০৪:৩৭ পি.এম
রাজশাহী, ১৯ আগস্ট, ২০২৬ : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এ ‘আইইইই এপিএস পালস ১.০’ (IEEE AP-S PULSE ১.০) শিরোনামে একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল বেলা রাবির প্রকৌশল অনুষদ গ্যালারিতে কর্মশালার উদ্বোধন করেন রাবির উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইইই-এর ফেলো ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি’র বিশিষ্ট প্রফেসর কারু এসেল।
কর্মশালার আহ্বায়ক ড. ফয়েজ আহমেদ ও আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর মো. হাসনাত কবীরও এতে বক্তব্য দেন।
আরও পড়ুন: এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, দুর্বৃত্তদের হামলা
উদ্বোধনী অনুষ্ঠানের পর অ্যাকাডেমিক সেশনের বক্তব্য দেন প্রফেসর কারু এসেল ও প্রফেসর আতিফ শামিম। এরপর শিল্প-অ্যাকাডেমিয়া সংলাপ, হাতে-কলমে অ্যান্টেনা ডিজাইন কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং শেষে অংশগ্রহণকারীদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করে।
সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি আলোচনায় অংশ নিয়ে কর্মক্ষেত্রে একজন গ্র্যাজুেটের কাছে প্রত্যাশা, প্রয়োজনীয় দক্ষতা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি গবেষণায় শিল্পখাতের ভূমিকা, গবেষণা অবকাঠামো ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা উন্নয়ন এবং যৌথ গবেষণা ও উদ্ভাবনে শিল্প-একাডেমিয়া সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (আইইইই)-এর আইইইই এপিএস-এমটিটিএস বাংলাদেশ জয়েন্ট চ্যাপ্টার ও আইইইই এপিএস রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাখার যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এই কর্মশালার আয়োজন করে।
আরও পড়ুন: মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট বাধ্যতামূলক করেছে বিআরটিএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন