ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

মেহেরপুরে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার


মেহেরপুরে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীতে পুলিশ উদ্ধার করেছে দুটি বোমা সদৃশ বস্তু। রবিবার সকাল ৮টার দিকে আমতৈল গ্রামে বিএনপি নেতা আবুল হোসেনের বাড়ির পাশে লাল টেপে মোড়ানো দুটি বস্তু উদ্ধার করা হয়।

আবুল হোসেন জানিয়েছেন, কে বা কারা রাতের আঁধারে তার বাড়ির পাশে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু রেখে গেছে। স্থানীয় লোকজন সকালে বিষয়টি দেখতে পেয়ে তাকে জানান। এর পরেই পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি উদ্ধার করে নিয়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করা হয়েছে। সেগুলোকে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। এই বস্তুগুলি সেখানে কারা এবং কী কারণে রেখেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: দুর্গাপুরে ৩১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী কমরেড মণি সিংহ মেলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় গৃহায়ণে বদলি-পদায়ন নিয়ে প্রশ্ন, অভিযোগ থাকা কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব ঘিরে বিতর্ক!

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১০:৫৫ এম


জাতীয় গৃহায়ণে বদলি-পদায়ন নিয়ে প্রশ্ন, অভিযোগ থাকা কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব ঘিরে বিতর্ক!

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাম্প্রতিক বদলি আদেশকে কেন্দ্র করে অনিয়ম,পক্ষপাতিত্ব এবং অভিযোগ থাকা সত্বেও নিদৃষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন সহ গুরত্বপূর্ণ দায়িত্ব দেয়ার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা-কর্মচারী ও সেবা গ্রহনকারী সাধারন মানুষের সাথে আলাপ কালে জানা যায়, বিতর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পরিবর্তে গুরুত্বপূর্ণ পদে পদায়ন সহ গুরত্বপূর্ণ কাজ দেওয়ায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যন ফেরদৌসী বেগম এর অধিনস্থ প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের এক অফিস আদেশে (স্মারক নং:২৫.৩৮.০০০০.৩০২.১৯.০১৭.২৪) ১৪ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়। আদেশটি প্রকাশের পর থেকেই প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে আলোচনা-সমালোচনা শুরু হয় এবং একাধিক জাতীয় দৈনিক পত্রিকায় খবর প্রকাশিত হয়।


খোজ নিয়ে জানা যায়, সদ্য বদলী আদেশে কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আছে। যাদের মধ্যে কেউ কেউ মাত্র ছয় মাস আগে ঢাকার বাইরে থেকে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত প্রধান কার্যালয়ে যোগদান করেছিলেন। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা সুস্পষ্ট প্রশাসনিক প্রয়োজন বা যৌক্তিক কারণ ছাড়াই আবার বদলি করা হয়েছে। তাদের ভাষ্যমতে নিদৃষ্ট কিছু মানুষকে সুবিধা দেওযার জন্য এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উক্ত বদলি আদেশ বাস্তবায়নে প্রচুর টাকার ঘুষ লেনদেন হয়েছে বলে লোকমুখে জানা যায়।

এছাড়া প্রকৌশল শাখায় ড্রাফটসম্যানের সংকট থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট শাখায় বদলী বা সংযুক্ত না দিয়ে মোঃ হানিফ মিয়াকে ভূমি শাখায় সংযুক্ত দেওয়া হয়। যেখানে ড্রাফট্সম্যানের কোন কাজ নেই, শুধু বিশেষ সুবিধা নিয়ে বিশেষ ব্যক্তিদের সুবিধা দেওয়ার জন্যই এই পদায়ন কিনা প্রশ্ন জাগে? আর এই প্রশ্নের খোজ করেত গিয়ে জানা যায় গত ২৭/০৭/২০২৬ ইং তারিখে স্মারক নং – ২৫.৩৮.০০০০.৫০০.২৫.০০১.১৯ (অংশ-১)-৪১৫৬/১(৫) এর মাধ্যমে মিরপুর ১৩ ও ১৪ নাম্বার সম্পূর্ণ এবং রুপনগর আবাসিক স্যাটেলাইট সিটির কাজ ড্রাফটসম্যান হানিফ মিয়া কে প্রদান করা হয়।

আরও খোঁজ নিয়ে জানা যায়, মোস্তফা হোসাইন ফুয়াদের বিরুদ্ধে সরকারি চালান জালিয়াতির মাধ্যমে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বিভাগীয় ও পল্লাবী থানায় ফৌজদারী মামলা হয়েছিল। তাদের ভাষ্য অনুযায়ী, পরে তিনি দোষ স্বীকার করে অর্থ ফেরত দেন ও ক্ষমা প্রার্থনা করে চাকরিতে বহাল থাকেন। পরবর্তীতে তিনি,জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সচিবের ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে দায়িত্ব পালনকালে বোর্ড সভার নেগেটিভ সিদ্ধান্তেকে পজিটিভ করে অনিয়মের মাধ্যমে কোটি টাকার আর্থিক সুবিধা গ্রহণ করেন। এসব অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তৎকালীন চেয়ারম্যান শহীদুল্লাহ খন্দকার তাকে ঢাকার বাইরে বদলি করেছিলেন। এত এত গুরতর অভিযোগ থাকা সত্বেও মোস্তফা হোসাইন ফুয়াদ কে সদ্য বদলী আদেশে ভূমি শাখায় পদায়ন করা হয় এবং স্মারক নং – ২৫.৩৮.০০০০.৫০০.২৫.০০১.১৯ (অংশ-১)-৪১৫৬/১(৫) এর মাধ্যমে মিরপুর ৬ নাম্বার,গৃহ সূচনা, লালমাটিয়া ১২০ ফ্ল্যট প্রক্লপ ও দিনাজপুর ডিভিশন এর মত গুরত্বপূর্ন দায়িত্ব দেয়ায় আবারো প্রশ্ন জাগে প্রশাসন নিরব কেন?

প্রশ্নের উত্তর খুজতে,জাগৃক ভবনের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে বিভিন্ন ভাবে কথা বলে জানা যায়, ড্রাফটসম্যান হানিফ মিয়া ও মোস্তফা হোসাইন ফুয়াদ দুজনেই জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ভবনের সাত তলার স্থাপত্য শাখায় কর্মরত ছিলেন। ভবনের সাত তলায় প্লানিং শাখার নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. অলিউল ইসলামের সাথে ড্রাফটসম্যান হানিফ মিয়া ও মোস্তফা হোসাইন ফুয়াদের সাথে সখ্যতা ছিল। এই বদলীর সকল প্রকার লেনদেন নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. অলিউল ইসলামের মাধ্যমে সম্পাদন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে খোজ নিয়ে জানা যায়, নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. অলিউল ইসলাম, যিনি চেয়ারম্যান ফেরদৌসী বেগমের আস্থাভাজন হিসেবে স্বীকৃত, অফিস চলাকালীন সময়ে সার্বক্ষনিক চেয়ারম্যান দপ্তরে উপস্থিত থাকা এবং চেয়ারম্যান ফেরদৌসী বেগমের সাথে মন্ত্রণালয়ে সরকারী গাড়ীতে যাওয়া আসা প্রমান করে তিনি, চেয়ারম্যান ফেরদৌসী বেগমের আস্থাভাজন। নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. অলিউল ইসলাম, ড্রাফটসম্যান হানিফ মিয়া ও মোস্তফা হোসাইন ফুয়াদের ভূমি শাখায় পদায়ন ও গুরত্বপূর্ণ কাজ পাইয়ে দেয়ায় ভূমিকা রাখেন বলে মনে করা হচ্ছে।

নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. অলিউল ইসলামের বিষয়ে খোজ নিয়ে জানা যায়, তিনি দুদক কর্তৃক দুর্নীতির মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে অভিযুক্ত এবং মামলা চলমান থাকা অবস্থায় মো. অলিউল ইসলামকে নির্বাহী প্রকৌশলী প্লানিং এর চলতি দায়িত্ব দেওয়া হয় চেয়ারম্যান ফেরদৌসী বেগমের অনুমোদনে। তথ্যমতে চেয়ারম্যান ফেরদৌসী বেগম এবং সাবেক সদস্য (প্রশাসন ও অর্থ) মো. আলমগীর হোসাইনের সময়ে প্রকাশিত কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রমে অলিউল ইসলামকে সম্পৃক্ত করা হয়। তাদের দাবি, ওই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক নিয়োগ বাণিজ্য সংঘটিত হয়েছে। নিয়োগ চলাকালীন সময়ে অলিউল ইসলামের ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেন দুদকের মাধ্যমে তদন্ত করা হলে, অভিযোগের প্রকৃত চিত্র উঠে আসতে পারে।


এসব অভিযোগের বিষয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগমের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

অন্যদিকে, অভিযোগে নাম আসা মোস্তফা হোসাইন ফুয়াদ, মো. হানিফ মিয়া, মো. অলিউল ইসলাম, এবং সাবেক সদস্য প্রশাসন মো. আলমগীর হোসাইনের বক্তব্যও এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট মহলের দাবি, এ সকল দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপকর্মের সংবাদ গণমাধ্যমে প্রকাশ হোক না কেন, এদের কেউ কিছুই করতে পারবেনা। বর্তমান পূর্ত সচিব,পূর্ত মন্ত্রী মহোদয় যদি অভিযোগগুলো নিরপেক্ষ ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সাধারণ মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমানের , ঘোষণা সকল কর্মকর্তাদের শিক্ষাগত যোগ্যতা, যাচাই করা হবে

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১০:৫৯ এম


নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমানের , ঘোষণা সকল কর্মকর্তাদের শিক্ষাগত যোগ্যতা, যাচাই করা হবে

নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন মহোদয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে প্রচার চলছে। সিভিল সার্জন মহোদয় এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন এবং পাল্টা দাবি করেছেন যে, তাঁর বিরুদ্ধেপ্রবীণ নার্সের বয়স জালিয়াতির বিষয়টি রয়েছে। সিভিল সার্জনের বক্তব্যে তিনি উল্লেখ করেছেন, সংশ্লিষ্ট নার্সের সনদে ঘষামাজা করে তিনি প্রায় ৮ বছর অতিরিক্ত চাকরি করে সরকারের ৫৬ লক্ষ টাকা বেশি নিয়েছেন।

এই টাকা, সরকারি নিয়ম অনুযায়ী, কোষাগারে ফেরত দিতে বলা হয়েছিল। তবে, এখন এটি ভিন্নভাবে প্রচার করা হচ্ছে।

এই ঘটনার প্রেক্ষিতে, জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান হিসেবে তিনি একটি বড় ঘোষণা করেছেন। তিনি বলেছেন, নারায়ণগঞ্জের স্বাস্থ্যখাতে জড়িত সকল কর্মকর্তা ও কর্মচারীর শিক্ষাগত যোগ্যতা এবং যাবতীয় কাগজপত্র নিখুঁতভাবে যাচাই-বাছাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একাদশে ভর্তি নিয়ে মন্ত্রণালয়ে সভা আজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১১:০৩ এম


একাদশে ভর্তি নিয়ে মন্ত্রণালয়ে সভা আজ

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমের নীতিমালা চূড়ান্ত করতে সংশ্লিষ্টরা বৈঠকে বসছেন। রবিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় অনুষ্ঠিতব্য সভায় ভর্তি কার্যক্রমের বিষয়সমূহ নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হবে বলে ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে।

বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, একাদশে ভর্তি কার্যক্রম চূড়ান্ত করার জন্য মন্ত্রণালয়ে সভাটি অনুষ্ঠিত হবে।

ভর্তি কার্যক্রমের খসড়া রোডম্যাপ অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হতে পারে। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে, এবং ১২ নভেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মাধ্যমে এবারও অনলাইনে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। আগের মতোই শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করবে এবং স্বয়ংক্রিয় পদ্ধতিতে তাদের আসন বরাদ্দ দেওয়া হবে।

গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার ১১টির শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। এসব বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন। কারিগরি শিক্ষা বোর্ডের পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে ফ্রি চিকিৎসা পেয়ে অভিভূত মার্কিন পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১১:০৪ এম


ভারতে ফ্রি চিকিৎসা পেয়ে অভিভূত মার্কিন পর্যটক

মাইক নুন পেশায় একজন আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতা এবং ট্রাভেল ব্লগার। তাঁর বাড়ি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বস্টনে।

তিনি ভারতে বেড়াতে এসেছেন। কিন্তু বেড়ানোর পঞ্চম দিনেই তার অবস্থা খারাপ হয়ে যায়। তাকে ভর্তি হতে হয় হাসপাতালে। তবে ভারতের কারো কোনো দায় নেই এতে।

ওড়িশার সেই মজার মজার স্থানীয় খাবার দেখে লোভ সামলাতে পারেননি মাইক। তিনি খেয়ে ফেলেছেন বেশি, আর সেটাই তার কাছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

টানা ১২ ঘণ্টা ধরে ১৫ মিনিট পরপর বমি করে মাইক কাহিল হয়ে পড়েন।

অবশেষে, তাকে ওড়িশার একটি স্থানীয় গ্রামীণ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে বমি কমানোর ঔষধ আর পানিশূন্যতা প্রতিরোধে স্যালাইন দেওয়া হয়। এই মার্কিন পর্যটকের হাসপাতালে কাটানো অভিজ্ঞতাই এখন আলোচনার কেন্দ্রে। তিনি ভারতের চিকিৎসা ব্যবস্থা এবং ওড়িশার মানুষের আতিথেয়তা নিয়ে মুগ্ধ।

হাসপাতালের বিছানায়েই, মাইক নিজের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানান। স্যালাইন নিয়েছেন এবং বমি বমি ভাব কমানোর ঔষধ নিচ্ছেন, এ বিষয়ে তিনি সুঁই ফোটানো নিয়ে রসিকতা করেন। ‘আমেরিকান হসপিটালাইজড ইন ইন্ডিয়া’ শিরোনামে এক ভিডিও বার্তায় বলেছিলেন, ‘ভারতে আজ আমার পঞ্চম দিন, আর এর মধ্যেই আমি হাসপাতালে। আমি গ্রামীণ একটি সরকারি হাসপাতালে আছি, শরীরজুড়ে সুঁই ফোটানো ছিল, এমনকি দেয়ালের ভাষাও আমি চিনতে পারছিলাম না।’

তবে ট্রলকারীরা তার স্বাস্থ্য নিয়ে ভারতকে সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে, এমন উদ্বেগ থেকে তিনি বিষয়টি পরিষ্কার করে বলেন, ‘থামুন, থামুন, থামুন। আমি বুঝতে পারছি আপনারা ওখান থেকে নেতিবাচক ধারণা ছড়াচ্ছেন। এটি কোনো ফুড পয়জনিং ছিল না; এটি ছিল অতিরিক্ত খাওয়া। খাবার এতোটাই চমৎকার ছিল যে আমি বোকার মতো বেশি খেয়ে ফেলেছিলাম, আর তার মাশুল দিতে হয়েছে নিতম্বে একটি নয় বরং দুইটি ইনজেকশন নিয়ে।’

হাসপাতালে সুস্থ হওয়ার পর, তার মাথায় ছিল বিলের চিন্তা। তিনি বলেন, ‘কিন্তু পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, বিলের কথা চিন্তা করে আমি সত্যিই শিউরে উঠেছিলাম। কারণ, আমার নিজের দেশে আমেরিকায় একটি স্যালাইনের ব্যাগ, বমি কমানোর ঔষধ এবং নিতম্বে দুটি ইনজেকশনের জন্য সহজেই কয়েক হাজার ডলার খরচ হয়ে যেত।’ তিনি ব্যঙ্গাত্মক সুরে আরো যোগ করেন, ‘এর পরিবর্তে, এই সমাজতন্ত্রীরা আমার কাছ থেকে একটি পয়সাও নেয়নি। এটা দেখে তো আমি আরো অসুস্থ হয়ে পড়েছিলাম। সত্যি এটা সম্পূর্ণ ফ্রি।’

মাইকের ভিডিওটি ৪ লাখ ৬৫ হাজারেরও বেশি মানুষ দেখেছেন। শত শত মানুষ মন্তব্য করেছে। এসব মন্তব্যে ভারত এবং আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা, ভারতের মানুষের আন্তিরকতা ও আতিথেয়তা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'বিনামূল্যে স্বাস্থ্যসেবা, অসাধারণ একটি ধারণা।’ অন্য একজন যোগ করেছেন, ‘ওহ না! খুবই দুঃখিত মাইক! আশা করি আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন! ভালো লাগল যে অসুস্থ থাকার পরও আপনার রসবোধ অক্ষুণ্ণ রয়েছে।’ আরেকজন মাইককে পরামর্শ দিয়েছেন, ‘আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেগুলোর সাথে আপনার পেটকে মানিয়ে নিতে সবসময় স্থানীয় ফল ও দই দিয়ে শুরু করুন। খেয়াল রাখবেন যেন বেশি ঝাল না হয়ে যায়। হালকা খাবার দিয়ে শুরু করুন।’ আরেকজন বলেছেন, ‘ওড়িশায় আপনাকে স্বাগতম। ভাই, এটা সম্পূর্ণ ফ্রি। ওষুধের জন্য আপনার সামান্য কিছু খরচ হতে পারে, সর্বোচ্চ দুই থেকে তিন ডলারের মতো।’

তবে এই মন্তব্যের জবাবে এক ভারতীয় চিকিৎসক মজা করে লিখেছেন, ঔষধের জন্য যে দুই-তিন ডলারের কথা বলা হচ্ছে, সেটা যদি আপনার কাছে না থাকত, তবে আমাদের ডাক্তার বা নার্সরা নিজেদের পকেট থেকে ওই টাকা দিয়ে দিত। এই নিয়মই ভারতের সরকারি হাসপাতালে।

ভিডিওতে মাইক ব্যঙ্গ করে ভারতীয় চিকিৎসকদের ‘সমাজতন্ত্রী’ বলে আখ্যা দেন, কারণ তারা কোনো টাকা নেননি। এই মন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী এবং ব্যয়বহুল স্বাস্থ্য ব্যবস্থার দিকে একটি সরাসরি কটাক্ষ হিসেবে গৃহীত হয়, যা আন্তর্জাতিক ভাবে আলোচনা সৃষ্টি করেছে। অনেক আমেরিকান নাগরিক মাইকের সুরে মন্তব্য করেছেন। একজন লেখেছেন, ‘তুমি যদি এই চিকিৎসা আমেরিকায় করাতে, তবে সুস্থ হওয়ার পর হাসপাতালের বিল দেখে তোমার আবার হার্ট অ্যাটাক হতো!’

অন্য এক বিদেশি পর্যটক তার অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, ‘আমি ভারতে একবার অসুস্থ হয়ে পড়েছিলাম। ওখানকার চিকিৎসকেরা যেভাবে পরম যত্নে এবং নামমাত্র খরচে চিকিৎসা করেন, তা সত্যিই প্রশংসনীয়।’ ওড়িশার এক বাসিন্দা মন্তব্য করেছেন, ‘আমাদের ওড়িশায় অতিথি ঈশ্বরের সমতুল্য। আপনি সুস্থ হয়েছেন এটাই আমাদের বড় পাওনা, এখানে এসে কখনো বিলের চিন্তা করবেন না।’

সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ার পর মাইক নুন ‘ওড়িশার জয় হোক’ শিরোনামে আরেক পোস্টে ওড়িশার মানুষের আতিথেয়তায় মুগ্ধতার কথা বলেছেন এবং ওড়িশার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%