০৭:২৪ পি.এম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দেওয়ার পর ফেরত দেওয়া সেই কালো মানিকের মালিক সোহাগ মৃধাকে, বয়স ৩৫ বছর পুলিশ গ্রেপ্তার করেছে। রবিবার দিন দুপুরে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের মহিষকাটা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তবে সোহাগ মৃধার পরিবার দাবি করছে, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তারা বলছেন, বাড়ির পাশে কিছু ঝামেলা নিয়ে ঘটনা ঘটেছে।
সোহাগ মৃধা আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া গ্রামের মৃত বেলায়েত হোসেন মৃধার ছেলে। এই বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ কাওসার আহমেদ।
আরও পড়ুন: বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও ওষুধ জব্দ
পুলিশ জানিয়েছে, সোহাগ মৃধার বিরুদ্ধে মারামারি ও পর্নোগ্রাফি আইনে দুটি মামলা রয়েছে। এর মধ্যে মারামারির মামলায় তিনি এক নম্বর এজাহারভুক্ত আসামি এবং পর্নোগ্রাফি আইনের মামলায় সহযোগী আসামি হিসেবে অভিযুক্ত। এসব মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান আমাদের দেশকে জানান, সোহাগ মৃধাকে মারামারি ও পর্নোগ্রাফির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তবে সোহাগ মৃধা গ্রেপ্তারের পূর্বে গতকাল শনিবার আমাদের দেশকে জানান, তাদের বাড়ির পাশে ১০ জানুয়ারি পারিবারিক ঝামেলা নিয়ে রুবেল ও মাহিনুর বেগম তার বৃদ্ধ মা রিনা বেগমকে, বয়স ৬২ বছর মারধর করে। এই বিষয়টি জেনে রিনা বেগমের ভাই সানোয়ার ও তার চাচা সত্তার হাওলাদার এবং সোহাগ মৃধা ঘটনাস্থলে যান। তারা রিনা বেগমকে কী কারণে মারা হয়েছে, এই বিষয়টি ছেলে রুবেল ও মেয়ে মাহিনুর বেগমকে জিজ্ঞাসা করেন। তখন কথার কাটাকাটির এক পর্যায়ে পুনরায় উভয় গ্রুপের মধ্যে মারামারি হয়। এরপর উল্টো মাহিনুর বেগম বাদি হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা করেন। এ মামলায় তাকে হয়রানি করা হচ্ছে বলে সোহাগ মৃধা জানিয়েছেন।
এদিকে রিনা বেগমকে মারধরের পর তার ছেলে ও মেয়ের বিরুদ্ধে দেওয়া একটি ভিডিও সাক্ষাৎকার আমাদের দেশের হাতে এসেছে। সেখানে তিনি বলেন, ‘মাইয়া (মাহিনুর) আমাকে বুকে ঘুসি দিছে। এরপর পোলায় পাক্কা মাইররা উঠানে মেলা মারছে। বুকের কাডি দুহান ভাইঙা গেছে। এর আগেও তারা (ছেলে ও মেয়ে) পাঁচ -ছয় বার মারছে। রোজার মাসে ঘর থেকে নামাইয়া দিছে। বাঁশ দিয়ে লড়াইছে। আটটা রোজা চিড়া খাইয়া রইছি।’
আরও পড়ুন: এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক
প্রায় সাত বছর আগে স্থানীয় চৈতা বাজার থেকে একটি ফ্রিজিয়ান জাতের গাভী কিনেছিলেন। সেই গাভীর বাচ্চা হিসেবে জন্ম নেয় কালো মানিক। আদর-যত্নে বড় হওয়া এই ষাঁড়ের ওজন এখন ১ হাজার ৮০০ কেজি, লম্বায় ১১ ফুট, উচ্চতা ৬ ফুট। তিনি এবং তার পরিবারের সদস্যরা লালন-পালন করেছেন কালো রঙের ষাঁড়টিকে। এটির নাম রেখেছেন কালো মানিক।
২০২৩ সালের ২৮ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিয়ে সোহাগ মৃধার মনে আশা জাগে—দল যদি ঘুরে দাঁড়ায়, তিনি প্রিয় নেত্রীকে কালো মানিক উপহার দেবেন। বিএনপির রাজনীতিতে নিজের ভালোবাসা প্রকাশের জন্য গত বছরের ৫ জুন তিনি এই কালো মানিকটি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য উপহার হিসেবে গুলশানে ফিরোজার বাসায় নিয়ে যান। ম্যাডাম কালো মানিক গ্রহণ করেন এবং তার ছেলে জিসান মৃধাকে ফেরত দেন। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভিডিও কলে তিনি কথা বলেন। পরিবারের সবাইকে ঈদ উপহারও দেন।
গত ২৪ মে ঈদুল আজহার আগে কালো মানিককে বিক্রির জন্য উত্তরার দিয়াবাড়ি পশুর হাটে নিয়ে যান তিনি। সেখান থেকে কালো মানিককে কিনে নেন বিপিএল সিলেট টাইটান্সের প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি ফাহিম আল চৌধুরী। বিষয়টি নিয়ে তিনি আলোচনায় আসেন।
আরও পড়ুন: জিপিএ-৫ প্রাপ্তিতে বগুড়ায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন