০৬:২২ পি.এম
দুই বলে ২ উইকেট হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে আফগান পেসার ইয়ামিন আহমেদজাই পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন।
বাংলাদেশ প্রথম ওভারে সংগ্রহ করে ৪ রান। পরের ওভারে ইয়ামিন আহমেদজাই দুই ওয়াইড দিয়ে শুরু করেন। কিন্তু তার দ্বিতীয় বৈধ ডেলিভারি তানজিদের ব্যাট ছুঁয়ে উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজের হাতে চলে যায়। তানজিদ ৬ বলে ১ রান করে সাজঘরে ফিরে যান।
নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে কিছু বুঝে ওঠার আগেই ইয়ামিন আহমেদজাইয়ের গতির বলে বোল্ড হয়ে যান সৌম্য সরকার। তার বিদায়ের ফলে বাংলাদেশ মাত্র ৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।
আরও পড়ুন: বিসিবি ব্যাটিং কোচ আশরাফুলকে সরিয়ে মোহাম্মদ সালাহউদ্দিনকে নিয়োগ দিল
বুধবার আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের অঘোষিত “ফাইনালে” টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২৭২ রানের টার্গেট তাড়া করতে গিয়ে বাংলাদেশ ১৭২ রানে অলআউট হয়। ফলে ৯৯ রানের বিশাল ব্যবধানে জিতে যায় জিম্বাবুয়ে।
দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৯৫ রানের টার্গেট তাড়া করতে গিয়ে জিম্বাবুয়ে ১৩৬ রানে অলআউট হয়। আফগানরা ১৫৮ রানের বিশাল জয় নিয়ে ফাইনালের পথে এগিয়ে যায়।
আজকের ম্যাচটি তাই অঘোষিত ‘ফাইনালে’ পরিণত হয়েছে। এই ম্যাচে হারলে টাইগারদের বিদায় নিশ্চিত হবে। জিতলেও রান রেটে এগিয়ে থাকতে হবে।
আরও পড়ুন: মেসিকে ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ দিল স্প্যানিশ রাজপরিবার
এর ব্যতিক্রম হলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। টাইগাররা বাড়ি ফিরে আসবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন