ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শেষ বয়সে একমাত্র ছেলের নির্যাতনের অভিযোগে অসহায় বৃদ্ধ দম্পতি


শেষ বয়সে একমাত্র ছেলের নির্যাতনের অভিযোগে অসহায় বৃদ্ধ দম্পতি

তিন মেয়েকে কষ্ট করে বিয়ে দিয়েছেন। একমাত্র ছেলেকে কোলে-পিঠে করে মানুষ করেছেন এই আশায় যে, বার্ধক্যে সেই ছেলেই হবে তাদের ভরসা। কিন্তু সেই আশাই এখন বৃদ্ধ দম্পতির কাছে পরিণত হয়েছে দুঃস্বপ্নে। একমাত্র ছেলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে অবশেষে মুখ খুলেছেন মাদারীপুরের এক বৃদ্ধ দম্পতি।

মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের উত্তর শিকারমঙ্গল সরদার বাড়ির বাসিন্দা আব্দুল করিম সরদার ও তার স্ত্রী রাজিয়া বেগম অভিযোগ করেন, তাদের ছেলে মামুন সরদার প্রায়ই তাদের মারধর করেন এবং বিভিন্নভাবে মানসিক নির্যাতন চালান। দীর্ঘ ৪৬ বছরের সংসারজীবনের শেষ সময়ে এসে তারা এখন চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন বলে দাবি করেন।

আব্দুল করিম সরদার বলেন, তার ছেলে মাঝেমধ্যেই তার ওপর শারীরিক নির্যাতন চালান। একপর্যায়ে মারধরে তার একটি হাত ভেঙে যায় বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, সংসার পরিচালনার জন্য ছেলে কখনো কোনো আর্থিক সহযোগিতা করেননি। বাধ্য হয়ে নিজের জমি বিক্রি করে জীবিকা নির্বাহ করতে হয়েছে। সেই জমি বিক্রিকে কেন্দ্র করেও তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

রাজিয়া বেগম অভিযোগ করেন, ছেলের সঙ্গে কোনো বিষয়ে কথা বলতে গেলেই তিনি অপমান ও নির্যাতনের মুখে পড়েন। এমন ঘটনা প্রায়ই ঘটছে বলে তার দাবি। তিনি আরও বলেন, তাদের পক্ষে কেউ কথা বলতে চাইলে তাকেও খারাপ ব্যবহার ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।

আব্দুল করিম সরদার আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর কথিত যুবদলের ব্যানার ব্যবহার করে তার ছেলে চাঁদাবাজির সঙ্গে জড়িয়েছেন। তবে এ বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযুক্তের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে অনেকেই অনিচ্ছুক। তাদের আশঙ্কা, প্রতিবাদ করলে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে।

তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন মামুন সরদার। তিনি বলেন, তার বিরুদ্ধে প্রচারিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ

এ বিষয়ে স্থানীয়দের দাবি, বৃদ্ধ বাবা-মায়ের ওপর নির্যাতনের অভিযোগ অত্যন্ত স্পর্শকাতর। তাই ঘটনাটির নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ, বিএনপি কার্যালয় ভাঙচুর, আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


নোয়াখালীতে যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ, বিএনপি কার্যালয় ভাঙচুর, আহত ৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ঘটে দফায় দফায় সংঘর্ষের ঘটনা।

এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। স্থানীয় বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগও উঠেছে।

শনিবার (১ আগস্ট) দুপুরের দিকে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম। এর আগের রাতে, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিনার দোকান এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বসুরহাট বাজারের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের মধ্যে রয়েছেন, সিরাজপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো. আনোয়ার, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক প্রার্থী ওমর ফারুক, যুবদল নেতা শরীফ, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি ওসমান গনি শিহাব, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি এনায়েত উল্লাহ রিফাত এবং শিবিরকর্মী নজরুল ইসলাম তামজিদ।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে স্থানীয় পিএল একাডেমি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সিনিয়র-জুনিয়র বিরোধের কারণে শুক্রবার সন্ধ্যায় যুবদলের নেতাকর্মীরা শিবিরকর্মী নজরুল ইসলাম তামজিদকে আটক করেছিলেন। এরপর বিষয়টি সমাধানের জন্য রাত সোয়া ৮টার দিকে স্থানীয় বিএনপি নেতা মোস্তফা রাজু ভূঁইয়া শিবিরের কিছু নেতাকে আনতে ঘটনাস্থলে ডাকেন।

সিরাজপুর ইউনিয়ন জায়াতের আমির আবুল হাসেম জানান, বিষয়টির সমাধানের উদ্দেশ্যে রাত সোয়া ৮টার দিকে সিরাজপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মুজাহিদসহ কয়েকজন শিবির নেতাকর্মি দিনার দোকানের একটি চা দোকানে যান। সেখানে গিয়ে স্বেচ্ছাসেবকদল নেতা ফারুক ও সিএনজি চালক বেলালের নেতৃত্বে শিবিরের নেতাকর্মিদের ওপর হামলা চালানো হয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিই। পরে আমি চলে আসার পর রাত পৌনে ১০টার দিকে আবারও দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

তিনি অভিযোগ করেন, বিএনপি কার্যালয় শুরু থেকেই বন্ধ ছিল এবং বিএনপির লোকজন নিজেরাই কার্যালয় ভাঙচুর করে শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

কিন্তু কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু অভিযোগ করেছেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিবির বহিরাগত লোকজন এনে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। এই ঘটনায় দিনার দোকান এলাকায় বিএনপির কার্যালয় এবং একটি দোকান ভাঙচুর করা হয়। মুমূর্ষু অবস্থায় স্বেচ্ছাসেবকদল নেতা ফারুক চিকিৎসাধীন রয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, এই ঘটনায় বিএনপির দুজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়: আতিকুর রহমান রুমন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়: আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলন কারও একক কৃতিত্ব নয়। বরং এটি দেশের গণতন্ত্রকামী সকল মানুষের সম্মিলিত অবদানের ফল। তিনি অন্যদের খাটো করার অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, "এ আন্দোলনের কৃতিত্ব এককভাবে দাবি করা উচিত নয়।"

শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘আমরা বিএনপি পরিবার’ এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত “বুলেটের মুখে বাংলাদেশ, ফ্যাসিবাদের হলো শেষ” শীর্ষক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে সভাপতির বক্তৃতার সময় তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কারাবরণ করেছেন এবং নানা ধরনের নির্যাতন সহ্য করেছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও দীর্ঘ দেড় দশক নির্বাসিত জীবন কাটিয়েছেন এবং তিনি অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু তাঁরা নিজেদের কৃতিত্ব দাবি করেননি।

আতিকুর রহমান রুমন বলেন, “নিজেকে জাহির করার মধ্যে কোনো কৃতিত্ব নেই। বিএনপি কখনো বলেনি যে, তারা একাই সবকিছু করেছে। যারা আজ একক কৃতিত্বদাবি করছেন, জনগণ একদিন তাদের প্রত্যাখ্যান করবে। ইতিহাসও তাদের স্থান দেবে না।”

তিনি জুলাই আন্দোলনের সময় সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে বলেন, অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে বিএনপির নেতাকর্মীদের সহায়তা করেছেন। অনেক সাংবাদিক তাদের মোটরসাইকেল ও গাড়িতে তুলে আমাকে-সহ বিএনপির নেতাদের নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন। এজন্য তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের সাবেক সেনাপ্রধান বিশ্বনাথ শর্মা মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


ভারতের সাবেক সেনাপ্রধান বিশ্বনাথ শর্মা মারা গেছেন

ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল বিশ্বনাথ শর্মা মারা গেছেন।

তিনি শুক্রবার ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জেনারেল বিশ্বনাথ শর্মা ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দেশের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। যদিও তার মৃত্যুর কারণ সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।

জেনারেল বিশ্বনাথ শর্মা ছিলেন মেজর সোমনাথ শর্মার ছোট ভাই, যিনি ভারতের সর্বোচ্চ যুদ্ধকালীন সামরিক সম্মাননা পরমবীর চক্রে ভূষিত প্রথম সেনাসদস্য। ১৯৪৭-৪৮ সালের কাশ্মির অভিযানে অসাধারণ সাহসিকতার জন্য পরমবীর চক্রে ভূষিত চার সেনা বীরের একজন ছিলেন মেজর সোমনাথ শর্মা। অন্য তিনজন হলেন ল্যান্স নায়েক করম সিং, সেকেন্ড লেফটেন্যান্ট রামা রাঘোবা রানে এবং নায়েক যদুনাথ সিং।

দেহরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমির সাবেক শিক্ষার্থী জেনারেল বিশ্বনাথ শর্মা ১৯৫০ সালের জুনে ১৬ লাইট ক্যাভালরিতে কমিশন লাভ করেন।

সাবেক এই সেনাপ্রধানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “প্রাক্তন সেনাপ্রধান জেনারেল বিশ্বনাথ শর্মার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। একজন বিশিষ্ট সামরিক নেতা হিসেবে জেনারেল শর্মা অবিচল নিষ্ঠা, সাহস এবং সম্মানের সাথে দেশের সেবা করেছেন। তিনি তার বড় ভাই মেজর সোমনাথ শর্মাসহ তার পরিবারের গৌরবময় ঐতিহ্যকে অত্যন্ত দক্ষতার সাথে এগিয়ে নিয়ে গেছেন।”

১৯৩০ সালের ৪ জুন জন্মগ্রহণকারী জেনারেল শর্মা এমন একটি পরিবার থেকে এসেছিলেন, যে পরিবারটি দুই প্রজন্ম ধরে সশস্ত্র বাহিনীতে কর্মরত ছিল এবং ওই পরিবার থেকে তিনজন জেনারেল হন। জেনারেল বিশ্বনাথ শর্মার মৃত্যুতে ভারতীয় সেনাবাহিনীও তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে।

ভারতীয় সেনাবাহিনী এক্সে দেওয়া এক বার্তায় তাকে ‘একজন বিশিষ্ট সেনা ও দূরদর্শী সামরিক নেতা’ হিসেবে উল্লেখ করে বলেছে, জেনারেল বিশ্বনাথ শর্মা তার জীবন দেশের সেবায় উৎসর্গ করেছিলেন। স্বাধীন ভারতের প্রথম পরমবীর চক্রপ্রাপ্ত মেজর সোমনাথ শর্মার ছোট ভাই হিসেবে তিনি পরিবারের অসাধারণ সাহস ও নিঃস্বার্থ সেবার ঐতিহ্যকে অত্যন্ত কৃতিত্বের সাথে ধরে রেখেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনফান্তিনোর সঙ্গে বিরোধের জেরে ঘনিষ্ঠ সহযোগীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


ইনফান্তিনোর সঙ্গে বিরোধের জেরে ঘনিষ্ঠ সহযোগীর পদত্যাগ

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার অভ্যন্তরে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকম্প শুরু হয়েছে। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামের নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনার বিরুদ্ধে কড়া বিরোধীতা করে পদত্যাগ করেছেন জিয়ান্নি ইনফান্তিনোর ঘনিষ্ঠ সহযোগী ও উত্তর আমেরিকান ক্রীড়া কূটনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তি কার্লোস কর্দেইরো।

ফিফা এই নতুন কাঠামোর মাধ্যমে বিশ্বকাপসহ সংস্থার বাণিজ্যিক অধিকার ও বৈশ্বিক ইভেন্ট পরিচালনা করতে চায়। পরিকল্পনা অনুযায়ী, তারা বিশ্বকাপের ২০ শতাংশ মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে প্রায় ৪.২ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য রাখছে। তবে কর্দেইরো এই উদ্যোগকে অপ্রয়োজনীয় বলে চিহ্নিত করে বলেন, এটি ফুটবলের আর্থিক ও সাংগঠনিক ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলে দেবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে, যা ইনফোবে ও ইইই-সহ বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশ করা হয়েছে, কর্দেইরো বলেন, এত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নীরব থাকতে পারেন না।

তিনি আরো বলেন, 'আমি স্পষ্ট করে বলতে চাই, এই প্রস্তাবের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই এবং আমি এর সম্পূর্ণ বিরোধিতা করছি। এটি সদস্য ফেডারেশনগুলোর জন্য যেমন ক্ষতিকর, তেমনি দীর্ঘমেয়াদে ফুটবলের ভবিষ্যতের জন্যও একটি খারাপ চুক্তি।'

কর্দেইরোর মতে, উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য ফিফার ইতোমধ্যেই পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে। তাই এ ধরনের সবচেয়ে লাভজনক সম্পদ 'বিশ্বকাপের স্থায়ী অংশীদারিত্ব' বিক্রি করা মানে ফুটবলের ভবিষ্যৎকে বন্ধক রাখা, যার পক্ষে কোনো শক্ত বা স্বচ্ছ যুক্তি নেই।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং অন্যান্য মহাদেশীয় কনফেডারেশনের ক্রমবর্ধমান চাপের মুখে ফিফা এই পরিকল্পনা থেকে সরে আসছে বলে খবর বেরিয়েছে।

কর্দেইরোর পদত্যাগ ইনফান্তিনোর জন্য এক বড় ধরনের প্রাতিষ্ঠানিক ধাক্কা। এল কনফিডেনশিয়ালের তথ্য অনুযায়ী, তিনি শুধু ফিফা সভাপতির জ্যেষ্ঠ উপদেষ্টাই ছিলেন না; তিনি যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের (ইউএস সকার) সাবেক সভাপতি এবং উত্তর আমেরিকার ফুটবল সংস্থা, ফিফা ও হোয়াইট হাউসের মধ্যে সম্পর্ক গড়ে তোলার অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন।

উত্তর আমেরিকার ক্ষমতার কেন্দ্রগুলোর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তাকে জুরিখে অবস্থিত ফিফা সদর দপ্তর ও আমেরিকার ফুটবল সংস্থাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধনে পরিণত করেছিল। তার পদত্যাগের মাধ্যমে ইনফান্তিনো এই অঞ্চলে নিজের সবচেয়ে বিশ্বস্ত সহযোগীকে হারালেন।

কর্দেইরোর পদত্যাগ শুধু ফিফার বাণিজ্যিক পরিকল্পনাকেই ধীরগতি করেনি, বরং এটিকে ইনফান্তিনোর সভাপতিত্বের সময়ের প্রথম বড় রাজনৈতিক পরাজয় হিসেবেও দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%