ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ছক্কার বন্যা ঠেকাতে নতুন ভাবনায় বিসিসিআই


ছক্কার বন্যা ঠেকাতে নতুন ভাবনায় বিসিসিআই

 

জাতীয় দলে অভিষেক হওয়ার পর সূর্যবংশী মুদ্রার উল্টো পিঠ দেখছেন। 

এ যেন স্বর্গ থেকে সোজা নরকে পতন। তিন মাস আগে দোর্দন্ড প্রতাপে টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম।

আরও পড়ুন: এবার বিআরটি ভাঙতে ব্যয় হবে ৪৫ কোটি টাকা

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে গিয়ে ভারতের লক্ষ্য ছিল নিজেদের টানা সিরিজ জয়ের রেকর্ডটা আরো বাড়ানো। কিন্তু ঘটনাপ্রবাহ একদম উল্টো হয়ে গেছে। বিশ্বকাপের পর ৬টি ম্যাচ খেলেও ভারতের জয় সম্ভব হচ্ছে না। আয়ারল্যান্ডের কাছে ২-০ ম্যাচে সিরিজ হারের চক্করে ভারত ইংল্যান্ডের কাছে শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়েছে।

এক ম্যাচ বাকি থাকতেই ভারত হেরে বসে আছে ৩-০ তে। ভাগ্যিস সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ভেসে গিয়েছিল!

বিশ্বকাপ জেতা অধিনায়ক সূর্যকুমার যাদবকে অধিনায়কত্ব থেকে সরিয়ে শ্রেয়াস আইয়ারকে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়ে টি২০ ফরম্যাটে নতুন করে শুরু করতে চেয়েছিল ভারত। কিন্তু সেই চেষ্টা শুরুতেই মুখ থুবড়ে পড়েছে। ভারদের এই উল্টো রথে চড়ে বসায় বিস্মিত হয়েছেন অনেকেই। সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন সম্ভবত ভারতের রোগটা ধরতে পেরেছেন। তিনি বলেন, 'ইংল্যান্ড একেবারেই আলাদা। মনে রাখতে হবে এটা আইপিএল নয়। ভারত যত দ্রুত এটা বুঝবে, ততই তাদের জন্য মঙ্গল হবে। আইপিএলে আপনাকে প্রতি বলেই মারার চেষ্টা করতে পারেন। কিন্তু ইংল্যান্ডে বল সুইং করবে, উইকেটে বাউন্স থাকবে। পরিস্থিতি একদম আলাদা। ইংল্যান্ডের বোলাররাও বুঝে গেছে কাকে কীভাবে কাবু করতে হবে। আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে।'

২৩৭ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে দলের সাথে আসা বৈভব সূর্যবংশীকে প্রথম তিন ম্যাচ বসিয়ে রাখা নিয়ে তুমুল সমালোচনা ছিল। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে সঞ্জু স্যামসনকে বাদ দিয়ে দলে নেয়া হয় বৈভবকে। কিন্তু তাতেও কিছু বদলায়নি। তিন ম্যাচে বৈভব করেছেন ১৪, ১৩ ও ১৫ রান। তবে মাত্র তিন ম্যাচের পারফরম্যান্স দেখে বিশ্বকাপের হিরো সঞ্জুকে বাদ দেওয়া নিয়ে এখন সমালোচনা চলছে। সাবেক ক্রিকেটার পার্থিব প্যাটেল বলেছেন, 'আপনারা আবেগে সিদ্ধান্ত নিয়েছেন, যুক্তিতে নয়। যুক্তিতে নিলে কিছুতেই স্যামসনকে বাদ দেওয়া যেতো না।'

আরও পড়ুন: স্পিকার: আওয়ামী লীগের নেতারা মদ খায়, কর্মীরাও খায়, সব বাটপারের কারখানা

ইংল্যান্ড সফর শেষে দেশে ফেরার পর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-বিসিসিআই দলের পারফরম্যান্স মূল্যায়নে বৈঠকে বসবে। বৈঠকে দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক শ্রেয়াস আইয়ারও উপস্থিত থাকবেন। বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকি বলেছেন, 'আমরা দলের পারফরম্যান্স নিবড়ভাবে অনুসরণ করছি। তবে এটা অস্বাভাবিক নয়, আন্তর্জাতিক ‍ক্রিকেটে এটা হতেই পারে। আমরা এটাকে বাজে ফর্ম হিসেবেই বিবেচনা করছি। সিরিজের শেষে আমরা বসবো। সেখানে সবকিছু আলোচনা করে, ভুলগুলো চিহ্নিত করে দলকে সঠিক পথে ফিরিয়ে আনার কৌশল ঠিক হবে।'

তবে আপাতত বিসিসিআই দলের দুই ওপেনার অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশীর ছক্কা মারার প্রবণতায় কিছুটা রাশ টানতে চায়। অভিষেক শর্মা সিরিজে অন্য ব্যাটসম্যানদের তুলনায় ভাল খেললেও দলকে জেতানোর জন্য তা যথেষ্ট ছিল না। বিসিসিআইয়ের একটি সূত্র বলছে, অভিষেক ও বৈভবের ছক্কা মারার ক্ষমতা অসাধারণ হলেও তাদেরও একটু সংযত হওয়া উচিত।

সিরিজের চতুর্থ ম্যাচে হারার পর প্রধান কোচ গৌতম গম্ভীরকে দেখা গেছে বৈভব সূর্যবংশীর সাথে দীর্ঘ সময় আলাপ করতে। সেখানে তিনি বিসিসিআইয়ের বার্তা পৌঁছে দিয়েছেন কি না, তা জানা যায়নি। কিন্তু আজ সন্ধ্যায় সিরিজের শেষ ম্যাচে ভারত তাদের হারানো গৌরব কিছুটা পুনরুদ্ধার করতে পারে কিনা, সেটার জন্য অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন: সৌদি আরবে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমালোচনা নয়, গঠনমূলক কাজে মনোযোগ দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


সমালোচনা নয়, গঠনমূলক কাজে মনোযোগ দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সামাজিক যোগাযোগমাধ্যমে অযথা সমালোচনা বা কটাক্ষে সময় নষ্ট না করে শিক্ষার্থীদের সৃজনশীল ও ইতিবাচক কাজে মনোযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি শনিবার (১১ জুলাই) সাভারের গণবিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চট্টগ্রামের বন্যা পরিস্থিতির কারণে ওই অঞ্চলের এইচএসসি ২০২৬ সালের পরীক্ষা স্থগিত করা হয়েছে, এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দুঃখজনক।

শিক্ষামন্ত্রী বলেন, সমালোচনা বাদ দিয়ে সময়কে ভালো কাজে লাগাতে হবে। চট্টগ্রামের বন্যা পরিস্থিতির কারণে সেখানকার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিষয়টি নিয়ে অযথা সমালোচনা না করে শিক্ষার্থীদের ইতিবাচক কাজে মনোযোগী হওয়া উচিত।

এর আগে গণবিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বেলুন উড়িয়ে ও কেক কেটে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা।

অনুষ্ঠানে গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আবুল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ও আলহাজ্ব তমিজ উদ্দিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘তারেক রহমানের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় কাজ করবে বিএনপি’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


‘তারেক রহমানের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় কাজ করবে বিএনপি’

 

বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হলেন একজন নির্যাতিত মানুষ। আমরা যেমন দীর্ঘদিন ধরে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছি, তেমনই দলের নেতাকর্মীরাও জেল-জুলুম এবং কারাবরণ করেছেন। সকল প্রতিকূলতা মোকাবিলা করে আপনারা কঠোর ধৈর্য ধারণ করেছেন। এখন তারেক রহমানের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার সকালে, মাদারীপুরের কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের দক্ষিণবঙ্গ সফরের উদ্দেশ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

এসময় তিনি বিএনপির নেতাকর্মীদের সাংগঠনিক কর্মকাণ্ড আরো গতিশীল করার জন্য আহ্বান করেছেন এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার গুরুত্বের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, যুবদল নেতা মামুন শিকদারসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে

গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি ইটবোঝাই ট্রলি এবং মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে স্ত্রী নিহত হয়েছে। এই দুর্ঘটনায় তার স্বামীও আহত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার ব্যাসপুর-জয়নগর আঞ্চলিক সড়কের আলী হাসান তুল্কী মাদরাসার সামনে এই দুর্ঘটনার ঘটনা ঘটে।

নিহতের নাম চায়না পারভীন, যা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফরিদপুর আদালতে কর্মরত পুলিশ সদস্য চান মিয়ার স্ত্রী।

পুলিশ এবং স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে একটি ইটবোঝাই ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এই সংঘর্ষের ফলে মোটরসাইকেলের আরোহী চায়না পারভীন সড়কে পড়ে যান এবং ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। তার স্বামী চান মিয়া, যিনি মোটরসাইকেলের চালক, আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অসুস্থতার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান এ দুর্ঘটনার ব্যাপারে জানান যে, আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাস বিক্রি, এক টুকরার দাম ৫৫ হাজার টাকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাস বিক্রি, এক টুকরার দাম ৫৫ হাজার টাকা

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল হচ্ছে ইতিহাসের সাক্ষী হওয়া এক অভিনব ম্যাচ। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবার সেই ঐতিহাসিক মুহূর্তের একটি অংশ নিজের সংগ্রহে রাখার সুযোগ দিচ্ছে। ২০২৬ বিশ্বকাপের ফাইনাল শহর নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামের মাঠের ঘাসের ছোট ছোট টুকরা বিশেষ স্মারক হিসেবে বিক্রি শুরু করেছে তারা।

আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ফিফার তথ্য অনুযায়ী, মাঠের ঘাসের টুকরাগুলো সংরক্ষণের জন্য বিশেষ স্বচ্ছ রেজিনে আবদ্ধ করা হয়েছে। একটি স্মারকের দাম রাখা হয়েছে ৪৫০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ হাজার টাকারও বেশি। তবে ফাইনাল ম্যাচ শেষে এসব স্মারক ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হবে। বর্তমানে শুধুমাত্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপের নির্দিষ্ট ঠিকানায় এগুলো সরবরাহ করা হবে।

অ্যাক্রিলিকের তৈরি এই স্মারকটির ওপর খোদাই করা থাকবে ২০২৬ বিশ্বকাপের লোগো, ফাইনালের ভেন্যুর নাম, ম্যাচের তারিখ এবং চূড়ান্ত ফলাফল। পাশাপাশি একটি ইউএসবি ড্রাইভও দেওয়া হবে, যাতে থাকবে ঘাসটির আসল হওয়ার ডিজিটাল সনদ বা ‘অথেনটিসিটি ফিল্ম’ সংগ্রহের যোগ্য।

এই স্মারক তৈরির দায়িত্ব পেয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘কিপ স্টাব’। তাদের ওয়েবসাইটে আরও তিনটি বিশেষ সংস্করণ বিক্রি হচ্ছে। এগুলো হলো ৯০০, ১২০০ এবং ৩ হাজার মার্কিন ডলারের সংস্করণ। প্রতিটি সংস্করণের জন্য মাত্র ২ হাজার ২৬টি করে স্মারক তৈরি করা হয়েছে। এসব স্মারক বিক্রি হলে ফিফার আয় ১ কোটি ১২ লাখ ডলারের বেশি হতে পারে।

দামের সঙ্গে স্মারকের আকার ও উপহারের তালিকাও বদলে যাচ্ছে। ৪৫০, ৯০০ ও ১২০০ ডলারের সংস্করণে ২.৫ ইঞ্চি × ২.৫ ইঞ্চি আকারের ঘাসের টুকরা থাকবে। আর ৩ হাজার ডলারের ‘হিরো এডিশন’-এ থাকবে ৩ ইঞ্চি × ৩ ইঞ্চি আকারের ঘাসের টুকরা। এর সঙ্গে একসাথে দেওয়া হবে সোনালি খোদাই করা ধাতব টিকিট, ফাইনাল ম্যাচের বলের একটি ক্ষুদ্র প্রতিরূপ এবং ক্রিস্টাল কাট কাচের তৈরি বিশ্বকাপ ট্রফির একটি বিশেষ মডেল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%