০২:৪০ পি.এম
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ৫৫০ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল সিরাপসহ শান্ত রহমান (২২) নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) ভোরে উপজেলার রুলি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শান্ত রহমান যাদবপুর গ্রামের মশিউর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী রুলি গ্রামে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শান্ত রহমানকে আটক করা হয়।
আরও পড়ুন: নলছিটি ফেরিঘাটের রাস্তা মেরামত, যাত্রীদের স্বস্তি ফিরেছে
পরে তার কাছ থেকে ৫৫০ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া ফেয়ারডিল সিরাপ ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হতো। তিনি জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন