১০:৫৪ এম
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার চুনারুঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন সংগঠনের নেতাকর্মীরা। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চুনারুঘাট থানা শাখার সভাপতি শেখ রাজু আহমেদ। আরও উপস্থিত ছিলেন থানা শাখার সহ-সভাপতি মাহবুবুর রহমান, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক লুৎফুর রহমান, প্রকাশনা ও দপ্তর সম্পাদক শামছুল হক সরদার, অর্থ ও কল্যাণ সম্পাদক নয়ন আহমেদ এবং কলেজ সম্পাদক সোলাইমান আহমেদ।
আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১
চুনারুঘাট পৌর শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কাসেম আহম্মদ।
বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উদযাপনের জন্য নয়। মানুষের কল্যাণে কাজ করা এবং পরিবেশবান্ধব বাংলাদেশ গড়াই ইসলামী ছাত্র আন্দোলনের অন্যতম লক্ষ্য। বৃক্ষরোপণের মাধ্যমে সেই বার্তাই তরুণ সমাজের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
কর্মসূচি শেষে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন