ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল গণহত্যা: চিফ প্রসিকিউটর


শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল গণহত্যা: চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি সোমবার দুপুরে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, "হেফাজতে ইসলামকে নির্মূল করার উদ্দেশ্যে তৎকালীন সরকারের পুলিশ, বিজিবি, র‍্যাব, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ মিলে একটি নারকীয় হত্যাযজ্ঞ চালায়।" তবে, এই ঘটনার পর এ নিয়ে করা মামলাটির কোনো তদন্তকাজ চালানো হয়নি। বহু চেষ্টা করা সত্ত্বেও এই হত্যাকাণ্ডের কোনো তদন্ত বা বিচার পায়নি হেফাজতে ইসলাম। অবশেষে, এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।

তিনি আরও বলেন, "আমি ট্রাইব্যুনালের দায়িত্বভার নেওয়ার পর চিফ প্রসিকিউটর হিসেবে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছি।" দ্রুত তদন্ত শেষ করে বিচারের সম্মুখীন করার জন্য বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন। কেননা, "শিশুসহ আলেম-ওলেমাদের নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়। এটি জেনোসাইড তথা গণহত্যা ছিল।" দেশের ইতিহাসে এমন বর্বরোচিত হত্যাকাণ্ড কখনও ঘটেছে বলেও তিনি জানান।

আরও পড়ুন: এলপিজি সিলিন্ডারের দাম বাড়বে কিনা, গণশুনানি আগামীকাল

আমিনুল ইসলাম বলেন, "কিছু ব্লগার বা নাস্তিকদের দ্বারা প্রভাবিত হয়ে একটি ইসলামিক গোষ্ঠী বা একটি ইসলামিক গ্রুপকে নির্মূল করে দেওয়ার জন্য হেফাজতে ইসলামের মতো একটি সংগঠনের নেতাকর্মীদের ওপর আক্রমণ চালায় তৎকালীন সরকার।" তিনি আরও জানান, "আমরা মোট ৬১ জন শহীদের তালিকা পেয়েছিলাম। এর মধ্যে ৫৮ জনের নাম-ঠিকানা শনাক্ত করা হয়েছে।" এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, "আজ দুটি ঘটনার ওপর আমরা চার্জ দিয়েছি। একটি হলো শাপলা চত্বরে ৫ মে মধ্যরাতে নারকীয় ঘটনায় ৩২ জন শহীদ, আরেকটিতে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জন মানুষকে হত্যা করার ঘটনা আনা হয়েছে।" এবং "এ সবকিছুই জেনোসাইড ছিল।" এই দুটি চার্জে ৪১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনে

আন্তর্জাতিক ডেস্ক

জহুরুল ইসলাম , সিরাজগঞ্জ

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনে

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলা, ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানকে তুলে নিয়ে হত্যার হুমকি ও তার মাকে প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকিসহ গালিগালাজ করার প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মা শাপলা আহমেদ।

মা শাপলা আহমেদ বলেন, তিনি পরিবারের নিরাপত্তা সুরক্ষার জন্য প্রধানমন্ত্রীর কাছে, তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের হস্তক্ষেপ কামনা করেছেন।

এসময় তিনি বলেছিলেন যে, যদি তার দাবি বাস্তবায়ন না হয়, তাহলে তিনি আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন।

আজ সোমবার দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান শাপলা আহমেদ।

তিনি অভিযোগ করেন, গত রোববার (২৬ জুলাই) রাতে ফোন করে তার ছেলে শাফিন আহম্মেদ জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানু। একইসঙ্গে তাকে উদ্দেশ্যে করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন এবং তার স্বামী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলারও হুমকি দেওয়া হয়েছে। তিনি জানান, এটি একজন মা, স্ত্রী ও নারী হিসেবে তার সম্মানহানি। এছাড়া এর একটি কল রেকর্ড ফেসবুকে ভাইরাল হয়েছে বলে দাবি করেছেন তিনি।

শাপলা আহমেদ আরও করেছেন বলেন, গত রোববার (২৬ জুলাই) রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানু তার ছেলে জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দিয়েছেন এবং তাকে উদ্দেশ্যে করে অশ্লীল ভাষায় গালাগালি করেছেন, যা একজন মা ও নারী হিসেবে তার সম্মানে আঘাত বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদকের সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন নিয়ে করা একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ওই ঘটনার সূত্রপাত ঘটে। পরে তার ছেলে একটি অনুষ্ঠানে বক্তব্য দান করে সেটি ফেসবুকে পোস্ট করেন, এরপরই ছানোয়ার হোসেন সানু ফোনে হত্যার হুমকি দেন এবং তাকে অশ্লীল ভাষায় গালাগাল করেন।

মা শাপলা আহমেদ তার ছেলে ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ছানোয়ার হোসেন সানু এবং তার ভাই সনি আহমেদ শামীমকে গ্রেপ্তারের দাবি জানান। তিনি আরো জানান, দাবি আদায় না হলে আগামীকাল (মঙ্গলবার) সকালে ১০ টা থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন।

এর আগে ১৪ই জুন, প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর পরিবারের নিরাপত্তা চেয়ে আবেদন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না। পাশাপাশি জেলার পুলিশ সুপারের নিকট অভিযোগ দায়ের করেছেন তিনি।

এসময় শাফিন আহমেদ জিসানের দাদি সাবেক কাউন্সিলর বেগম খালেদা মান্নান, চাচা জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু এবং জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাসহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রশাসনিক সংকট ও ঋণের চাপে বিপাকে আল নাসর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


প্রশাসনিক সংকট ও ঋণের চাপে বিপাকে আল নাসর

নতুন মৌসুম শুরুর আগে সৌদি আরবের ক্লাব আল নাসর বড় ধরনের সংকটে পড়েছে।।

প্রশাসনিক অনিশ্চয়তা ও ঋণের চাপে গ্রীষ্মকালীন দলবদলে ক্লাবটি এখন পর্যন্ত একজন নতুন খেলোয়াড়ও দলে ভেড়াতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদো।

সৌদি সংবাদপত্র আল-ইয়াওম–এর বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, সৌদি প্রো লিগের ১৮টি ক্লাবের মধ্যে আল-হাজম ও আল-রিয়াদ ছাড়াই কোনো ক্লাব দলবদলে এতটা নিষ্ক্রিয় নয়। যদিও গত কয়েক সপ্তাহে একাধিক তারকা ফুটবলারের সঙ্গে আল নাসরের নাম জড়িয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাবের বর্তমান সংকটের বড় কারণ প্রশাসনিক অচলাবস্থা। ক্লাব সভাপতি আবদুল্লাহ আল-মাজেদ তার দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং মেয়াদ বাড়াতে আগ্রহী নন। ফলে নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত ঝুলে রয়েছে।

প্রশাসনিক সংকটের পাশাপাশি আর্থিক সমস্যাও ভুগাচ্ছে আল নাসরকে। ঋণের চাপের কারণে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেও একাধিক খেলোয়াড়ের সঙ্গে চুক্তি সম্পন্ন করা যাচ্ছে না। স্প্যানিশ মিডফিল্ডার ও মায়োর্কার তারকা সামু কস্তাকে দলে নেওয়ার আলোচনা অনেক দূর এগোলেও বর্তমান পরিস্থিতিতে সেটিও আটকে আছে।

নতুন খেলোয়াড় দলে টানার বদলে ক্লাব এখন বিদ্যমান স্কোয়াড ধরে রাখার দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। এর অংশ হিসেবে ফুটবলার আবদুল রহমান গারিবের চুক্তি নবায়নের বিষয়টিও অগ্রাধিকার পাচ্ছে।

এদিকে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বর্তমান চুক্তিরও আর মাত্র এক মৌসুম বাকি। নতুন চুক্তি না হলে আগামী বছরের জুনে তিনি ফ্রি এজেন্ট হয়ে যাবেন, যা ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আরও প্রশ্ন তৈরি করছে।

নতুন মৌসুমে কোচিং স্টাফেও পরিবর্তন এসেছে। পর্তুগিজ কোচ হোর্হে জেসুসের স্থলাভিষিক্ত হয়েছেন অস্ট্রেলিয়ান কোচ আঞ্জে পোস্তেকগ্লু। তবে দলবদলে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় নতুন মৌসুমের আগে সমর্থকদের মধ্যে উদ্বেগ বেড়ে চলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উগ্রবাদ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি চলছে: সিটিটিসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


উগ্রবাদ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি চলছে: সিটিটিসি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট জানিয়েছে, "বর্তমানে দেশে উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার মতো কোনো আশঙ্কাজনক লক্ষণ নেই।" তবে, তারা জানিয়েছে যে সম্ভাব্য উগ্রবাদী তৎপরতা প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারি অনলাইন, সামাজিক যোগাযোগমাধ্যম, গোয়েন্দা তথ্য এবং নিজস্ব ডাটাবেসের মাধ্যমে চলমান রয়েছে। সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক এসব কথা বলেন। ৫ আগস্ট-পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই বলে জানালেও, কেরানীগঞ্জসহ বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ এবং সর্বশেষ মতিঝিলে ছাতার মধ্যে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় উগ্রবাদী তৎপরতার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে কি না- এর জবাবে মোহাম্মদ শামসুল হক বলেন, "সিটিটিসির অধীনে সিটি কাউন্টার টেররিজমসহ একাধিক বিভাগ কাজ করছে।" সম্ভাব্য উগ্রবাদী কর্মকাণ্ডের বিষয়ে নিয়মিত পর্যবেক্ষণ চলছে এবং কোথাও কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হবে। তিনি আরও বলেন উগ্রবাদ আবার মাথাচাড়া দিচ্ছে কি না- এর প্রশ্নের জবাবে, "এ মুহূর্তে সে ধরনের কোনো মন্তব্য করার সুযোগ নেই।" তবে, তিনি উল্লেখ করেন যে, "দেশের কোথাও উগ্রবাদের আশঙ্কাজনক কোনো লক্ষণ আমাদের কাছে নেই।" মতিঝিলে বোমাসদৃশ বস্তু উদ্ধারের প্রসঙ্গে তিনি বলেন, "এ ঘটনাটি জানার পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।" বর্তমানে মতিঝিল বিভাগ ঘটনাটির তদন্ত করছে এবং তদন্ত শেষ হওয়ার আগে কারা জড়িত বা তাদের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। সংবাদ সম্মেলনে জঙ্গিবাদ-সংক্রান্ত মামলার অগ্রগতি বিষয়ে প্রশ্ন করা হলে, সিটিটিসি প্রধান জানালেন, গ্রেফতারের সুনির্দিষ্ট পরিসংখ্যান পরে জানানো হবে। তবে, তিনি উল্লেখ করেন যে আলোচিত ‘পাতা কমব্যাট’ মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। মামলার প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। তিনি আরও বলেন, "সম্ভাব্য উগ্রবাদী তৎপরতা প্রতিরোধে প্রযুক্তিনির্ভর নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

 

১৬ দিন টানা তিন মাসের নিষেধাজ্ঞার পর কাপ্তাই হ্রদে মাছ শিকার করার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। আগামী ১০ আগস্ট মধ্যরাত ১২টা ০১ মিনিটে আনুষ্ঠানিকভাবে শুরু হবে জেলেদের মাছ আহরণ উৎসব।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, সোমবার (২৭ জুলাই) সকালে রাঙামাটি জেলা প্রশাসন ও বিএফডিসির যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এই খবরের পরে রাঙামাটি মৎস্য উন্নয়ন অধিদপ্তরের বিপণি ও অবতরণ কেন্দ্র ফিসারি ঘাটে শুরু হয়েছে কর্মচঞ্চলতা। বরফকল প্রস্তুত করা হচ্ছে। মাছ রাখার টিনের পাত্রগুলো রঙ করা হচ্ছে। মৎস্যজীবীদের মধ্যে উৎসবের আবহ দেখা যাচ্ছে। আগের ২৪ এপ্রিল মধ্যরাত ১২টা এক মিনিট থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তর কৃত্রিম কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ শিকার ও বাজারজাতকরণ বন্ধের ঘোষণা করেছিলেন রাঙামাটি জেলা প্রশাসক।

অন্যদিকে, নিষেধাজ্ঞা চলাকালীন কাপ্তাই হ্রদে পর্যাপ্ত মৎস্য পোনা অবমুক্ত করা হয়। একই সাথে মা মাছের সুরক্ষা প্রদান করা হয়। টানা বৃষ্টিতে এই বন্ধকালীন সময় কাপ্তাই হ্রদে মাছের ব্যাপক প্রাকৃতিক প্রজনন সম্ভব হয়েছে, জানান বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন কেন্দ্রের কমান্ডার মো. ফয়েজ আল করিম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%