ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ট্রেনের ছাদে মিলল কিশোরের মরদেহ


ট্রেনের ছাদে মিলল কিশোরের মরদেহ

পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে ট্রেনের ছাদ থেকে নিরব (১২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১২টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত নিরব বগুড়া জেলার ধুনট উপজেলার কুলাগাতি গ্রামের মৃত ভরু মোল্লার ছেলে।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছালে ট্রেনের ছাদে মরদেহ দেখতে পান যাত্রী ও স্টেশনে কর্মরত কর্মীরা। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেনে সেতুর রেলিংয়ে মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দামেস্কের ফোর সিজনস হোটেলের কাছে দুটি বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


দামেস্কের ফোর সিজনস হোটেলের কাছে দুটি বিস্ফোরণ

সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে অবস্থিত ফোর সিজনস হোটেলের কাছে মঙ্গলবার দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। শুক্রবার, ৭ জুলাই, ২০২৬-এ এই বিস্ফোরণ ঘটে। এই হোটেলটিতেই আগের রাতে অবস্থান করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সিরিয়ার একজন নিরাপত্তা কর্মকর্তা এই তথ্য এএফপিকে নিশ্চিত করেছেন।

নিরাপত্তা সূত্র জানায়, একটি বোমা ময়লার ডাস্টবিনে ছিল এবং অন্যটি একটি গাড়িতে ছিল। দুটি বিস্ফোরণই ফোর সিজনস হোটেলের আশপাশে ঘটেছে।

ঘটনাস্থলে থাকা এএফপির প্রতিনিধিরা জানান, বিস্ফোরণের আগে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ হোটেল ত্যাগ করে প্রেসিডেন্ট প্রাসাদে পৌঁছান। তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দেওয়া মেসির সাইন করা জার্সি জাতীয় জাদুঘরে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দেওয়া মেসির সাইন করা জার্সি জাতীয় জাদুঘরে

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার হিসেবে দেওয়া লিওনেল মেসির অটোগ্রাফ সংবলিত জার্সিটি এখন প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে। জার্সিটি প্রধানমন্ত্রী প্রদর্শনের জন্য সাধারণ মানুষের দেখার উদ্দেশ্যে জাদুঘরে রাখা হয়েছে। এ কারণে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী আর্জেন্টিনার তিন তারকা লিওনেল মেসি, এঞ্জো ফার্নান্দেজ ও হুলিয়ান আলভারেজের অটোগ্রাফ সংবলিত একটি অরিজিনাল জার্সি পান উপহার হিসেবে। পরবর্তীতে সেটি সাধারণ দর্শনার্থীদের কাছে প্রদর্শনের জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘরে উপহার দেন। বর্তমানে জাদুঘরের নিচতলার লবিতে জার্সিটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলের অসংখ্য ফুটবলপ্রেমী জাদুঘরে এসে জার্সিটি দেখছেন এবং স্মৃতি হিসেবে ছবি তুলছেন। সিলেট থেকে সন্তানকে নিয়ে আসা এক অধ্যাপক জানিয়েছেন, বাবা-ছেলে দুজনেই আর্জেন্টিনার সমর্থক। মেসির অটোগ্রাফ সংবলিত জার্সি কাছ থেকে দেখতে পেয়ে তারা আনন্দিত।

অন্যদিকে, জামালপুরের শামীম রানা অফিস থেকে ছুটি নিয়ে টাঙ্গাইল হয়ে ঢাকায় এসেছেন শুধুমাত্র প্রিয় তারকার স্বাক্ষর করা জার্সিটি একবার দেখার জন্য। দর্শনার্থীরা মন্তব্য করছেন, প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া বিশেষ জার্সিটি এখন সাধারণ মানুষও দেখতে পাচ্ছেন, যা তাদের জন্য একটি আনন্দের এবং স্মরণীয় সুযোগ।

জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগের কিপার মনিরুল ইসলাম জানান, বিশ্বকাপ পর্যন্ত জার্সিটি নিচতলার লবিতেই প্রদর্শিত হবে। পরে এটি স্থায়ীভাবে কোন গ্যালারিতে সংরক্ষণ করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানান, ভবিষ্যতে বাংলাদেশের বিপুলসংখ্যক ব্রাজিল সমর্থকদের কথা বিবেচনা করে ব্রাজিলের কোনও কিংবদন্তি ফুটবলারের স্বাক্ষর করা জার্সিও সংগ্রহ ও প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার

 

সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ।

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দফতর কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এনডিসি উপস্থিত ছিলেন।

বৈঠকে নারী ও শিশুদের টেকসই উন্নয়ন, লিঙ্গ সমতা, নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন, নারী শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, অনলাইনে সাইবার বুলিং এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা নির্মূলসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান এবং নারী ও শিশু প্রতি সকল ধরনের সহিংসতা নির্মূলের মাধ্যমে সকলের জন্য একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সামাজিক নিরাপত্তা, নারী ও শিশু অধিকার সুরক্ষাসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সহযোগিতা আরও এগিয়ে নেয়ার আহ্বান জানান। তিনি দেশের চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে যুক্তরাজ্যের পক্ষ থেকে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মন্ত্রী সাক্ষাৎকালে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম যেমন, ফ্যামিলি কার্ড, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (OSCC), কুইক রেসপন্স টিম (QRT) এবং ডিএনএ ল্যাব (DNA Lab) সম্পর্কে অবহিত করেন। যৌন হয়রানি ও সহিংসতা প্রতিরোধে সরকার ডিএনএ ল্যাবরেটরির মাধ্যমে বৈজ্ঞানিক প্রমাণ সংগ্রহ করে ধর্ষণের মতো অপরাধের বিচার প্রক্রিয়াকে আরও নির্ভরযোগ্যভাবে ত্বরান্বিত করা হচ্ছে, যাতে ভুক্তভোগীরা ন্যায়বিচার পান।

এছাড়া চা শ্রমিক, সাঁওতাল ও পাহাড়ে বসবাসরত পিছিয়ে পড়া নারীদের শিক্ষা, খাদ্য ও চিকিৎসা সহায়তা দেওয়ার পাশাপাশি, নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন ট্রেনিং সেন্টারে হস্তশিল্প ও কেয়ার-গিভিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কথা জানান।

হাইকমিশনার ফ্যামিলি কার্ড বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করলে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই দেশের অবহেলিত, অসচ্ছল, দরিদ্র, হতদরিদ্র ও নিম্নবিত্ত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সর্বজনীন ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়ন করা হচ্ছে। সরকার নারীদের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে নারীদের নামে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় অনলাইনে ফ্যামিলি কার্ড ইস্যু করছে, যেখানে কার্ড প্রদানের ক্ষেত্রে ধর্ম, বর্ণ বা রাজনৈতিক মতাদর্শ মোটেও বিবেচনা করা হচ্ছে না।

তিনি আরও বলেন, সরকার শিশুদের কল্যাণে বিনামূল্যে মিড-ডে মিল ও ইউনিফর্ম প্রদানের ব্যবস্থা নিয়েছে।

আলোচনাকালে বাংলাদেশের নারীরা যাতে তাদের হাতে তৈরি পণ্যসমূহ যুক্তরাজ্যে রফতনি করতে পারে, সে ব্যাপারে মন্ত্রী বিশেষ সহায়তা চাইলে সারাহ কুক এ বিষয়ে ইতিবাচক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন এবং হাইকমিশনার বাংলাদেশের নারী ক্রিকেট ও ফুটবল টিমের সাম্প্রতিক পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন।

হাইকমিশনার মায়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের মানবিক সহায়তা অব্যাহত রাখার কথা উল্লেখ করেন এবং তাঁরা যেন দ্রুত নিজ দেশে ফিরে যেতে পারে, সে প্রত্যাশা ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় জাদুঘরে জাপানি স্থপতির নকশায় তৈরি হচ্ছে আধুনিক শিশু গ্রন্থাগার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


জাতীয় জাদুঘরে জাপানি স্থপতির নকশায় তৈরি হচ্ছে আধুনিক শিশু গ্রন্থাগার

জাতীয় জাদুঘর প্রাঙ্গণে বিশ্বখ্যাত জাপানি স্থপতি তাদাও আন্দোর নকশায় একটি আধুনিক ও দৃষ্টিনন্দন শিশু গ্রন্থাগার (বাংলাদেশ চিলড্রেনস লাইব্রেরি) নির্মাণের কাজ দ্রুত বাস্তবায়নে জোরালো আশ্বাস দিয়েছে জাপান।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।

আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাতের শুরুতে সংস্কৃতিমন্ত্রী জাপানের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশে তার সফল কর্মকাল কামনা করেন।

তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই জাপান বাংলাদেশের বিশ্বস্ত, পরীক্ষিত এবং অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। পাঁচ দশকেরও বেশি সময় ধরে দুই দেশের পারস্পরিক বিশ্বাস ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।

বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

১৯৮২ সালের সাংস্কৃতিক চুক্তি এবং ২০০৫ সালে টোকিওতে স্বাক্ষরিত সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি (সিইপি) স্মরণ করে মন্ত্রী বলেন, অর্থনৈতিক অংশীদারত্বের পাশাপাশি সাংস্কৃতিক মেলবন্ধন বৃদ্ধিরও ব্যাপক সুযোগ রয়েছে। বর্তমান সরকারের কাঠামোগত পরিবর্তনের প্রেক্ষাপটে ২০০৫ সালের সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতি যুগোপযোগী করে নবায়নের জন্য কূটনৈতিক চ্যানেলে যৌথভাবে কাজ করার প্রস্তাব দেন তিনি।

বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল জাতীয় জাদুঘর প্রাঙ্গণে বিশ্বখ্যাত জাপানি স্থপতি তাদাও আন্দোর স্থাপত্যশৈলীতে একটি আধুনিক শিশু গ্রন্থাগার নির্মাণের অগ্রগতি। ২০২৩ সালের ২৭ এপ্রিল স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) প্রসঙ্গ তুলে মন্ত্রী এ উদ্যোগের জন্য স্থপতি তাদাও আন্দো ও জাপান সরকারকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, এই গ্রন্থাগার বাংলাদেশ ও জাপানের গভীর বন্ধুত্বের স্থায়ী প্রতীক হয়ে শিশুদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে জাপান দূতাবাসের সহযোগিতা কামনা করেন।

জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, লোকশিল্প ও চারুকলার প্রশংসা করেন। তিনি বাংলাদেশ আয়োজিত আন্তর্জাতিক এশীয় চারুকলা প্রদর্শনীতে জাপানের নিয়মিত অংশগ্রহণ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি সাংস্কৃতিক সম্পদ ও ঐতিহ্য সংরক্ষণ, জাদুঘরের আধুনিকায়ন, প্রত্নতাত্ত্বিক খনন ও বৈজ্ঞানিক সংরক্ষণ, সাংস্কৃতিক প্রতিনিধি ও শিল্পী বিনিময় এবং গ্রন্থাগার ও আর্কাইভস খাতের প্রযুক্তিগত উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাতে সংস্কৃতিবিষয়ক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকাস্থ জাপান দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উভয় পক্ষ একে অপরের প্রতি শুভেচ্ছা উপহার ও স্মারক ক্রেস্ট বিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%