০৩:৩৬ পি.এম
ঢাকার ধামরাইয়ে ছোট ভাইয়ের স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ভাসুর মো. হানিফ আলীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে অভিযুক্তকে আসামি করে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রোববার (২৬ জুলাই) বিকেলে ধামরাই থানায় অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল।
এর আগে, শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই পূর্বপাড়া আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছিল।
আরও পড়ুন: চৌদ্দগ্রামে এক মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যা
অভিযুক্ত মো. হানিফ আলী দেপাশাই পূর্বপাড়া এলাকার মৃত সোনা মিয়া ওরফে নাথু ব্যাপারীর ছেলে।
অভিযোগে বলা হয়, ঘটনার দিন বিকেলে ভুক্তভোগী বিশ্রামের জন্য নিজ ঘরে ছিলেন, খাবার দাবার শেষে। এ সময় অভিযুক্ত হানিফ আলী জোরপূর্বক ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগীর চিৎকার শুনে তার মেয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে, এমন সময় অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, অভিযুক্ত এর আগে এ ধরনের আরো অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন এবং স্থানীয় সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছিল।
এদিকে, উজ্জ্বল হোসেন নামের একজন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মন্তব্য করে লিখেছেন, অভিযুক্ত এর আগেও এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন এবং প্রভাব খাটিয়ে বিষয়গুলো ধামাচাপা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মাদারীপুরে তাইজুল হত্যা: অর্ধশতাধিক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
অভিযুক্ত হানিফ আলী বলেন, ছোট ভাই কাশেমের স্ত্রীর এক ভ্যানচালকের সঙ্গে সম্পর্ক রয়েছে। এবং এ বিষয়টি কাশেম তাকে বিদেশ থেকে জানিয়েছিল। সেই সূত্রে তিনি ওই বাড়িতে কথা বলতে গিয়েছিলেন। এতে স্ত্রী ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন।
তিনি আরও বলেন, ছোট ভাই কাশেমের স্ত্রী বিভিন্ন সময় ফোনে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলেন। এতে ঝগড়ার কারণে দুই-তিনটি ফোন ভেঙেছেন। এসব নিয়ে কথা বলায় তাকে মিথ্যা অভিযোগে দোষী করা হয়েছে।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল জানান, ধর্ষণের অভিযোগে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: পূর্ণিমা রাতে ব্রহ্মপুত্রের তীরে লালনের সুরে মুখরিত ময়মনসিংহ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন