প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অবস্থিত একটি আবাসিক হোটেলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে, চৌমুহনী বাজারের ডালিয়া মার্কেটের পঞ্চম তলায় হোটেল রাজে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃত ১৪ জনের মধ্যে ৭ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছেন। তবে, পুলিশ তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করতে পারেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হোটেলটিতে অনৈতিক কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরের সময় জেলা গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানে আটক ৭ নারী ও ৭ পুরুষের মধ্যে কয়েকজন পেশাদার যৌনকর্মী এবং তাদের খদ্দেরও ছিলেন। এ ছাড়াও, অবৈধ সম্পর্কের কারণে আরও কিছু নারী-পুরুষ সেখানে অবস্থান করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযান শেষে আটক ব্যক্তিদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আটকদের মধ্যে এক নারী ও এক পুরুষ নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়েছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে এবং ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন দেহ ব্যবসার সঙ্গে জড়িত এবং কিছু পরকীয়া সম্পর্কের কারণে সেখানে অবস্থান করছিল। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন