০৩:০৩ পি.এম
নাটোরের লালপুরে একটি অভিযান পরিচালনা করে ৩৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মো. হাসান আলী (৩৬) নামে একজনকে আটক করেছে লালপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করার কথা জানিয়েছেন লালপুর থানার পুলিশ।
এর আগে মঙ্গলবার (২১ জুলাই) রাত ৯টা ৫ মিনিটের দিকে উপজেলার মোহরকয়া হাটপাড়া এলাকায় অভিযান অনুষ্ঠিত হয় এবং সেখান থেকে তাকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্র অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে মোহরকয়া হাটপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই বাড়ির দক্ষিণ দুয়ারী ঘরের ভেতর থেকে হাসানকে আটক করা হয়। উল্লেখ্য, তিনি মোহরকয়া হাটপাড়া গ্রামের আনসার আলী প্রামানিকের ছেলে।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
লালপুর থানার এসআই (নিরস্ত্র) মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, অভিযানকালে তার কাছ থেকে ৩৫ (পঁইত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ৩.৫ গ্রাম। প্রাথমিক ধারণা অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন