০৩:৩৬ পি.এম
কুমিল্লার তিতাসে, ১৯ বছর বয়সী একটি মেয়েকে ধর্ষণের অভিযোগে তার বাবার বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর মা। অভিযুক্ত মো. এলেম (৪৫) কে মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, উত্তর আকালিয়া গ্রামের বাসিন্দা মো. এলেম দীর্ঘদিন ধরে তার বড় মেয়ের বিরুদ্ধে অশালীন আচরণ ও যৌন হয়রানি করে আসছিলেন। গত ১০ মে, গর্ভে থাকা সন্তান প্রসবের জন্য ভুক্তভোগীর মা তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকেন। তখন বাড়িতে একা থাকা ১৯ বছর বয়সী মেয়েকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ রয়েছে। পরে হাসপাতাল থেকে ফিরে ভুক্তভোগীর মা মেয়ের কাছ থেকে বিষয়টি জানেন।
অভিযোগে আরও বলা হয়েছে, এই ঘটনার পর পরিবারের মধ্যে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্ত তার আচরণ পরিবর্তন করেননি। ১ জুলাই রাতে তিনি আবারও মেয়ের কক্ষে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন। এই সময় ভুক্তভোগীর চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যান। পরে ভুক্তভোগীর মা আত্মীয়দের সঙ্গে আলোচনা করে তিতাস থানায় মামলা করার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক কালের কণ্ঠকে জানিয়েছেন, সোমবার রাতে বাতাকান্দি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন