১০:৪৫ পি.এম
শিশুর প্রতি সহিংসতা বন্ধ করার জন্য, শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্য এবং দক্ষিণ এশিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার উদ্দেশ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে দক্ষিণ এশীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে পৌঁছেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে, আগামী ২৩ ও ২৪ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দক্ষিণ এশিয়ায় শিশুদের প্রতি সহিংসতা বন্ধে কর্মসূচিকে আরও এগিয়ে নেওয়া’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
কলম্বোর বান্দারানায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে ফারজানা শারমীন পুতুলকে স্বাগত জানান বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সামার্পণ বড়ুয়া।
আরও পড়ুন: সৌদি থেকে কাতার হয়ে বিকল্প পথে দেশে ফিরলেন ৫০ ওমরাহযাত্রী
এ সম্মেলনে শিশু অধিকার সুরক্ষা, শিশু কল্যাণে টেকসই নীতিমালা প্রণয়ন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।
প্রতিমন্ত্রী এই সম্মেলনে বাংলাদেশের শিশু সুরক্ষা খাতে সরকারের দ্বারা গৃহীত বিভিন্ন উদ্যোগ, অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন