০৪:৪৪ পি.এম
১৬ দিন টানা তিন মাসের নিষেধাজ্ঞার পর কাপ্তাই হ্রদে মাছ শিকার করার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। আগামী ১০ আগস্ট মধ্যরাত ১২টা ০১ মিনিটে আনুষ্ঠানিকভাবে শুরু হবে জেলেদের মাছ আহরণ উৎসব।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, সোমবার (২৭ জুলাই) সকালে রাঙামাটি জেলা প্রশাসন ও বিএফডিসির যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
আরও পড়ুন: লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের প্রতিবাদে চরফ্যাশনে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
এই খবরের পরে রাঙামাটি মৎস্য উন্নয়ন অধিদপ্তরের বিপণি ও অবতরণ কেন্দ্র ফিসারি ঘাটে শুরু হয়েছে কর্মচঞ্চলতা। বরফকল প্রস্তুত করা হচ্ছে। মাছ রাখার টিনের পাত্রগুলো রঙ করা হচ্ছে। মৎস্যজীবীদের মধ্যে উৎসবের আবহ দেখা যাচ্ছে। আগের ২৪ এপ্রিল মধ্যরাত ১২টা এক মিনিট থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তর কৃত্রিম কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ শিকার ও বাজারজাতকরণ বন্ধের ঘোষণা করেছিলেন রাঙামাটি জেলা প্রশাসক।
অন্যদিকে, নিষেধাজ্ঞা চলাকালীন কাপ্তাই হ্রদে পর্যাপ্ত মৎস্য পোনা অবমুক্ত করা হয়। একই সাথে মা মাছের সুরক্ষা প্রদান করা হয়। টানা বৃষ্টিতে এই বন্ধকালীন সময় কাপ্তাই হ্রদে মাছের ব্যাপক প্রাকৃতিক প্রজনন সম্ভব হয়েছে, জানান বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন কেন্দ্রের কমান্ডার মো. ফয়েজ আল করিম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন