০৫:২৩ পি.এম
‘নারী ও কন্যাশিশুর প্রতি সাহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করি, প্রতিরোধ গড়ি, প্রতিকার করি’ এই প্রতিপাদ্যকে ধারণ করে নেত্রকোনায় সরকারী বেসরকারী অংশীদারিত্ব বিষয়ক একটি অ্যাডভোকেসি ডায়লগ অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানটি বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে শহরের রাজেন্দ্রপুর ব্র্যাক রিজিওনাল অফিসে অনুষ্ঠিত হয়, যা জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইবারসিটি এর উদ্যোগে সম্পন্ন হয়।
ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরুজ্জামান, মহিলা বিষয়ক সদর কর্মকর্তা শারমীন শাহাজাদী, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক আলপনা বেগম, এবং নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী প্রমুখ।
আরও পড়ুন: বিএসএফকে ক্ষমা চাইতে বিজিবির কড়া বার্তা, ভ্যানচালককে মারধরের অভিযোগ
অনুষ্ঠানে প্রতিপাদ্য বিষয়ে প্রতিরোধ ও সেবা প্রদানের ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ রয়েছে তা চিহ্নিত করার পাশাপাশি সারভাইভারদের জন্য দ্রুত মানবিক সহায়তা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নির্ধারণ সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার সেলিনা বেগম।
পরে মুক্ত আলোচনা চলে, যেখানে বর্তমান পরিস্থিতিতে জেলার কন্যাশিশুসহ কিশোরী ও নারীদের অনিরাপত্তার ভয়াবহ চিত্র তুলে ধরা হয়। এ চিত্রের বেশিরভাগই মাদকসেবীদের দ্বারা সংঘটিত হচ্ছে বলে জানা যায়।
এছাড়াও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে সমাজের উঁচু নিচু সকল স্তরেই সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন নারীরা।
প্রতিকার পেতে হলে বক্তারা মনে করেন, মাদকের ভয়াবহতা কমানো এবং সমাজের সকল ক্ষেত্রে অভিভাবকদের ও শিক্ষক সমাজের সামাজিক সচেতনতা ও মূল্যবোধের ওপর গুরুত্ব দেওয়া জরুরি।
আরও পড়ুন: ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা শামছুল হকের সংবাদ সম্মেলন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন