ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

গলায় কাঁচি ধরে শিশুকে ধর্ষণ, ভিডিও করল সহযোগী: গ্রেপ্তার ১


গলায় কাঁচি ধরে শিশুকে ধর্ষণ, ভিডিও করল সহযোগী: গ্রেপ্তার ১

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে মুখ চেপে ও গলায় কাঁচি ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। শুধু এতেই শেষ নয়, ধর্ষণের সেই দৃশ্য মুঠোফোনে ভিডিও ধারণ করেছে অপর এক সহযোগী। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে শাল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন— শাল্লা উপজেলার ০২নং হবিবপুর ইউনিয়নের মার্কুলী গ্রামের মহিম উদ্দিনের ছেলে, বখাটে মো: সুফাইল মিয়া (২০) এবং একই গ্রামের নুরুল হকের ছেলে ও ধর্ষণের সহযোগী সায়েক মিয়া (২০)। মামলার এজাহার এবং স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জুন সকাল আনুমানিক ১১টার দিকে ভিকটিম শিশুটি তাদের বাড়ির পিছনের পুকুরে নিজেদের হাঁস খুঁজতে যায়। সেই সময় সেখানে উত পেতে থাকা বখাটে সুফাইল মিয়া পিছন থেকে শিশুটির মুখ চেপে ধরে এবং গলায় কাঁচি ঠেকিয়ে চিৎকার না করতে প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে সুফাইল মিয়া শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। আর এই অপরাধে প্রত্যক্ষ সহযোগিতা করে তার সহযোগী সায়েক মিয়া, যে নিজে মোবাইল ফোনে ধর্ষণের পুরো ঘটনাটি ভিডিও ধারণ করে। ঘটনার পর আসামিরা বিষয়টি কাউকে না জানানোর জন্য শিশুটিকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। লোকলজ্জা ও প্রাণের ভয়ে শিশুটি প্রথমে বিষয়টি গোপন রাখলেও, পরবর্তীতে তার আচরণে পরিবর্তন দেখে মা জিজ্ঞাসাবাদ করলে সে কান্নায় ভেঙে পড়ে এবং বিস্তারিত খুলে বলে। এরপর পরিবারের লোকজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় এসে এজাহার দায়ের করেন। এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ রোকিবুজ্জামান এর সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, প্রধান আসামি সুফাইল মিয়া কে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা নং-০৮, জিআর-৭৪) রুজু করা হয়েছে। অন্য আসামি কে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভিকটিম শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দোহার উত্তরের লুসাইল কবরস্থানে দাফন করা হলো শেখ হামাদকে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


দোহার উত্তরের লুসাইল কবরস্থানে দাফন করা হলো শেখ হামাদকে

শেখ হামাদ বিন খলিফা আল থানিকে দোহায় সমাহিত করা হয়েছে, বিশ্বের অত্যন্ত ধনী ও আধুনিক রাষ্ট্র কাতারের রূপান্তরের কারিগর। স্থানীয় সময় রবিবার (১২ জুলাই) সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তারপর দোহার ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব মসজিদে মাগরিবের নামাজের পর তার জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।

জানাজার সময় শোকাহত মানুষ কাতারি ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে শেখ হামাদের কাফন-মোড়ানো মরদেহের দিকে মুখ করে হাত বেঁধে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। এরপর তার ছেলে ও উত্তরসূরি আমির শেখ তামিম বিন হামাদ আল থানিসহ পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা তার মরদেহ মসজিদ থেকে বাইরে নিয়ে আসেন। শেখ হামাদকে দোহার উত্তরে অবস্থিত লুসাইল কবরস্থানে সমাহিত করা হয়।

আল জাজিরার সাংবাদিক জেইন বাসরাভি বলেছেন, অনুষ্ঠানটি ছিল অত্যন্ত ‘সাধারণ’ এবং শেখ হামাদকে একটি ‘সাধারণ কবরে’ সমাহিত করা হয়েছে। বাসরাভি আরও মন্তব্য করেছেন যে, এই সরলতা ইসলামি ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, এবং এটি ‘ফাদার আমির’-এর জীবনযাপনেরও প্রতিফলন। তিনি জাগতিক ঐশ্বর্য বা আড়ম্বরের প্রতি সেভাবে খেয়াল না রেখে বরং নিজের জনগণের কল্যাণের ওপর বেশি মনোনিবেশ করেছিলেন।

১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত শেখ হামাদের শাসনামলে কাতারের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২৪ গুণেরও বেশি বৃদ্ধি পায়। এর পেছনে প্রধান কারণ ছিল দেশের বিশাল গ্যাস সম্পদের উন্নয়নে তার বিশেষ মনোযোগ। ২০০৬ সালের মধ্যেই এই ক্ষুদ্র দেশটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিতে বিশ্বের শীর্ষস্থানে পৌঁছে যায়।

তিনি ছিলেন একমাত্র আরব নেতা, যিনি ২০১২ সালে গাজার ওপর আরোপিত অবরোধ ভেঙে সেখানে সফর করেছিলেন। তার মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত চার দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে। এই সময়ে উপসারগরীয় দুই দেশেই সব সরকারি দপ্তর এবং বিদেশে অবস্থিত দেশটির দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই শহিদ দিবসে সব মাদরাসায় স্মরণসভা ও বিশেষ মোনাজাতের নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০২:১৬ পি.এম


জুলাই শহিদ দিবসে সব মাদরাসায় স্মরণসভা ও বিশেষ মোনাজাতের নির্দেশনা

১৬ জুলাই, ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে, দেশের সব মাদরাসায় শহিদদের স্মরণে স্মরণসভা ও বিশেষ মোনাজাতের আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে।

সোমবার, ১৩ জুলাই, বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস. এম. তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত একটি জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ১২ জুলাই জারি করা স্মারক এবং এই বিষয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভার কার্যবিবরণীর ক্রমিক নং ৬-এর সিদ্ধান্তের আলোকে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বোর্ডের অধীন সব স্তরের মাদরাসায় সুবিধাজনক সময়ে জুলাই শহিদদের স্মরণে স্মরণসভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করতে হবে। বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান ও পরিচালনা কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০২:১৮ পি.এম


মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্য গ্রেপ্তার

মুন্সীগঞ্জের জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে।

এসময় তাদের কাছ থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই অভিযানে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকা থেকে ১ হাজার ১০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাও জব্দ করা হয়েছে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম সোমবার (১৩ জুলাই) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার নিতাইগঞ্জ এলাকার মো. সুমন (২৫), মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দক্ষিণ বেতকার হৃদয় দেওয়ান (৩০) এবং একই উপজেলার আমতলীর সজীব পাইক (২৪)।

পুলিশের কাছ থেকে জানা যায়, গত ৯ জুলাই বিকেলে পদ্মা সেতু (উত্তর) থানার পশ্চিম কুমারভোগ চৌরাস্তার নুরানী জামে মসজিদের সামনে থেকে শরীয়তপুরের জাজিরা উপজেলার বাসিন্দা মো. সজিবের কালো রঙের সুজুকি ২৫০ সিসি মোটরসাইকেলটি চুরি হয়। মসজিদটি সেই ঘটনার ঘটনায় মামলা দায়েরের পর ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের মাধ্যমে অভিযান শুরু করে।

এর ধারাবাহিকতায় গত ১২ জুলাই গভীর রাতে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় মো. সুমনকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে চুরি হওয়া সুজুকি মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীবাড়ীর বেতকা বাজার এলাকা থেকে হৃদয় দেওয়ানকে গ্রেপ্তারের পর একটি রেজিস্ট্রেশনবিহীন ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

উপরন্তু, হৃদয়ের তথ্য অনুযায়ী আমতলী এলাকা থেকে সজীব পাইককে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে একটি হাঙ্ক ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা চোরাই সন্দেহে জব্দ করা হয়েছে।

অভিযান অব্যাহত রাখা হয়েছে এবং লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকার একটি দর্জি দোকানের পেছন থেকে ইঞ্জিন ও চেসিস নম্বর ঘষামাজা করা অবস্থায় রেজিস্ট্রেশনবিহীন দুটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্তের কাজ চলছে বলেও পুলিশ জানিয়েছে।

ডিবি পুলিশ দাবি করছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে তাদের নম্বর প্লেট ও যন্ত্রাংশ পরিবর্তন করে বিক্রি করার বিষয়টি স্বীকার করেছেন।

এদিকে একই অভিযানে গোয়ালীমান্দ্রা এলাকায় একটি দর্জি দোকানে অভিযান চালিয়ে ১ হাজার ১০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আলাল ওরফে আলাউদ্দিন নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে, তবে অভিযানের সময় তিনি পালিয়ে যেতে সক্ষম হন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জড়িত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং উদ্ধারকৃত মালামালের প্রকৃত মালিক শনাক্ত করার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্ল্যাটে পড়েছিল নিঃসঙ্গ ব্যক্তির ম-রদেহ, স্বজনরা না আসায় দাফন করেছেন প্রতিবেশীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০২:১৯ পি.এম


ফ্ল্যাটে পড়েছিল নিঃসঙ্গ ব্যক্তির ম-রদেহ, স্বজনরা না আসায় দাফন করেছেন প্রতিবেশীরা

ফরিদপুরে একটি ভবনের ফ্ল্যাট বাসা থেকে অচেতন অবস্থায় কোয়েল চৌধুরী (৪৫) নামে এক নিঃসঙ্গ ব্যক্তিকে উদ্ধার করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। তার এমন মৃত্যুর খবর তার কানাডিয়ান প্রবাসী একমাত্র বোন ও স্বজনদের জানানো হলেও কেউ আসেনি। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শহরের আলীপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুরে ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকার চৌধুরী ভিলা নামক একটি ভবন থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত কোয়েল চৌধুরী ওই ভবনের মালিক মৃত হাশমত আলী চৌধুরী ও চৌধুরী আছিয়া খানম দম্পতির ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ ওই বাসায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় বসবাস করে আসছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ২০০০ সালের দিকে কোয়েল চৌধুরীর বাবা তিনতলা বিশিষ্ট ওই ভবনটি কিনে বসবাস করে আসছিলেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তাদের মধ্যে একমাত্র মেয়ে বর্তমানে কানাডিয়ান প্রবাসী। বাবা-মায়ের মৃত্যুর পর থেকে কোয়েল চৌধুরী ও তার বড় ভাই বাবু চৌধুরী ওই ভবনের তৃতীয় তলায় বসবাস করে আসছিলেন। এরমধ্যে কোয়েল চৌধুরী বিয়ে করলেও মানসিক ভারসামহীন হওয়ায় তাকে ছেড়ে স্ত্রীও চলে যায়। এরপর থেকে দুই ভাই ভবনটিতে থাকলেও প্রায় দেড় বছর আগে বড় ভাই বাবু চৌধুরী মৃত্যুবরণ করেন। তখন থেকে কোয়েল চৌধুরী নিঃসঙ্গভাবে ওই ফ্ল্যাটে বসবাস করতেন।

দুই ভাইয়ের মানসিক ভারসাম্যহীনতার নেপথ্যের তথ্য জানিয়ে প্রতিবেশীরা জানান, কোয়েল চৌধুরীর বাবা-মা দুজনেই সরকারি কর্মকর্তা ছিলেন। ছোট সময়ে তারা কর্মস্থলে যাওয়ার আগে দুই ভাইকে ঘুমের ওষুধ খাওয়াতেন। যার ফলে তারা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তবে দুই ভাই মানসিক ভারসাম্যহীন হলেও তাদের ভালবাসার বন্ধন অটুট ছিল। শহরের অনেকেই তাদের দুই ভাইকে চিনতেন। কারণ, তারা যেখানেই যেতেন একসাথে হেঁটে আবার কখনও হাত ধরে রাস্তার একপাশ ধরে হেঁটে চলতেন। বড় ভাই মারা যাওয়ার পর থেকে তাকে ভাড়াটিয়ারা খাবার দিতেন।

প্রতিবেশীরা আরও জানিয়েছেন, রোববার সকালে এক ভাড়াটিয়া খাবার দিতে যান, তখন ডাকাডাকি করেও ভেতর থেকে সাড়া না পাওয়ায় তারা অন্যদের জানান। পরে সেখানে গিয়ে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানানো হয়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে কোয়েল চৌধুরীকে উদ্ধার করে। তখন তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে এবং সেখান থেকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়ার পর তার বোনকে জানালে সে জিজ্ঞাসা করে যে দাফন দিয়ে দিতে হবে। এমনকি তার কোনো স্বজনও আসেনি। পরে স্থানীয়দের উদ্যোগে জানাজা শেষে শহরের আলীপুর কবরস্থানে তাঁর বাবা-মায়ের কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানিয়েছেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ গিয়ে জীবিত অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। তবে মারা যাওয়ার বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%