০২:০৬ পি.এম
চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী উপজেলার অসহায় মানবের পাশে দাঁড়াতে গাউছিয়া ট্রেডার্স ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করেছে।
গাউছিয়া ট্রেডার্সের পরিচালক মোঃ শরীফ উদ্দিনের নেতৃত্বে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চট্টগ্রামের বহদ্দারহাটের গাউছিয়া ট্রেডার্সের কার্যালয় থেকে ত্রাণসামগ্রী সংগ্রহ করে বন্যাদুর্গত এলাকার উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী গাউছিয়া ট্রেডার্সের পরিচালক মোঃ শরীফ উদ্দিন। তিনি এ বিষয়ে মন্তব্য করেন, "মানুষের দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই এই ত্রাণসামগ্রী দ্রুত বন্যাকবলিত মানুষের হাতে পৌঁছে যাক। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদেরও এভাবে এগিয়ে আসার আহ্বান জানাই।"
আরও পড়ুন: নলছিটি ফেরিঘাটের রাস্তা মেরামত, যাত্রীদের স্বস্তি ফিরেছে
ত্রাণসামগ্রীর মধ্যে শুকনো খাবারসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে, যা বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হবে।
মানুষ মানুষের জন্য—এই মানবিক বার্তা নিয়ে গাউছিয়া ট্রেডার্সের এই উদ্যোগ এগিয়ে চলেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন