ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

খাগড়াছড়িতে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু


খাগড়াছড়িতে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

খাগড়াছড়িতে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণের উদ্যোগে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু হয়েছে।

বুধবার, কৃষি সম্প্রসারণ অফিসের কার্যালয়ের সামনে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। এরপর, উদ্বোধন শেষে হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন কৃষিসম্প্রসারণ বিভাগের উপপরিচালক নাসির উদ্দিন চৌধুরী।

এ সভায় বক্তব্য দেন এনএসআইয়ের যুগ্ম পরিচালক মো. মনজুর আলম, বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিয়া, মুক্তা চাকমা, বাগান মালিকদের পক্ষে দিবাকর চাকমা, কৃষকদলের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, এসএএওদের পক্ষে এইচ এম আমজাদ হোসেন এবং কার্যালয়ের এডিডি ও উপসহকারী কৃষি কর্মকর্তারা।

আরও পড়ুন: কোম্পানীগঞ্জে কাদের মির্জার অনুসারী শীর্ষ সন্ত্রাসী কেচ্ছা রাসেল গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেড় লাখ টাকা ছিনতাইচেষ্টায় জনতার হাতে আটক ৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


দেড় লাখ টাকা ছিনতাইচেষ্টায় জনতার হাতে আটক ৩ জন

দিনাজপুরের ঘোড়াঘাটে, এক ধান ব্যবসায়ীর কাছ থেকে দেড় লাখ টাকা ছিনতাই করার চেষ্টা করার সময় তিন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে পুলিশকে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বুধবার (১৭ জুন) সন্ধ্যায় এ ঘটনাটি ঘোড়াঘাট পৌরসভার আজাদ মোড় এলাকায় ঘটে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন— রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাতিপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে শাকিল মিয়া (৩২), গাইবান্ধা সদর এলাকার ডা. শফিকুল ইসলামের ছেলে শাহজাহান (৫২) এবং গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পশ্চিম দামুরপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে মো. সুরুজ্জামান (৫৪)।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী বগুড়াপাড়া এলাকার ধান ব্যবসায়ী রহমতুল্লাহ ঘোড়াঘাটের ইসলামী ব্যাংক শাখা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা পাঁচ সদস্যের একটি চক্র তাকে অনুসরণ করতে থাকে।

একপর্যায়ে সিএনজিচালক কথোপকথনের অজুহাতে রহমতুল্লাহকে কাছে ডাকেন। তিনি তখন কাছে গেলে, চক্রের সদস্যরা তার পকেটে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় রহমতুল্লাহ চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে সিএনজিতে থাকা তিনজনকে আটক করেন। তবে সিএনজিচালকসহ চক্রের অন্য দুই সদস্য পালিয়ে যেতে সক্ষম হন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করে এবং আটক তিনজনকে হেফাজতে নেয়।

তিনি আরো জানান, এ ঘটনায় ধান ব্যবসায়ী রহমতুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা দুইজনসহ মোট পাঁচজনকে আসামি করে ঘোড়াঘাট থানায় ছিনতাই চেষ্টার একটি মামলা দায়ের করেছেন। পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

এছাড়া, আটক তিন আসামিকে পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার আদালতে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশিসহ সব বিদেশির জন্য সৌদির দুঃসংবাদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


বাংলাদেশিসহ সব বিদেশির জন্য সৌদির দুঃসংবাদ

বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া নিয়ন্ত্রণ এবং বিধি মেনে চলা নিশ্চিত করতে নতুন প্রতিষ্ঠানের জন্য তাৎক্ষণিক (ইনস্ট্যান্ট) ওয়ার্ক ভিসার সর্বোচ্চ সংখ্যা পাঁচটি কমিয়ে দিয়েছে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কিওয়া প্ল্যাটফর্ম।

বৃহস্পতিবার (১৮ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কিওয়া জানিয়েছে, দুই বছরের কম সময় ধরে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ পাঁচটি তাৎক্ষণিক ওয়ার্ক ভিসা পাবে। অপরদিকে, দুই বছরের বেশি পুরোনো প্রতিষ্ঠানগুলো একবারে বা একই সপ্তাহে একাধিক আবেদনের মাধ্যমে সর্বোচ্চ ৫০টি ভিসা নিতে পারবে।

কিউয়া জানিয়েছে, ‘এস্টাবলিশমেন্ট প্রোগ্রাম’-এ অন্তর্ভুক্ত এবং নির্ধারিত শর্ত পূরণকারী প্রতিষ্ঠানগুলো শুরুতে দুটি ভিসা পাবে। পরে সৌদিকরণ হার বৃদ্ধি করলে অতিরিক্ত ভিসা বরাদ্দ পাওয়া যাবে। বিদেশ থেকে কর্মী নিয়োগের জন্য ১০টি শর্তও নির্ধারণ করেছে কিউয়া।

এসব শর্তগুলোর মধ্যে রয়েছে—প্রতিষ্ঠানের সক্রিয় ব্যবসায়িক অবস্থা বজায় রাখা, কর্মীদের বৈধ ওয়ার্ক পারমিট থাকা, বৈধ বাণিজ্যিক নিবন্ধন রাখা, সৌদিকরণ নীতিতে অন্তত ‘মিডিয়াম গ্রিন’ ক্যাটাগরিতে থাকা, মজুরি সুরক্ষা ব্যবস্থা মেনে চলা এবং ‘আবশের’ বা ‘মুকিম’-এর মতো সরকারি প্ল্যাটফর্মে পর্যাপ্ত ব্যালেন্স রাখা।

এছাড়া, ১০ বা তার বেশি কর্মী থাকা প্রতিষ্ঠানের জন্য বার্ষিক স্ব-মূল্যায়ন সম্পন্ন করা, কিউয়া প্ল্যাটফর্মে কর্মস্থল নিবন্ধন করা, নিয়োগকর্তার বয়স কমপক্ষে ১৮ বছর হওয়া এবং ভিসার ধরন অনুযায়ী পর্যাপ্ত নিয়োগ কোটা থাকা বাধ্যতামূলক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালদ্বীপে অসুস্থ প্রবাসীদের দেশে ফেরাতে হাইকমিশনের মানবিক সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


মালদ্বীপে অসুস্থ প্রবাসীদের দেশে ফেরাতে হাইকমিশনের মানবিক সহায়তা

বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপে অবস্থানরত অসুস্থ ও বিপদগ্রস্ত বাংলাদেশি প্রবাসীদের নিরাপদে দেশে ফেরানোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে। এই সহায়তার অংশ হিসেবে কয়েকজন প্রবাসীকে বিমান টিকিটও প্রদান করা হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে বানাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম সহায়তাপ্রাপ্ত অসুস্থ প্রবাসীদের হাতে টিকিট তুলে দেন। অনুষ্ঠানে হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো. মোতাছেম বিল্যাহও উপস্থিত ছিলেন।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রবাসীদের কল্যাণ, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়।

সহায়তাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কুমিল্লার চান্দিনার নরুল ইসলাম (৫০), যিনি দীর্ঘদিন ধরে যক্ষ্মায় আক্রান্ত ছিলেন এবং একই জেলার মো. আজিজ প্রামাণিক (৫৫), যিনি সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাদের শারীরিক অবস্থা বিবেচনায় দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

হাইকমিশনার নাজমুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, 'বিদেশের মাটিতে অবস্থানরত প্রতিটি বাংলাদেশি আমাদের জাতীয় পরিবারের অবিচ্ছেদ্য অংশ। জীবন জীবিকার জন্য যারা প্রবাসে পরিশ্রম করছেন, তাদের অসুস্থতা, দুর্ঘটনা কিংবা অন্য মানবিক সংকটের সম্মুখীন হলে তা আমাদের জন্য গভীর উদ্বেগ ও শোকের বিষয়। বাংলাদেশ হাইকমিশন সবসময় প্রবাসী বাংলাদেশিদের পাশে রয়েছে এবং তাদের প্রয়োজনের মুহূर्तে মানবিক সহায়তা, চিকিৎসা, নিরাপত্তা ও নিরাপদে দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।'

তিনি বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রবাসীদের কল্যাণ, সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করতে তাদের নিরলস প্রচেষ্টা বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে আস্থা, নিরাপত্তাবোধ এবং দেশের প্রতি গভীর বিশ্বাস সৃষ্টি করেছে। সংকটময় সময়ে প্রবাসীদের পাশে দাঁড়ানো বাংলাদেশ সরকারের মানবিক ও দায়িত্বশীল নেতৃত্বের উজ্জ্বল প্রতিফলন।'

বাংলাদেশ হাইকমিশন আরও জানিয়েছে, মালদ্বীপে বসবাসরত সকল প্রবাসীর কল্যাণ ও অধিকার রক্ষায় তারা ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা দিতে অঙ্গীকারবদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“সড়ক দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, হাসপাতালে ভর্তি”

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


“সড়ক দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, হাসপাতালে ভর্তি”

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টের মাধ্যমে তিনি এ কথা জানান।

জোভান লেখেন, "কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে আমি বাইক অ্যাক্সিডেন্ট করি। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।"

তিনি উল্লেখ করেন, "রাস্তায় আমরা অনেক সময় ভাবি, আরেকটু স্পিডে গেলে কী হবে? বা আমি তো ভালোই চালাই। কিন্তু দুর্ঘটনা কখন, কিভাবে, কার সঙ্গে ঘটবে—তা কেউ জানে না।"

জোভান অতিরিক্ত সতর্কতা অবলম্বনের উপরে জোর দেন, "কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে।"

তিনি আরো বলেন, "বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন, ট্রাফিক আইন মেনে চলুন। কারণ আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো। গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%