ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী


জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী

 জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওস্থ পরিবেশ অধিদপ্তর অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ শীর্ষক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

আরও পড়ুন: রূপপুরে কড়া নিরাপত্তায় পৌঁছেছে নতুন ইউরেনিয়াম চালান

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, এটি আমাদের প্রতিদিনের বাস্তবতা। অনিয়মিত বৃষ্টিপাত, তীব্র তাপপ্রবাহ এবং উপকূলীয় লবণাক্ততা আমাদের জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলছে। পরিবেশ রক্ষা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়, একটি পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে হলে সাধারণ নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ বলেন, পরিবেশ রক্ষাকে কেবল সরকারি প্রকল্প হিসেবে নয়, বরং একটি জাতীয় সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, সরকার একা পরিবেশ রক্ষা করতে পারবে না। এ জন্য নাগরিক সমাজ, পরিবেশবাদী সংগঠন, তরুণ প্রজন্ম, প্রান্তিক জনগোষ্ঠীসহ সমাজের সব স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

বাপা’র সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন পরিবেশ দিবস আয়োজক কমিটির পক্ষে বাপা’র যুগ্ম সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির সুমন।

আরও পড়ুন: ফৌজদারি অপরাধ: এফবিআইয়ের সাবেক পরিচালক কোমির বিরুদ্ধে আবারও অভিযোগ

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাপা’র সহ-সভাপতি অধ্যাপক ড. এম. ফিরোজ আহমেদ।

অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান, বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও গবেষক উপস্থিত ছিলেন। 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তোফাজ্জল হোসেন আজ এ তথ্য জানান। 

আরও পড়ুন: সীতাকুণ্ড উপকূলে বালুদস্যুতা নিয়ে উদ্বেগ, মানববন্ধন অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকারি সহায়তা দাবি উদ্যোক্তাদের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকারি সহায়তা দাবি উদ্যোক্তাদের

ব্যবসা পরিচালনা ক্রমেই কঠিন হয়ে উঠছে, কারণ বৈশ্বিক বাণিজ্যের অনিশ্চয়তা, উচ্চ সুদের ব্যাংকঋণ, জ্বালানি সংকট এবং প্রশাসনিক জটিলতা রয়েছে। ধানমন্ডি-মোহাম্মদপুর অঞ্চলের ব্যবসায়ীরা এসব সমস্যার মোকাবিলায় বিভিন্ন দাবি জানিয়েছেন।

তাদের দাবি হিসেবে ব্যবসা পরিচালনার ব্যয় কমানো, ট্রেড লাইসেন্সসহ সরকারি সেবার ডিজিটালাইজেশন, এলসি খোলার প্রক্রিয়া সহজ করার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের বিষয়গুলি উঠে এসেছে।

শনিবার (১১ জুলাই) রাজধানীর নিউ ধানমন্ডি কনভেনশন হলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘সার্বিক স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় এসব দাবি উঠে আসে।

সভায় ধানমন্ডি-মোহাম্মদপুর এলাকার ১৫টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং শতাধিক প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। সভায় ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, দেশের ব্যবসায়ীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের জন্য কর ও ভ্যাটসংক্রান্ত জটিলতা, প্রশাসনিক প্রতিবন্ধকতা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি জানান, জ্বালানি ও বিদ্যুতের সংকট উৎপাদন ও পরিবহন ব্যয় বাড়িয়ে দিচ্ছে। সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্তও বিক্রি ও টার্নওভারে নেতিবাচক প্রভাব ফেলছে।

এ ছাড়া, সাম্প্রতিক বাজেটে উৎসে করকে অগ্রিম কর হিসেবে গণ্য করা এবং শিল্পের কাঁচামাল আমদানিতে উৎসে কর হ্রাসের দাবি জানানো হয়েছে। ৫ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করা হয়েছে সিএমএসএমই খাতের জন্য, যা ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত।

তবে, উচ্চ রাজস্ব লক্ষ্যমাত্রা এবং সরকারি ব্যাংকঋণের ওপর অতিনির্ভরতা বেসরকারি খাতে ঋণপ্রবাহ সংকুচিত করছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মাহমুদুন নবী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব নুসরাত ফারজানা, ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার নির্ঝর আহমেদ, ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বক্তব্য দেন।

তারা ব্যবসা সহজীকরণ, কর ব্যবস্থার আধুনিকায়ন, চাঁদাবাজি দমন, ট্রেড লাইসেন্স সেবা উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

মুক্ত আলোচনায় ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ পাঁচ বছর করা, নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে প্রণোদনা, নতুন উদ্যোক্তাদের এলসি সুবিধা সম্প্রসারণ, রিয়েল এস্টেট খাতে করহার কমানো, চশমা শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি আমদানি সহজ করা এবং ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং খাতের জন্য পৃথক নীতিমালা প্রণয়নের দাবি জানান।

অনুষ্ঠানের শেষে ৩৯টি প্রতিষ্ঠানকে ডিসিসিআইর সদস্যপদ সনদ প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমালোচনার মুখে ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার সরাল মেটা

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


সমালোচনার মুখে ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার সরাল মেটা

মেটা ব্যবহারকারীদের তীব্র সমালোচনার মুখে ইনস্টাগ্রামের একটি বিতর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার বন্ধ করে দিয়েছে। এই ফিচারের সাহায্যে, ব্যবহারকারীরা পাবলিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরিবর্তন বা নতুন করে তৈরি করতে পারতেন। তবে ফিচারটি চালুর পর থেকেই ব্যক্তিগত গোপনীয়তা এবং অপব্যবহারের আশঙ্কা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। খবর হচ্ছে, চলতি সপ্তাহেই মেটা তাদের নতুন এআই ইমেজ জেনারেটর ‘মিউজ ইমেজ’ উন্মোচন করে। নতুন এই টুলটির অন্যতম আলোচিত সুবিধা ছিল, ব্যবহারকারীরা কোনো পাবলিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে মেনশন করে সেই অ্যাকাউন্টের ছবিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে নতুন এআই-নির্ভর ছবি তৈরি করতে পারতেন। তবে বিতর্কের মূল কারণ ছিল, যার ছবিটি ব্যবহৃত হচ্ছিল, সেই ব্যক্তিকে এ বিষয়ে কোনো ধরনের নোটিফিকেশন পাঠানো হতো না। এর ফলে, অনেক ব্যবহারকারী আশঙ্কা প্রকাশ করেন যে, এই ফিচার ব্যবহার করে অনুমতি ছাড়াই অন্যদের ছবি পরিবর্তন করা বা বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করা হতে পারে। সমালোচনার মুখে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে মেটা। শুক্রবার প্রকাশিত এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, ফিচারটি আর ব্যবহার করা যাবে না। ব্লগে মেটা লিখেছে, তাদের উদ্দেশ্য ছিল এমন একটি সৃজনশীল টুল দেওয়া, যাতে মানুষ তাদের পাবলিক কনটেন্টের ব্যবহার নিয়ে নিয়ন্ত্রণ রাখতে পারে। তবে তারা ব্যবহারকারীদের মতামত শুনেছেন এবং বুঝেছেন যে, এই ফিচারটি প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই এটি আর থাকছে না। প্রযুক্তি বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমে এআই প্রযুক্তির অপব্যবহার বাড়ছে। বিশেষ করে, নারী তারকাদের ভুয়া বা অশালীন ছবি তৈরির মতো ঘটনায় এআই ব্যবহারের অভিযোগ বারবার উঠে এসেছে। বিভিন্ন প্ল্যাটফর্ম এ ধরনের অপব্যবহার ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা চালু করলেও সেগুলো সব সময় কার্যকর হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আযম খান মন্তব্য করেছেন, দেশের সমৃদ্ধি এবং জাতীয় ঐক্যের স্বার্থে একাত্তরে যাদের ভূমিকা বিতর্কিত ছিল, তাদের অকপটে সেই দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

মন্ত্রী শনিবার (১১ জুলাই) রাজধানীর ‘রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া)’ আয়োজিত ‘দি ইস্ট বেঙ্গাল রেজিমেন্টের ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুদয়’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা দিতে গিয়ে এ কথা বলেন।

তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে চাই। মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা অবস্থান নিয়েছিল, তাদের বিষয়টি অকপটে স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে মুক্তিযোদ্ধা এবং জাতির জন্য বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নেওয়া কঠিন। দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে মুক্তিযুদ্ধের বাংলাদেশ এবং গণতন্ত্রকে ধারণ করতে হবে।

মন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালের ৪ এপ্রিল তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোয় অনুষ্ঠিত সভায় জেনারেল এম এ জি ওসমানীর সভাপতিত্বে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই সভায় তৎকালীন মেজর জিয়াউর রহমান যুদ্ধের নাম ‘মুক্তিযুদ্ধ’ রাখার এবং যুদ্ধের নেতৃত্ব জেনারেল ওসমানীর হাতে অর্পণের প্রস্তাব প্রদান করেন। সেই ঐতিহাসিক সভার স্মৃতি সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেখানে নামফলক স্থাপনের কাজ চলছে।

পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের অবদানের কথা উল্লেখ করে আহমদ আযম খান বলেন, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মতো পার্বত্য চট্টগ্রামের অখণ্ডতা রক্ষায় নিয়োজিত সদস্যদেরও যথাযথ সম্মান জানাতে মন্ত্রণালয় কাজ করবে। ‘সম্মানটাই বড় বিষয়, টাকা নয়’—যোগ করেন তিনি।

মন্ত্রী ইস্ট বেঙ্গাল রেজিমেন্টের ইতিহাস ও ঐতিহ্যের প্রশংসা করে বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনীকে আরও শক্তিশালী ও পেশাদার হিসেবে গড়ে তোলা হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গঠনে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন। স্বাধীনতার পক্ষ-বিপক্ষের বিভাজন ভুলে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত আক্রমণের মুখে যখন জাতি দিশেহারা এবং অবদমিত হওয়ার উপক্রম হয়েছিল, তখনই ইষ্ট বেঙ্গাল রেজিমেন্ট সাহসের সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে। এই সংকটময় মুহূর্তে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, যা জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্দীপ্ত এবং অনুপ্রাণিত করেছিল। এটিই হলো প্রকৃত সত্য।

অনুষ্ঠানে রাওযা ক্লাবের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হকের সভাপতিত্বে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবসরপ্রাপ্ত সদস্য এবং অফিসাররা বক্তব্য দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবৈধ বিদ্যুৎ সংযোগ কাটতে গিয়ে রাজধানীতে প্রাণ গেল লাইনম্যানের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


অবৈধ বিদ্যুৎ সংযোগ কাটতে গিয়ে রাজধানীতে প্রাণ গেল লাইনম্যানের

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে বিদ্যুতের অবৈধ লাইন বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে হায়দার হোসেন (৩৫) নামে এক লাইনম্যানের। শনিবার (১১ জুলাই) দুপুরের আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

 

মুমূর্ষু অবস্থায় তার সহকর্মী ও স্বজনরা হায়দার হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মৃত হায়দারকে হাসপাতালে নিয়ে আসা তার বোনজামাতা শুক্কুর গাজী জানান, তারা ডেসকো কোম্পানিতে একসঙ্গে চাকরি করেন। হায়দার ছিল সহকারী লাইনম্যান। তারা বেশ কয়েকজন মিলে বনানী কড়াইল বস্তিতে অবৈধ বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়েছিলেন।

 

কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে হায়দার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় পড়ে যান। পরে অন্য সহকর্মীদের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

 

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর থানার পূর্ব ফুলহার গ্রামে। তার বাবার নাম মো. মোহসিন ফরাজি। বর্তমানে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি উত্তর বাড্ডায় বাস করতেন।

 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি বনানী থানা তদন্ত করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%