ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন


দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন

দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতার ২৯তম আসরে বিশ্বজুড়ে অভূতপূর্ব সাড়া মিলেছে। ১৩৫টি দেশ থেকে জমা পড়েছে একটি রেকর্ড ২০ হাজার ৫০০টি আবেদন। সেটিই প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ আবেদন রেকর্ড।

আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক, শেখ মোহাম্মদ বিন রশিদ আল মকতুমের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতার আবেদন গ্রহণ সম্প্রতি শেষ হয়েছে।

সংগঠকরা জানিয়েছেন যে, মূল কাঠামোগত পরিবর্তনের কারণে এবার আবেদনকারীদের মধ্যে একটি অবিশ্বাস্য ঢল নেমেছে। দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন পুরস্কারের নতুন উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি বিশ্বব্যাপী সবচেয়ে সুন্দর কোরআন তিলাওয়াতের সন্ধানের আওতায় প্রাতিষ্ঠানিক বা রাষ্ট্রীয় মনোনয়নের পাশাপাশি ব্যক্তিগতভাবে সরাসরি আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল। এই নতুন সুযোগ তৈরির ফলেই রেকর্ডসংখ্যক কারী ও হাফেজ অংশগ্রহণ করেছেন।

আরও পড়ুন: রংপুরে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে এমপি বেলালের গুরুত্বারোপ

আবেদনকারীদের সংখ্যা বিচারে শীর্ষে অবস্থান করছে মিসর, যার জমা পড়েছে ৬৮৩৮টি আবেদন। এর পরেই রয়েছে ইন্দোনেশিয়া (১৯২৩টি), পাকিস্তান (১৮৬২টি) এবং সিরিয়া (১৫১১টি)। বয়স ও লিঙ্গভিত্তিক বিভাগে, ১৬ বছরের ঊর্ধ্বে পুরুষ বিভাগে আবেদনের সংখ্যা ছিল ১৪ হাজার ০৪০টি। অন্যদিকে ১৬ বছরের কম বয়সী ছেলে ও মেয়েদের বিভাগে মোট ৬ হাজার ৪৯৫টি আবেদন জমা পড়েছে, যার মধ্যে ২ হাজার ৩৯৪ জন নারী প্রতিযোগী রয়েছেন।

ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট অব দুবাইয়ের ডিরেক্টর জেনারেল এবং পুরস্কারের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারমান আহমেদ দরবেশ আল মুহাইরি জানান, এই রেকর্ড অংশগ্রহণ পুরস্কারটির নতুন দৃষ্টিভঙ্গির সফলতা এবং আন্তর্জাতিকভাবে এর ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতারই প্রমাণ বহন করে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে এবার পুরস্কারের মোট তহবিল বাড়িয়ে ১ কোটি ২০ লক্ষ দিরহাম (প্রায় ৩৩ লক্ষ মার্কিন ডলার) নির্ধারণ করা হয়েছে। দুটি মূল বিভাগের প্রথম স্থান অধিকারীরা প্রত্যেকে ১০ লক্ষ ডলার করে পাবেন। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য রাখা হয়েছে যথাক্রমে ১ লক্ষ ও ৫০ হাজার ডলার করে। এছাড়াও 'গ্লোবাল কোরআন পার্সোনালিটি' অ্যাওয়ার্ডের বিজয়ীকেও দেওয়া হবে ১০ লক্ষ ডলার।

আবেদনকারীদের তাজবীদ, কণ্ঠের মাধুর্য, তিলাওয়াত এবং সামগ্রিক পারফরমেন্সের ওপর ভিত্তি করে প্রাথমিক মূল্যায়ন চলছে। ১৬ বছরের কম বয়সীদের দ্বিতীয় ধাপের বিচারিক কাজ আগামী ১ থেকে ১৪ সেপ্টেম্বর অনলাইনে পরিচালিত হবে। এরপর নির্বাচিত চূড়ান্ত প্রতিযোগীদের দুবাইয়ে ডেকে নেওয়া হবে এবং আগামী বছরের ৮ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে চূড়ান্ত গণভোট। এই আসরের আরেকটি প্রধান আকর্ষণ হলো, নির্বাচিত প্রতিযোগীরা রমজান মাসে দুবাইয়ের প্রধান প্রধান মসজিদে তারাবিহ নামাজে ইমামতি করার সুযোগ পাবেন। জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই সেই বছরের সবচেয়ে সুন্দর কোরআন তিলাওয়াত নির্বাচিত হবে।

আরও পড়ুন: ফরিদপুর জেলা পরিষদ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেবে

সূত্র: খালিজ টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বৈজ্ঞানিক কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বৈজ্ঞানিক কর্মশালা

রাজশাহী, ১৯ আগস্ট, ২০২৬ : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এ ‘আইইইই এপিএস পালস ১.০’ (IEEE AP-S PULSE ১.০) শিরোনামে একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল বেলা রাবির প্রকৌশল অনুষদ গ্যালারিতে কর্মশালার উদ্বোধন করেন রাবির উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইইই-এর ফেলো ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি’র বিশিষ্ট প্রফেসর কারু এসেল।

কর্মশালার আহ্বায়ক ড. ফয়েজ আহমেদ ও আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর মো. হাসনাত কবীরও এতে বক্তব্য দেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর অ্যাকাডেমিক সেশনের বক্তব্য দেন প্রফেসর কারু এসেল ও প্রফেসর আতিফ শামিম। এরপর শিল্প-অ্যাকাডেমিয়া সংলাপ, হাতে-কলমে অ্যান্টেনা ডিজাইন কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং শেষে অংশগ্রহণকারীদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি আলোচনায় অংশ নিয়ে কর্মক্ষেত্রে একজন গ্র্যাজুেটের কাছে প্রত্যাশা, প্রয়োজনীয় দক্ষতা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি গবেষণায় শিল্পখাতের ভূমিকা, গবেষণা অবকাঠামো ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা উন্নয়ন এবং যৌথ গবেষণা ও উদ্ভাবনে শিল্প-একাডেমিয়া সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (আইইইই)-এর আইইইই এপিএস-এমটিটিএস বাংলাদেশ জয়েন্ট চ্যাপ্টার ও আইইইই এপিএস রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাখার যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এই কর্মশালার আয়োজন করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অসহায় বৃদ্ধাকে আর্থিক সহায়তা দিলেন গোমস্তাপুরের নবাগত ইউএনও জিল্লুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


অসহায় বৃদ্ধাকে আর্থিক সহায়তা দিলেন গোমস্তাপুরের নবাগত ইউএনও জিল্লুর রহমান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় যোগদানের পর থেকেই জনবান্ধব ও মানবিক কর্মকাণ্ডে নজর কেড়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।

এরই ধারাবাহিকতায় আজ তিনি এক অসহায় ও বৃদ্ধা নারীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃদ্ধা নারীটির অসহায়ত্বের কথা জানতে পেরে ইউএনও জিল্লুর রহমান তাৎক্ষণিকভাবে তাকে আর্থিক সহায়তা প্রদান করেন।

যোগদানের সাথে সাথেই সাধারণ ও অসহায় মানুষের প্রতি তার এই মানবিক মনোভাব স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রসংশা কুড়িয়েছে।

উপজেলাবাসীর আশা, তার এই দক্ষতা ও মহানুভবতা গোমস্তাপুর উপজেলার সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

আর্থিক সহায়তা প্রদানকালে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা এবং গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদ অধিবেশন কক্ষে কোনো ধরনের প্রচার চালানো যাবে না: সিইসি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


সংসদ অধিবেশন কক্ষে কোনো ধরনের প্রচার চালানো যাবে না: সিইসি

নির্বাচন কমিশন ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনের সমস্ত প্রস্তুতি শেষ করেছে। এ নির্বাচনে ভোটাররা প্রকাশ্যে ভোট দিতে পারবেন।

নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, অধিবেশন কক্ষে কোনো প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালানো যাবে না। তিনি উল্লেখ করেছেন যে, বুধবার (১৯ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি নিয়ে জাতীয় গণমাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি কথা বলেন।

সিইসি জানান, নির্বাচন কমিশন, জাতীয় সংসদ সচিবালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের সব ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

নির্বাচনের প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে সিইসি বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করেন, আর সেই দিনই ক্যাবিনেট ডিভিশন থেকে গ্যাজেট প্রকাশ করা হয়। এরপর সংবিধান ও বিদ্যমান আইন অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। ১৯৯১ সালের পর, বাংলাদেশে সংসদীয় পদ্ধতিতে এটি প্রথমবার একাধিক প্রার্থীর মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতার ঘাটতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সব মহড়া ও প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ১৯৯১ সালে রাষ্ট্রপতি নির্বাচন আইন ও বিধিমালার আলোকে নির্বাচন কমিশন পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে।

জাতীয় সংসদের এখন নিয়মিত অধিবেশন না থাকায় সিইসি নিজেই সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করেছেন। গত ১১ আগস্ট ন্যূনতম সাত দিন সময় ধরে এই সম্পর্কিত গ্যাজেট প্রকাশ করা হয়। সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরাই এই নির্বাচনের ভোটার।

নির্বাচন কমিশন আগেই ভোটার তালিকা ও তফসিল প্রকাশ করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী, গত ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের দিনে তিনটি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে ১১ দলীয় ঐক্যের পক্ষে দুটি মনোনয়ন জমা দেওয়া হয় ড. অলি আহমদ বীর বিক্রমের নামে এবং বর্তমান সরকারি দল BNP এর পক্ষে একটি মনোনয়ন জমা দেওয়া হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে। ১৬ আগস্ট জাতীয় সংসদ সচিবালয়ের সহায়তায় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। সংসদ সদস্যদের শপথ নেওয়ার দিনের মূল স্বাক্ষর রেজিস্টারের সঙ্গে প্রস্তাবক ও সমর্থকদের স্বাক্ষর মিলিয়ে দেখে তিনটি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়। কিন্তু নিয়ম অনুযায়ী একই প্রার্থীর দুটি বৈধ মনোনয়নপত্রের মধ্যে একটি বাড়তি হিসেবে গণ্য হওয়ায় চূড়ান্তভাবে দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থীই নাম প্রত্যাহার করেননি।

ভোটার তালিকার ক্রমিকে কিছুটা বৈচিত্র্যের ব্যাখ্যা দিয়ে সিইসি জানান, সংসদীয় সীমানার সিরিয়াল অনুযায়ী পঞ্চগড়-১ থেকে শুরু হয়ে বান্দরবানে গিয়ে ৩০০ আসন শেষ হলেও এই নির্বাচনে মূলত সংসদের 'বিভক্তি নম্বর' অনুযায়ী ভোটিং কার্যক্রম পরিচালিত হবে। চট্টগ্রাম-৪ আসনের উপনির্বাচন বা শুন্যতার কারণে ভোটার তালিকায় বিভক্তি নম্বরে কিছুটা ডিসকন্টিনিউটি রয়েছে। তবে তা নিয়মানুগভাবেই সমাধান করা হয়েছে এবং মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯ জন। ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা এবং সংসদ সদস্যরা এই নির্বাচনে ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন পরিচালনার জন্য স্পিকারের সঙ্গে পরামর্শ করা আইনগত বাধ্যবাধকতা এবং সে অনুযায়ী কমিশন পরামর্শক্রমেই সব সূচি নির্ধারণ করেছে বলে জানান সিইসি। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার পরপরই তাৎক্ষণিকভাবে ভোট গণনা শুরু হবে এবং ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন সিইসি। পুরো গণনার প্রক্রিয়া থাকবে শতভাগ স্বচ্ছ।

নির্বাচনের সময় সংসদ সদস্যরা কক্ষে উপস্থিত থাকতে পারবেন। ভোটার ও প্রার্থীদের নাম ব্যালট পত্রে স্পষ্ট উল্লেখ থাকায় কে কাকে ভোট দিচ্ছেন তা উপস্থিত সবার কাছে উন্মুক্ত থাকবে। ভিআইপি ভোটারদের ভোটদান এবং ফলাফল গণনার পর্বটি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিইসি জানিয়েছেন, সংসদ ভবনের ভেতরের পরিবেশ ও বিধিমালা বজায় রাখার দায়িত্ব স্পিকারের। এই নির্বাচনকে ঘিরে অতিরিক্ত বা কোটি কোটি টাকা খরচের খবর গুজব ছাড়া কিছুই নয়, উল্লেখ করে তিনি বলেন, কমিশনের আলাদা কোনো বড় ধরনের আর্থিক ব্যয় বা অতিরিক্ত বাজেট তৈরি হয়নি।

গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে দেশ ও আন্তর্জাতিক মহল এই নির্বাচনের দিকে বিশেষ নজর রাখছে। সিইসি নাসির উদ্দীন আশা প্রকাশ করেন, সবার আন্তরিক সহযোগিতায় নির্বাচন কমিশন একটি অত্যন্ত সুন্দর, স্বচ্ছ ও ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন জাতিকে উপহার দিতে সক্ষম হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

এবি সিদ্দীক ভূইঁয়া

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে

কাজী মো. ফিরোজ হাসান ১৭ দেশে কমপক্ষে ২৫ বার ভ্রমণ করেছেন।

গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সংস্থাপন) কাজী মো. ফিরোজ হাসান সরকারি সফরের উদ্দেশ্যে ১৭ দেশ ভ্রমণ করেছেন। তিনি এমন অনেক প্রকল্পের নামের সাথে যুক্ত নয়, সেগুলিতেও নাম রেখেছেন, তার ফলে ১৭ দেশে তিনি ২৫ বার ভ্রমণ করেছেন বলে জানা গেছে।

কাজী ফিরোজ হাসান নিজেকে একজন সৎ কর্মকর্তা বলে দাবি করেন, কিন্তু চাকরির প্রায় পুরো সময় তিনি ঢাকায় অবস্থান করে থাকলেও সবসময় বিদেশে ভ্রমণের সঙ্গে যুক্ত রয়েছেন। ১৭ বছর ধরে প্রকিউরমেন্ট এস্টেট ও কনস্ট্রাকশন ইউনিটে (পেকু) কর্মরত থাকায়, তিনি সবার কাছে ‘পেকু ফিরোজ’ নামেই পরিচিত।

গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সংস্থাপন) কাজী মো. ফিরোজ হাসানের বিরুদ্ধে হালনাগাদভাবে গুরুত্বপূর্ণ অভিযোগগুলো তুলে ধরা হলো:

১। গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সংস্থাপন) কাজী মো. ফিরোজ হাসানের বিরুদ্ধে ট্রেনিং ও সরকারি সফরের নাম করে তিনি নিজের সঙ্গী নয় এমন নানা প্রকল্পে নাম যুক্ত করে ১৭টি দেশে সর্বনিম্ন ২৫ বার ভ্রমণ করে অর্থ অপচয় ও অনিয়মে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। (এটি উল্লেখ্য যে, তিনি স্থাপত্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী নন, তিনি তো গণপূর্ত অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা)।

২। বিদেশ ভ্রমণ ও অনিয়ম সংক্রান্ত অভিযোগ অতিরিক্ত বিদেশ ভ্রমণ: নিজের দাপ্তরিক কাজের পরিধির বাইরের বেশ কিছু প্রকল্পের নাম ও সুযোগ ব্যবহার করে ১৭টি দেশে প্রায় ২৫ বার বিদেশ ভ্রমণ করেছেন।

৩। প্রশিক্ষণের অপব্যবহার: অফিসিয়াল ট্রেনিং বা সফরের নাম করে সরকারি তহবিলের অর্থ ব্যয়ের মাধ্যমে এই ভ্রমণগুলো সম্পন্ন করতে হয়েছে, এমন অভিযোগ রয়েছে।

এই কর্মকর্তা বিগত সরকারের সময়ে সারাদেশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ ও সোহরাওয়ার্দী উদ্যান প্রকল্পে যুক্ত হয়ে প্রভাবশালী হয়ে উঠেন। ২০২৪ সালের আগস্টের পর একটি রাজনৈতিক দলের সাথে সখ্য গড়ে তোলার মাধ্যমে নিজের প্রভাব বজায় রেখে চলেন।

গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রকৌশলী ফিরোজ হাসানের চাকরির বয়স প্রায় ২৮ বছর। খুলনা আলিয়া মাদ্রাসা থেকে এসএসসি ও এইচএসসি পাস করে তিনি খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন। ১৯৯৯ সালের জানুয়ারিতে খুলনা গণপূর্ত বিভাগ-১ এ স্টাফ অফিসার হিসেবে চাকরিতে যোগদান করেন ফিরোজ হাসান। সেই বছরের মার্চে তিনি সাভার গণপূর্তে বদলি হন।

২০০১ সালে কাজী ফিরোজ হাসান পিপিসি বিভাগের সহকারী প্রকৌশলী-৩ পদে ঢাকায় বদলি হন। ওই সময় থেকে নিখাদভাবে এখন পর্যন্ত তিনি ঢাকাতেই অবস্থান করছেন। ২০০৯ সালে এক মাসের জন্য নেত্রকোনায় কাজ করা ছাড়া বাকিটা সময় তিনি ঢাকায় রয়েছেন। চাকরি জীবনের প্রায় পুরো সময় ধরে ফিরোজ হাসানের ঢাকায় অবস্থান নিয়ে গণপূর্তের সহকর্মীদের মধ্যে অনেকের মনঃপূত নয়।

ঢাকায় অবস্থান করার প্রসঙ্গে ফিরোজ হাসান বলেছেন, ‘আমি ঢাকায় আছি ঠিক আছে। তবে আমি প্রকল্পের কাজে ছিলাম, ওয়ার্কিংয়ে তো ছিলাম না। এই প্রকল্পগুলো তো নন প্রফিটেবল।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বিদেশ ভ্রমণের ব্যস্ততা

কিন্তু সহকর্মীদের সবচেয়ে বেশি অখুশি তার দীর্ঘ সময় ধরে একই বিভাগে পদায়নের কারণে। ২০০৯ সালের ডিসেম্বরে নির্বাহী প্রকৌশলী হিসেবে তিনি ঢাকায় গণপূর্তের প্রকিউরমেন্ট এস্টেট ও কনস্ট্রাকশন ইউনিটে বদলি হন। এরপর থেকে তিনি এই বিভাগেই কাজ করে চলেছেন ফিরোজ হাসান। ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত ছিলেন নির্বাহী প্রকৌশলী, তারপর ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত কাজ করেছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে। বর্তমানে তিনি সংস্থাপন শাখার পাশাপাশি পেকু বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্বে রয়েছেন।

গণপূর্তের পেকু বিভাগ মূলত ক্রয় সংক্রান্ত সকল কাজ করে থাকে। ১৭ বছর ধরে পেকু বিভাগে কাজ করার কারণে গণপূর্তের মনে ফিরোজ হাসানকে সবাই ‘পেকু ফিরোজ’ নামে চিনে।

এটি বলা যেতে পারে যে, ফিরোজ হাসানের ঢাকায় থাকা এবং পেকু নামক গল্পের এক অধ্যায় রয়েছে। তার আরেকটি কাজ হলো, ট্রেনিংয়ের নামে বিদেশ ভ্রমণের সুযোগ গ্রহণ করা। ফিরোজ হাসানের বিদেশ ভ্রমণ শুরু হয়েছে ২০০৯ সালের জুন মাস থেকে। সরকারের অর্থায়নে সেই সময় তিনি ৬ দিনের জন্য ‘ফ্যাসিলিটি মডার্নাইজেশন’ শিরোনামে ম্যানেজমেন্ট ট্রেনিংয়ে মালয়েশিয়া গিয়েছিলেন। এরপর তিনি একে একে জাপান, মিসর, ইতালি, ডেনমার্ক, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, রাশিয়া, স্পেন, ভারত, তুরস্ক, বেলজিয়াম, গ্রিস, ফিনল্যান্ড এবং বুলগেরিয়া হয়ে এসেছেন। তার এ বছর যুক্তরাষ্ট্রে সেন্ট্রাল এসি ব্যবস্থাপনা বিষয়ে একটি ট্রেনিংয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়ার কারণে তিনি জানতে পারেন যে সেখানে যেতে পারেননি।

বিদেশ ভ্রমণের ব্যাপারে ফিরোজ হাসান উল্লিখিত করেছেন, ‘আমি আসলে এতগুলো ট্রেনিংয়ে যাইনি। আমার বেশি কম হয়। আপনি গণপূর্তে খোঁজ নিয়ে দেখেন, আরও অনেকেই আছেন, যারা ট্রেনিংয়ে যান। আমার চেয়ে বেশি যারা গেছেন, এমন অনেককেও আপনি পাবেন।’

তার সহকর্মীদের অনেকেই অভিযোগ করেছেন, ফিরোজ হাসান নিজের অদক্ষতার কারণে কর্মকাণ্ড পরিচালনা করেননি। নিজের অক্ষমতা ঢাকতে বিভাগের সব কর্মকর্তাকেই দুর্নীতিবাজ বলে আক্রমণ করেছেন।

গণপূর্তের স্বজনপ্রীতির লটারি

রাজনৈতিক পট পরিবর্তনের পরে ২৪ আগস্ট ফিরোজ হাসানের বিরুদ্ধে একটি রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে কার্যক্রম চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ প্রকৌশলী সাবেক সচিব মো. নজরুল ইসলামের আশীর্বাদ নিয়ে নিজের সংস্থার সহকর্মীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতেন। তিনি গণপূর্ত বিভাগের সমস্ত কর্মকর্তার ‘আমলনামা’ গোপনে সচিব নজরুল ইসলামকে সরবরাহ করেছেন। এরপর ওই সচিব ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলমের সাথে মিলে সংস্থার বিষয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর স্তব্ধতায় ' কান ভারী ' করে দিয়েছেন। এতে মন্ত্রী ও প্রতিমন্ত্রী ক্ষুব্ধ হয়ে পদায়নে লটারি পদ্ধতি চালু করেন। ফলে দৈনন্দিন কাজে স্থবিরতা সৃষ্টি হতে থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%