টেন সুদীপ বশিষ্ঠের আচরণগত কোনো ভূমিকা ছিল কি না তা নিয়ে আলাদা তদন্ত চলছে। যদিও দুর্ঘটনার সঙ্গে উড়োজাহাজের কারিগরি ত্রুটির সুনির্দিষ্ট সম্পর্ক এখনও নিশ্চিত নয়, তবে ঘটনার পর বিমানবন্দরে করা দুটি প্রস্রাব পরীক্ষায় সুদীপ বশিষ্ঠের শরীরে মারিজুয়ানা (গাঁজা)-র উপস্থিতি পাওয়া গেছে। এমনকি ফ্লাইটের একজন কেবিন ক্রু অভিযোগ করেছেন যে, পাইলট ফ্লাইট শুরুর আগে গাঁজা সেবন করেছিলেন। এই গুরুতর অপরাধ ও নিরাপত্তার চরম লঙ্ঘনের বিষয়টি সামনে আসার পর এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সকল পাইলটদের জন্য শরীরে কোনো নিষিদ্ধ মাদক বা উপাদানের উপস্থিতি আছে কি না, তা নিশ্চিতে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%