ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলায় ৯ আসামি খালাস, একজনের মৃত্যুদণ্ড


সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলায় ৯ আসামি খালাস, একজনের মৃত্যুদণ্ড

দীর্ঘ ২২ বছর পরে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার রায় আদালত ঘোষণা করেছেন। রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং জাতীয় সংসদের হুইপ জি কে গউছসহ নয়জনকে খালাস প্রদান করা হয়েছে। একই মামলায় সৈয়দ নাঈম আহমেদ ওরফে নিমু নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার বহুল আলোচিত এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, রায় ঘোষণার সময় পলাতক আসামি ছাড়া অন্য সবাই আদালতে উপস্থিত ছিলেন। আদালতে হাজির হন আরিফুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর ও জি কে গউছ কড়া নিরাপত্তায়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণের পর আদালত রায়ে উল্লেখ করেন, খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। রায়ের পর খালাসপ্রাপ্ত নেতারা বলেছেন, 'মামলাটি ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।' একই সঙ্গে অন্যান্য আলোচিত রাজনৈতিক মামলাগুলোতেও তারা ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বোরহান উদ্দিন জানিয়েছেন, মামলায় মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছিল। এর মধ্যে অন্য মামলায় আগেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে মারা যাওয়ায় মাওলানা শেখ আবদুস সালামসহ তিনজনকে আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়। বাকি ১০ জনের মধ্যে নয়জনকে খালাস এবং একজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডিত সৈয়দ নাঈম আহমেদ ওরফে নিমুর বিরুদ্ধে তিনটি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৩০২ ধারায় মৃত্যুদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন। নিমুর বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর পশ্চিমপাড়া লম্বাহাটি গ্রামে।

মামলায় খালাস পাওয়া অন্য আসামিরা হলেন: মুহিব উল্লা ওরফে মফিজুর রহমান, মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দাল, আবদুল মাজেদ বাট, নাজিউর রহমান ওরফে নাজমুল হক নাজু এবং মাওলানা তাজ উদ্দিন। তাদের মধ্যে তাজ উদ্দিন শুরু থেকেই পলাতক রয়েছেন।

মামলার নথি অনুযায়ী, ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাই বাজারে একটি রাজনৈতিক সমাবেশের সময় গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। হামলায় স্থানীয় যুবলীগের এক কর্মী নিহত এবং অন্তত ২৯ জন আহত হন। সুরঞ্জিত সেনগুপ্ত হামলায় আহত হলেও প্রাণে বেঁচে যান। ঘটনার পর দিরাই থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।

আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধে ৫ জেলে উদ্ধার

দীর্ঘ তদন্ত শেষে ২০২০ সালের ২২ অক্টোবর লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরী, জি কে গউছসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় অভিযোগপত্রে থাকা ১২৩ জন সাক্ষীর মধ্যে ৬৭ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। প্রায় দুই দশক ধরে চলা বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ এই রায় ঘোষণা করা হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কূটনীতিতে নারী নেতৃত্ব এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


কূটনীতিতে নারী নেতৃত্ব এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

বাংলাদেশ কূটনীতিতে নারী নেতৃত্বকে এগিয়ে নেওয়া এবং সিদ্ধান্ত গ্রহণের সকল পর্যায়ে তাদের পূর্ণ ও অর্থবহ অংশগ্রহণের নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

আন্তর্জাতিক নারী কূটনীতি দিবস উপলক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, আন্তর্জাতিক সম্পর্কের ভবিষ্যৎ গঠনে ‘বাধা ভেঙে, সেতুবন্ধন তৈরি করে এবং নেতৃত্ব দিয়ে চলা’ নারী কূটনীতিকদের প্রতি শ্রদ্ধা জানান।

গতকাল সন্ধ্যায় দিবসটি উপলক্ষ্যে দেওয়া একটি বার্তায় তিনি বলেন, কূটনীতিতে নারী নেতৃত্বের বিকাশ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি স্তরে তাদের পূর্ণ ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ‘আমাদের নারী কূটনীতিকরা তাদের অনুকরণীয় সেবা, পেশাদারিত্ব ও বৈশ্বিক অঙ্গনে অর্জনের মাধ্যমে দেশকে গর্বিত করে চলেছেন।’

তিনি আরও বলেন, কূটনীতিতে নারীদের কণ্ঠস্বর, মেধা ও নেতৃত্বের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, যাতে আরো ন্যায়ভিত্তিক, সমতাপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলা সম্ভব হয়।

এদিকে, জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন নারী কূটনীতিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তাদেরকে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধশালী বিশ্ব বিনির্মাণের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেছে।

মিশনের পৃথক এক বার্তায় বলা হয়, ধারাবাহিক অগ্রগতি সত্ত্বেও কূটনৈতিক সেবায় নারীদের প্রতিনিধিত্ব এখনো পুরুষদের তুলনায় পিছিয়ে রয়েছে, বিশেষ করে রাষ্ট্রদূত এবং অন্যান্য জ্যেষ্ঠ নেতৃত্বের পদে।

এতে আরও বলা হয়, বিভাজন দূর করা, ঐকমত্য প্রতিষ্ঠা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সমাধান এগিয়ে নেওয়ার মাধ্যমে নারীরা কূটনীতিতে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে আসেন। একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণে তাদের অর্থবহ অংশগ্রহণ প্রতিষ্ঠাকে আরো শক্তিশালী করে এবং কার্যকর ও প্রতিনিধিত্বশীল কূটনীতি বিকাশে সহায়তা করে।

মিশনটি লৈঙ্গিক সমতা অগ্রসর করা, বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা এবং আন্তর্জাতিক অঙ্গনের সব স্তরে নেতৃত্ব ও অবদান রাখার ক্ষেত্রে নারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান পুনর্ব্যক্ত করে।

বার্তায় বলা হয়, ‘কূটনীতিতে নারীর ক্ষমতায়ন শুধু সমতার বিষয় নয়; সবার জন্য আরো শক্তিশালী ও সহনশীল ভবিষ্যৎ নির্মাণের জন্যও এটি অত্যাবশ্যক।’

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গ্রহণের মাধ্যমে ২৪ জুনকে ‘আন্তর্জাতিক নারী কূটনীতি দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।

১৯ জুন আন্তর্জাতিক সম্পর্ক গঠন এবং শান্তি ও টেকসই উন্নয়ন এগিয়ে নিতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দিতেই এ দিবস পালিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর জোর দিলেন ভূমিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর জোর দিলেন ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, হাওর ও চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের মানুষের খাদ্য নিরাপত্তা, জীবিকা সুরক্ষা এবং দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের পুনরাবৃত্তি ও তীব্রতা বাড়ছে।

ফলে দুর্যোগ-পরবর্তী প্রতিক্রিয়া নির্ভর করে আগাম প্রস্তুতি, পূর্বাভাসভিত্তিক কার্যক্রম এবং জীবিকার বহুমুখীকরণের মাধ্যমে ঝুঁকি কমাতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘হাওর বেসিন ও চট্টগ্রাম পার্বত্য অঞ্চলভিত্তিক পারিবারিক অর্থনীতি বিশ্লেষণ (হাউজহোল্ড ইকোনমি অ্যানালাইসিস-এইচইএ) প্রতিবেদন’ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামা। এছাড়াও অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের ফুড প্ল্যানিং অ্যান্ড মনিটরিং ইউনিট (এফপিএমইউ), এফএও, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, উন্নয়ন সহযোগী, মানবিক সংগঠন, গবেষক ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন।

ভূমিমন্ত্রী বলেন, প্রতিবেদনটিকে শুধুমাত্র একটি গবেষণা দলিল নয়, বরং এটি হচ্ছে ঝুঁকি ও বিপদাপন্নতা বোঝা, আগাম পদক্ষেপ গ্রহণ এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সহায়ক একটি প্রমাণভিত্তিক তথ্যভাণ্ডার।

তিনি আরো বলেন, গত কয়েক দশকে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা ও খাদ্য নিরাপত্তায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে ফেলেছে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। প্রতিবছর হাওর অঞ্চলের মানুষ আকস্মিক বন্যার মুখোমুখি হচ্ছে, যা কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।

অন্যদিকে পার্বত্য চট্টগ্রামে ভূমিধস, অতিবৃষ্টি ও যোগাযোগ বিচ্ছিন্নতার মতো বহুমাত্রিক ঝুঁকি রয়েছে।

প্রতিবেদনের তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, হাওর অঞ্চলের প্রায় ৫৮ শতাংশ এবং পার্বত্য চট্টগ্রামের প্রায় ৫০ শতাংশ মানুষের জীবিকা সরাসরি কৃষির ওপর নির্ভরশীল। দরিদ্র ও অতি দরিদ্র পরিবারের প্রধান আয়ের উৎস দিনমজুরি হলেও তাদের খাদ্যের বড় অংশ বাজার থেকে কিনতে হয়। এ কারণে দুর্যোগের সময় তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

নারীর অর্থনৈতিক অবদানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, উভয় অঞ্চলে অতি দরিদ্র পরিবারের মোট আয়ের প্রায় ৮ দশমিক ৬ থেকে ৯ দশমিক ২ শতাংশ আসে নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে।

তবে দুর্যোগের সময় এই আয় সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে। তাই নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি খাদ্য নিরাপত্তা ও দুর্যোগ সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরো জানান, হাওর অঞ্চলে আকস্মিক বন্যা প্রায়ই বোরো ধান কাটার মৌসুমে আঘাত হানে, ফলে বছরের প্রধান ফসল ব্যাপক ক্ষতির মুখে পড়ে। একইভাবে পার্বত্য অঞ্চলে ভূমিধস ও অতিবৃষ্টি কৃষি উৎপাদন ব্যাহত করার পাশাপাশি বাজার ও সেবায় প্রবেশাধিকার সীমিত করে দেয়।

ভূমিমন্ত্রী জানান, সরকারি জলমহাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, দখল ও দূষণ রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রকৃত মৎস্যজীবীদের অধিকার নিশ্চিত করতে ‘সরকারি জলমহাল আইন, ২০২৬’-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। এতে দখল, ভরাট, দূষণ ও প্রাকৃতিক প্রবাহে বাধা সৃষ্টির বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

তিনি বলেন, নদী, খাল, বিল, হাওর ও অন্যান্য জলমহাল কেবল প্রাকৃতিক সম্পদ নয়; এগুলো পরিবেশ ও লাখো মানুষের জীবিকার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

এসব রক্ষায় ‘জাল যার, জলা তার’ নীতি বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানের শেষে ভূমিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন, এটি ভবিষ্যতের নীতিনির্ধারণ, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শতাধিক অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


শতাধিক অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া

মালয়েশিয়া থেকে বাংলাদেশ, মিয়ানমারসহ বিভিন্ন দেশের ১৪৪ জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

বুধবার (২৪ জুন) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কেএলআইএ এর মাধ্যমে এই ব্যক্তিদের কুয়ালালামপুর থেকে ডিপোর্ট করা হয়েছে। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ১১১ জন পুরুষ, ৩২ জন নারী এবং একজন শিশু নিযুক্ত রয়েছে।

দেশটির কেদাহ প্রদেশের ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ফেরত পাঠানো নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি ৭৬ জন মিয়ানমারের নাগরিক। এই তালিকায় চীনের ৩১ জন, বাংলাদেশের ১৮ জন, পাকিস্তান ও কম্বোডিয়ার ৫ জন করে নাগরিক রয়েছেন। কেনিয়া, ভিয়েতনাম, ভারত ও নেপালের ২ জন করে নাগরিকও রয়েছে। এছাড়া শ্রীলঙ্কার একজন নাগরিককেও ফেরত পাঠানোর প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। তাদের সবাইকে এর আগে বেলান্তিক ইমিগ্রেশন ডিপোতে আটক করে রাখা হয়েছিল।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃতরা বৈধ পারমিট ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অতিরিক্ত সময় অবস্থান করা সহ ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করেছিল। আইনি প্রক্রিয়া ও শাস্তি ভোগ করার পর তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

একই সাথে, ভবিষ্যতে তারা যেন পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে, সেজন্য তাদের সবাইকে ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ জন

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ জন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অবস্থিত একটি আবাসিক হোটেলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে, চৌমুহনী বাজারের ডালিয়া মার্কেটের পঞ্চম তলায় হোটেল রাজে এই অভিযান পরিচালিত হয়।

আটককৃত ১৪ জনের মধ্যে ৭ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছেন। তবে, পুলিশ তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করতে পারেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হোটেলটিতে অনৈতিক কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরের সময় জেলা গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানে আটক ৭ নারী ও ৭ পুরুষের মধ্যে কয়েকজন পেশাদার যৌনকর্মী এবং তাদের খদ্দেরও ছিলেন। এ ছাড়াও, অবৈধ সম্পর্কের কারণে আরও কিছু নারী-পুরুষ সেখানে অবস্থান করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযান শেষে আটক ব্যক্তিদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আটকদের মধ্যে এক নারী ও এক পুরুষ নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়েছেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে এবং ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন দেহ ব্যবসার সঙ্গে জড়িত এবং কিছু পরকীয়া সম্পর্কের কারণে সেখানে অবস্থান করছিল। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%