ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রশাসনিক সংকট ও ঋণের চাপে বিপাকে আল নাসর


প্রশাসনিক সংকট ও ঋণের চাপে বিপাকে আল নাসর

নতুন মৌসুম শুরুর আগে সৌদি আরবের ক্লাব আল নাসর বড় ধরনের সংকটে পড়েছে।।

প্রশাসনিক অনিশ্চয়তা ও ঋণের চাপে গ্রীষ্মকালীন দলবদলে ক্লাবটি এখন পর্যন্ত একজন নতুন খেলোয়াড়ও দলে ভেড়াতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদো।

সৌদি সংবাদপত্র আল-ইয়াওম–এর বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, সৌদি প্রো লিগের ১৮টি ক্লাবের মধ্যে আল-হাজম ও আল-রিয়াদ ছাড়াই কোনো ক্লাব দলবদলে এতটা নিষ্ক্রিয় নয়। যদিও গত কয়েক সপ্তাহে একাধিক তারকা ফুটবলারের সঙ্গে আল নাসরের নাম জড়িয়েছিল।

আরও পড়ুন: ২ বছরের বেতনবৃদ্ধি স্থগিত, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৭টি প্রমাণিত

প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাবের বর্তমান সংকটের বড় কারণ প্রশাসনিক অচলাবস্থা। ক্লাব সভাপতি আবদুল্লাহ আল-মাজেদ তার দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং মেয়াদ বাড়াতে আগ্রহী নন। ফলে নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত ঝুলে রয়েছে।

প্রশাসনিক সংকটের পাশাপাশি আর্থিক সমস্যাও ভুগাচ্ছে আল নাসরকে। ঋণের চাপের কারণে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেও একাধিক খেলোয়াড়ের সঙ্গে চুক্তি সম্পন্ন করা যাচ্ছে না। স্প্যানিশ মিডফিল্ডার ও মায়োর্কার তারকা সামু কস্তাকে দলে নেওয়ার আলোচনা অনেক দূর এগোলেও বর্তমান পরিস্থিতিতে সেটিও আটকে আছে।

নতুন খেলোয়াড় দলে টানার বদলে ক্লাব এখন বিদ্যমান স্কোয়াড ধরে রাখার দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। এর অংশ হিসেবে ফুটবলার আবদুল রহমান গারিবের চুক্তি নবায়নের বিষয়টিও অগ্রাধিকার পাচ্ছে।

এদিকে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বর্তমান চুক্তিরও আর মাত্র এক মৌসুম বাকি। নতুন চুক্তি না হলে আগামী বছরের জুনে তিনি ফ্রি এজেন্ট হয়ে যাবেন, যা ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আরও প্রশ্ন তৈরি করছে।

আরও পড়ুন: রিজভী: গ্যারান্টি ক্লজের অভাবে তিস্তার পানি পায়নি বাংলাদেশ

নতুন মৌসুমে কোচিং স্টাফেও পরিবর্তন এসেছে। পর্তুগিজ কোচ হোর্হে জেসুসের স্থলাভিষিক্ত হয়েছেন অস্ট্রেলিয়ান কোচ আঞ্জে পোস্তেকগ্লু। তবে দলবদলে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় নতুন মৌসুমের আগে সমর্থকদের মধ্যে উদ্বেগ বেড়ে চলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উগ্রবাদ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি চলছে: সিটিটিসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


উগ্রবাদ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি চলছে: সিটিটিসি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট জানিয়েছে, "বর্তমানে দেশে উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার মতো কোনো আশঙ্কাজনক লক্ষণ নেই।" তবে, তারা জানিয়েছে যে সম্ভাব্য উগ্রবাদী তৎপরতা প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারি অনলাইন, সামাজিক যোগাযোগমাধ্যম, গোয়েন্দা তথ্য এবং নিজস্ব ডাটাবেসের মাধ্যমে চলমান রয়েছে। সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক এসব কথা বলেন। ৫ আগস্ট-পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই বলে জানালেও, কেরানীগঞ্জসহ বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ এবং সর্বশেষ মতিঝিলে ছাতার মধ্যে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় উগ্রবাদী তৎপরতার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে কি না- এর জবাবে মোহাম্মদ শামসুল হক বলেন, "সিটিটিসির অধীনে সিটি কাউন্টার টেররিজমসহ একাধিক বিভাগ কাজ করছে।" সম্ভাব্য উগ্রবাদী কর্মকাণ্ডের বিষয়ে নিয়মিত পর্যবেক্ষণ চলছে এবং কোথাও কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হবে। তিনি আরও বলেন উগ্রবাদ আবার মাথাচাড়া দিচ্ছে কি না- এর প্রশ্নের জবাবে, "এ মুহূর্তে সে ধরনের কোনো মন্তব্য করার সুযোগ নেই।" তবে, তিনি উল্লেখ করেন যে, "দেশের কোথাও উগ্রবাদের আশঙ্কাজনক কোনো লক্ষণ আমাদের কাছে নেই।" মতিঝিলে বোমাসদৃশ বস্তু উদ্ধারের প্রসঙ্গে তিনি বলেন, "এ ঘটনাটি জানার পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।" বর্তমানে মতিঝিল বিভাগ ঘটনাটির তদন্ত করছে এবং তদন্ত শেষ হওয়ার আগে কারা জড়িত বা তাদের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। সংবাদ সম্মেলনে জঙ্গিবাদ-সংক্রান্ত মামলার অগ্রগতি বিষয়ে প্রশ্ন করা হলে, সিটিটিসি প্রধান জানালেন, গ্রেফতারের সুনির্দিষ্ট পরিসংখ্যান পরে জানানো হবে। তবে, তিনি উল্লেখ করেন যে আলোচিত ‘পাতা কমব্যাট’ মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। মামলার প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। তিনি আরও বলেন, "সম্ভাব্য উগ্রবাদী তৎপরতা প্রতিরোধে প্রযুক্তিনির্ভর নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

 

১৬ দিন টানা তিন মাসের নিষেধাজ্ঞার পর কাপ্তাই হ্রদে মাছ শিকার করার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। আগামী ১০ আগস্ট মধ্যরাত ১২টা ০১ মিনিটে আনুষ্ঠানিকভাবে শুরু হবে জেলেদের মাছ আহরণ উৎসব।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, সোমবার (২৭ জুলাই) সকালে রাঙামাটি জেলা প্রশাসন ও বিএফডিসির যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এই খবরের পরে রাঙামাটি মৎস্য উন্নয়ন অধিদপ্তরের বিপণি ও অবতরণ কেন্দ্র ফিসারি ঘাটে শুরু হয়েছে কর্মচঞ্চলতা। বরফকল প্রস্তুত করা হচ্ছে। মাছ রাখার টিনের পাত্রগুলো রঙ করা হচ্ছে। মৎস্যজীবীদের মধ্যে উৎসবের আবহ দেখা যাচ্ছে। আগের ২৪ এপ্রিল মধ্যরাত ১২টা এক মিনিট থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তর কৃত্রিম কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ শিকার ও বাজারজাতকরণ বন্ধের ঘোষণা করেছিলেন রাঙামাটি জেলা প্রশাসক।

অন্যদিকে, নিষেধাজ্ঞা চলাকালীন কাপ্তাই হ্রদে পর্যাপ্ত মৎস্য পোনা অবমুক্ত করা হয়। একই সাথে মা মাছের সুরক্ষা প্রদান করা হয়। টানা বৃষ্টিতে এই বন্ধকালীন সময় কাপ্তাই হ্রদে মাছের ব্যাপক প্রাকৃতিক প্রজনন সম্ভব হয়েছে, জানান বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন কেন্দ্রের কমান্ডার মো. ফয়েজ আল করিম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর

নড়াইলে সড়ক দুর্ঘটনার ফলে মনির কাজী (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় মিলন খান নামে একজন আহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চিত্রা সেতুর পূর্ব পাড়ে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে যে, সোমবার দুপুরে লোহাগড়া থেকে মনির কাজীসহ তিনজন একটি নসিমন নিয়ে বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুরার গরুর হাটের উদ্দেশ্যে রওনা দেন। গাড়িটি চিত্রা সেতুর পূর্ব প্রান্তে ওঠার সময় সেতুর লোহার স্প্যানে মনির কাজীর থুতনিতে সজোরে ধাক্কা লেগে যায়। এর ফলে তিনি গাড়ি থেকে ছিটকে পড়ে মারাত্মকভাবে জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান।

নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসক ডা. শামীম আক্তার জানিয়েছেন, রোগীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার ফলে থুতনি ও মাথায় গুরুতর আঘাত পাওয়া এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু ঘটে। আহত মিলন খানকে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চিত্রা সেতুর ওপর ওঠার সময় নসিমনটির গতি কিছুটা বেশি ছিল। সেতুর লোহার বারের সাথে ধাক্কা লেগে মনির কাজীর থুতনিতে ব্যাপক আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানিয়েছেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হবে না বলে জানানো হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্জার পেইন্টসের নতুন এমডি ও সিওও হিসেবে দায়িত্ব গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


বার্জার পেইন্টসের নতুন এমডি ও সিওও হিসেবে দায়িত্ব গ্রহণ

বাংলাদেশের বার্জার পেইন্টস লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে নিযুক্ত হয়েছেন মহসিন হাবিব চৌধুরী।

রোববার (২৬ জুলাই) রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রূপালী চৌধুরীর কাছ থেকে এ দায়িত্ব হস্তান্তর করা হয়। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ইতিহাসে এটি একটি মাইলফলক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মহসিন হাবিব চৌধুরী ১ আগস্ট থেকে পাঁচ বছরের জন্য বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের এমডি ও সিওও হিসেবে তার দায়িত্ব পালন করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে মার্কেটিংয়ে এমবিএ সম্পন্ন করা মহসিন হাবিবের ২৯ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে। তিনি বার্জার পেইন্টসের চিফ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার, সিনিয়র জেনারেল ম্যানেজার-সেলস অ্যান্ড মার্কেটিং এবং জেনারেল ম্যানেজার-সেলস অ্যান্ড মার্কেটিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

বর্তমান ব্যবস্থাপনা পরিচালক রুপালি হক চৌধুরীকে নতুন পদ দেওয়া হয়েছে। তিনি আগামী ১ আগস্ট থেকে পরবর্তী দুই বছরের জন্য কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর (বিপিবিএল সাবসিডিয়ারিজ), কো-অর্ডিনেশন ডিরেক্টর (জয়েন্ট ভেঞ্চারস) এবং নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করবেন।

রুপালি হক চৌধুরী ২০০২ সালে বার্জার পেইন্টসে যোগ দেন এবং ২০০৮ সাল থেকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্বে কোম্পানিটি ব্যবসায়িক সম্প্রসারণ ও কৌশলগত পরিবর্তনের বিভিন্ন ধাপ সফলভাবে অতিক্রম করেছে।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ মহসিন হাবিব চৌধুরী ও রুপালি হক চৌধুরীর নিষ্ঠা এবং অসাধারণ নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পর্ষদ আশাবাদী যে, তাদের ভবিষ্যৎ দিকনির্দেশনায় কোম্পানি টেকসই প্রবৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%