ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পের আঘাত


ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ফিলিপিন্সের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিনদানাওতে ৬.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ২৯ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে বলেও জানানো হয়।

এছাড়া ফিলিপিন্সের ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলকস)-এর বরাত দিয়ে গালফ নিউজ সংবাদমাধ্যম জানাচ্ছে, স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে দক্ষিণ ফিলিপিন্সের উপকূলীয় এলাকায় আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৬।

আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে

ফিভোলকস এক বিবৃতিতে জানায়, ভূপৃষ্ঠ থেকে এ ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার এবং ভূমিকম্পটির উপকেন্দ্র দাভাও অক্সিডেন্টালের সারানগানি পৌরসভার বালুত দ্বীপ থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণে ও ১২ ডিগ্রি পশ্চিমে অবস্থিত।

শক্তিশালী এ ভূমিকম্পের পর আফটারশকের সতর্কতাও প্রদান করা হয়েছে।

কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: স্পেনে দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেলজিয়ামকে আটকে চমকের আশা জিইয়ে রাখল নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


বেলজিয়ামকে আটকে চমকের আশা জিইয়ে রাখল নিউজিল্যান্ড

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিকে মাঠের লড়াই জমতে শুরু করেছে। শক্তিশালী জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ২০ বছর পর নকআউট পর্বে উঠেছে ইকুয়েডর। অন্যদিকে নিজদের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হারলেও, গ্রুপের রানার্সআপ হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিয়েছে স্বাগতিক কানাডা।

টুর্নামেন্টের পরিধি বেড়ে ৪৮ দলের হওয়ায় এবারই প্রথম দেখা যাবে ৩২ দলের নকআউট পর্ব। নিউজিল্যান্ড এই সুযোগকে কাজে লাগাতে চায়। ‘জি’ গ্রুপের পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলটি আগামীকাল বাংলাদেশ সময় নয়টায় নিজেদের শেষ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে।

এই ম্যাচে নিউজিল্যান্ডের কোচ ড্যারেন ব্যাজলি বেলজিয়ামকে হারিয়ে অঘটনের জন্ম দিতে চান। ইরানের সঙ্গে ২-২ ড্র এবং মিশরের কাছে ৩-১ ব্যবধানে হারের পর ব্যাজলির দলের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। এখন তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ—বেলজিয়ামের তারকা-খচিত আক্রমণভাগকে মোকাবিলা করতে হবে।

নকআউট যেতে হলে নিউজিল্যান্ডকে বেলজিয়ামকে হারালেই চলবে না। একই সঙ্গে তাদের মিশরের কাছে ইরান হেরে যাওয়ার দিকেও তাকিয়ে থাকতে হবে। তবে গ্রুপের রানার্স-আপ হিসেবে না পারলেও, তৃতীয় স্থান অর্জনকারী আট দলের হয়ে পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ রয়েছে দলটির।

সাংবাদিকদের ব্যাজলি বলেন, এই বিশ্বকাপে ইতোমধ্যেই অনেক নাটকীয় ফলাফল দেখা গেছে। গতকাল আমরা দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ কোরিয়াকে হারাতে দেখেছি, আবার জার্মানিকে ইকুয়েডরের কাছে হারতে দেখলাম। যেখানে একটি দল এক পয়েন্ট থেকে চার পয়েন্টে পৌঁছে যোগ্যতা অর্জন করল। তাই হ্যাঁ, আমাদের বিশ্বাস রাখতে হবে। দলের ভেতরে সেই বিশ্বাস অবশ্যই আছে। আমাদের বিশ্বাস করতে হবে যে আমরা যথেষ্ট ভালো।

তিনি আরও বলেন, বিশ্বাস রাখতে হবে আমরা জয় তুলে নিতে পারব এবং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য—ইতিহাস গড়া ও বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে যাওয়া নকআউটে যাওয়া। আমাদের সামনে সেই সুযোগ রয়েছে, খেলোয়াড়দের মাঠে নেমে ঠিক সেটাই করে দেখাতে হবে।

নিউজিল্যান্ডের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অধিনায়ক ক্রিস উড। ৩৪ বছর বয়সী নটিংহ্যাম ফরেস্টের এই স্ট্রাইকার টুর্নামেন্টে এখনও গোল পাননি ঠিকই, তবে দুটি ম্যাচে দুটি গোলে অ্যাসিস্ট করেছেন।

ব্যাজলি বলেন, সে একজন গোলস্কোরার, প্রিমিয়ার লিগের খেলোয়াড়। আর এই বিশ্বকাপে বিশ্বের শীর্ষস্থানীয় খেলোয়াড়রাই গোল করছেন। উডসির জন্য বিষয়টা কঠিন—সে আমাদের হয়ে প্রচুর পরিশ্রম করে এবং আক্রমণের মূলভাগে নেতৃত্ব দেয়। আমরা তাকে ঠিকঠাক মতো বলের জোগান বা গোল করার মতো সুযোগগুলো তৈরি করে দিতে পারছি না। আমরা জানি, একবার সুযোগ পেলেই সে গোল করবে।

এ ম্যাচে কাগজে-কলমে এগিয়ে বেলজিয়াম। বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি বেলজিয়াম। প্রথম ম্যাচে গ্রুপের অন্যতম শক্তিশালী দল মিসরের সঙ্গে ১-১ গোলে ড্র করে রুদি গার্সিয়ার দল। ওই ম্যাচে বদলি হিসেবে নেমে রোমেলু লুকাকুর গোলে ঘুরে দাঁড়িয়েছিল তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে ইরানের বিপক্ষে গোলশূন্য ড্র করায় শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই ‘রেড ডেভিলস’দের সামনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালাল মাজারের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে গঠিত হলো কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


শাহজালাল মাজারের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে গঠিত হলো কমিটি

হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি গঠন করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে। এই কমিটি আগামী এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি যুগোপযোগী ও যৌক্তিক কাঠামো নির্ধারণ করবে।

শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে হযরত শাহজালাল (রহ.) মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়ন-সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর তা জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সাম্প্রতিক সময়ে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে তালা দেওয়ার বিষয়টি কেন্দ্র করে অনেক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছিল। এই প্রেক্ষাপটে বৈঠকের আয়োজন করা হয়। দীর্ঘ আলোচনার পর দরগাহের সার্বিক উন্নয়ন এবং দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে সকল সদস্য সম্মত হন।

বৈঠক শেষে খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের জানিয়েছেন, দরগাহর উন্নয়ন, দানের অর্থের ব্যবস্থাপনা এবং সার্বিক কার্যক্রমের জন্য একটি যৌক্তিক সমাধানে পৌঁছাতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার বিষয়ে মাজার কর্তৃপক্ষ এবং সকলেই একমত হয়েছেন। সবার মতামতের ভিত্তিতেই এই ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যা আগামী এক মাসের মধ্যে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবে।

তিনি আরও বলেন, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য। তবে নতুন কাঠামো চূড়ান্ত না হওয়া পর্যন্ত আপাতত বিদ্যমান কমিটিই প্রচলিত নিয়ম অনুযায়ী দানবাক্সের অর্থ গণনা করবে এবং তা মাজারের চলমান ব্যাংক হিসাবে জমা রাখা হবে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট মহানগর পুলিশের কমিশনার, জেলা পরিষদের প্রশাসক, মাজারের মোতোয়াল্লি পরিবারের দুজন সদস্য, এবং মাজার মাদ্রাসা ও মসজিদের দুজন প্রতিনিধি। কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সিলেটের জেলা প্রশাসক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে লাকসামে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে লাকসামে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কুমিল্লার লাকসামে একটি সাইকেল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে র‍্যালিটি বের করা হয়। তারপর এটি লাকসাম দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে এসে শেষ হয়।

এখানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে লাকসাম থেকে মাদক নির্মূলে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় নিরপেক্ষভাবে করা মাদক কারবারির তালিকায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কোনো অদৃশ্য শক্তির কারণে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তিনি জনগণকে জানানোর জন্য আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন পৌরসভা যুববিভাগের সভাপতি মো. সাইফুল ইসলাম খোকন। উপজেলা যুববিভাগের সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিন মহসিন সভাটি পরিচালনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুববিভাগের সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা যুববিভাগের উপদেষ্টা হাফেজ জহিরুল ইসলাম, পৌরসভা যুব বিভাগের উপদেষ্টা অধ্যাপক মাওলানা মুহাম্মদ শহীদ উল্লাহ, পৌরসভা যুব বিভাগের সাধারণ সম্পাদক মু. ফয়সর হোসেন মুন্সি এবং উপজেলা সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সবুজ। র‍্যালি ও আলোচনা সভায় পৌরসভা এবং উপজেলা যুব বিভাগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানসিক চাপ তৈরি করে নিখুঁত হওয়ার প্রচেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


মানসিক চাপ তৈরি করে নিখুঁত হওয়ার প্রচেষ্টা

সবকিছুতে নিখুঁত থাকার যে প্রচেষ্টা রয়েছে, তা একটি ইতিবাচক গুণ হিসেবে দেখা যায়। তবে নিখুঁত হওয়ার জন্য যে নিরন্তর তাগিদ থাকে, তা যদি আপনার মনকে আচ্ছন্ন করে ফেলে, তাহলে এর ফলস্বরূপ তা দ্রুত দীর্ঘস্থায়ী উদ্বেগ এবং অবসাদে পরিণত হতে পারে। এই জটিল সম্পর্কটি বোঝা এবং এই বিষাক্ত চক্র থেকে বেরিয়ে আসার উপায় জানাটা অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে সমাধান হবে আরো সহজ।

কেন নিখুঁত হওয়ার প্রবণতা উদ্বেগ বাড়ায়? নিখুঁত হওয়ার প্রবণতা উদ্বেগের সঙ্গে যুক্ত। কারণ এটি অত্যন্ত উচ্চ মান পূরণ করার এবং যেকোনো মূল্যে ভুল এড়ানোর জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করে। নিখুঁত হওয়ার প্রবণতাসম্পন্ন ব্যক্তিরা নিজেদের কর্মক্ষমতা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করেন, তারা সমালোচনার ভয় পান এবং মনে করেন যে নিখুঁতের চেয়ে কম কিছু মানেই হলো ব্যর্থতা। এই ক্রমাগত স্ব-আরোপিত চাপ মনকে মানসিক চাপের মধ্যে রাখতে পারে, যা উদ্বেগ, আত্ম-সন্দেহ এবং স্বস্তি পেতে অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়।

অতিরিক্ত চাপের বিষয়টি দেখতে গেলে, সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যাশা পূরণে ব্যর্থতার ভয়ের কারণে এমনকি ছোটখাটো চ্যালেঞ্জ বা দৈনন্দিন কাজও অতিরিক্ত চাপের মনে হতে পারে। এর ফলে, নিখুঁত হওয়ার প্রবণতাসম্পন্ন ব্যক্তিরা হয়তো তাদের কাজ পরীক্ষা করতে, পুনরায় করতে কিংবা অতিরিক্ত চিন্তা করতে গিয়ে অতিরিক্ত সময় ব্যয় করে, যা উদ্বেগ এবং মানসিক অবসাদকে যেকোনোভাবে আরও বাড়িয়ে তুলতে পারে।

ত্রুটির ওপর মনোযোগ দেওয়ার কারণ হিসেবে বলা যায়, নিখুঁত হওয়ার প্রবণতা প্রায়শই তাদের অর্জনগুলো তুলনায় ত্রুটির ওপর বেশি মনোযোগ দিতে বাধ্য করে। অগ্রগতিতে সন্তুষ্ট হওয়ার পরিবর্তে, তারা নিজেদের অবাস্তব মানদণ্ড দ্বারা মাপকাঠি নির্ধারণ করতে শুরু করে অথবা অন্যদের সঙ্গে তুলনা করতে থাকে। যেটি অপূর্ণতা এবং হতাশার অনুভূতির জন্ম দেয়। এই মানসিকতা একটি চক্র তৈরি করে, যেখানে উদ্বেগ নিখুঁত হওয়ার প্রয়োজনীয়তাকে বাড়িয়ে দেয় এবং নিখুঁত হওয়ার প্রচেষ্টা উদ্বেগকে আরো বৃদ্ধি করে।

অনিশ্চয়তার অনুভূতির কথাও তুলে ধরা যায়। বহু নিখুঁত হওয়ার প্রবণতাসম্পন্ন ব্যক্তি অনিশ্চয়তার সঙ্গেও লড়াই করেন এবং যখন ফলাফল তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে, তখন তারা অস্বস্তি অনুভব করেন। এর ফলে, দৈনন্দিন পরিস্থিতিগুলো আরও চাপের মধ্যে পড়ে। কিছু ক্ষেত্রে, ব্যর্থতার ভয় এতটাই তীব্র হয়ে ওঠে যে তারা ঝুঁকি নিতে, নতুন কিছু চেষ্টা করতে বা গুরুত্বপূর্ণ কাজ শুরু করতেও বিরত থাকেন।

উদ্বেগ মোকাবিলার উপায় নিয়ে বলতে গেলে, ভালো করার চেষ্টা স্বাস্থ্যকর হলেও, নিখুঁত হওয়ার প্রবণতা তখনই ক্ষতিকর হয়ে ওঠে যখন এটি মানসিক সুস্থতা, সম্পর্ক, কাজ বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে শুরু করে। এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করতে শেখা প্রয়োজন। আপনাকে মনে রাখতে হবে যে ভুল করা বিকাশের একটি স্বাভাবিক অংশ। নিখুঁত হওয়ার পরিবর্তে, অগ্রগতির ওপর মনোযোগ দেওয়া উদ্বেগ কমাতে সহায়তা করতে পারে। নিজের প্রতি সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করুন। নিখুঁত হওয়ার প্রবণতা সামলানোর জন্য নমনীয় চিন্তাভাবনা গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%