১১:১৬ এম
গতকাল (সোমবার) জাইমা রহমানের ফুটবল খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে ফুটবলের প্রতি জাইমার অনুরাগের প্রশংসায় ভেসে যাচ্ছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন যে, বিশ্বকাপের এই সময়ে জাইমা রহমানের ভিডিওতে ফুটবলের প্রতি বাংলাদেশিদের ভালোবাসা যেনো গভীরভাবে ফুটে উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘বিকেএসপি কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রতিষ্ঠানটি পরিদর্শনে গেছেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি মূলত ক্রীড়া শিক্ষার্থীদের উৎসাহ দিতে সেখানে যান। পরে তিনি বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ক্রীড়া প্রশিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, গোলবারের সামনে ‘ডি’ বক্সের কাছে থাকা এক নারী ফুটবলকে প্রথমে বল পাস করেন তিনি। এরপর অত্যন্ত চমৎকার দক্ষতায় বল নিজের নিয়ন্ত্রণে রেখে আবারও পাসের মাধ্যমে সামনে এগিয়ে যান। এক পর্যায়ে ডি বক্সের ভেতরে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জোরালো শটে বল জাল স্পর্শ করান জাইমা রহমান। ফুটবলপ্রেমীরা বলের ওপর তাঁর নিখুঁত নিয়ন্ত্রণ, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা এবং দৃষ্টিনন্দন গোল করা দেখে মুগ্ধ হন।
আরও পড়ুন: ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১২ শিক্ষার্থী পেলেন সৈয়দ ইমতিয়াজ আহমেদ স্মারক বৃত্তি
গতকাল সকাল ১০টায় ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে ধারণা নিতে সাভারের শিমুলিয়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছান জাইমা রহমান। তিনি বিকেল পর্যন্ত সেখানে ছিলেন।
এসময় জাইমা রহমান বিভিন্ন ক্রীড়া ভেন্যু ঘুরে দেখেন এবং বিকেএসপির কর্মকর্তা, প্রশিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি মিনি কনফারেন্স কক্ষ পরিদর্শন করেন এবং জিমনেসিয়ামে ক্রীড়া প্রদর্শনী উপভোগ করেন।
জাইমা রহমান ক্রিকেট ইনডোর সুবিধা, ক্রিকেট মাঠ এবং ফুটবল ভেন্যুর কৃত্রিম টার্ফ, বেইলম্যান হ্যাঙ্গার ও শুটিং ভেন্যু পরিদর্শন করেন। এছাড়া শিক্ষার্থীদের হোস্টেলে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময়ও করেন।
এসময় এমপি ফরিদা ইয়াসমিন, বিকেএসপির মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল গোলাম মাবুদ হাসান, প্রিন্সিপ্যাল লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইমরান হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিক্সের অধ্যাপক নাসরিন সুলতানা, সাবেক জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনুসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সামান্তা শারমিন এনসিপি থেকে পদত্যাগ, জামায়াতের সঙ্গে সম্পর্কের অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন