ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতটি লাশ উদ্ধার


রংপুরে ৪৮ ঘণ্টায় সাতটি লাশ উদ্ধার

রংপুরের বদরগঞ্জে পৃথক ঘটনায় ৪৮ ঘণ্টায় সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে, এর মধ্যে রয়েছেন এক নারী ও এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তিনজন আত্মহত্যা করেছেন, বাকিরা মারা গেছেন বজ্রপাত, পানিতে ডুবে এবং সড়ক দুর্ঘটনায়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৯ জুন) ভোরে উপজেলার দিলালপুর ডাঙ্গাপাড়া গ্রামে বাড়ির পাশে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ফেরদৌস আলী (২২) ঘটনাস্থলেই মারা যান। বৃষ্টির সময় বজ্রাঘাতে তার গলা ও বুক ঝলসে যায়।

সকাল ৯টার দিকে বদরগঞ্জ পৌরসভার হাসপাতালপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে নিলয় কুণ্ডু (১৭) নামে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসা হলো না সৌমিকের, দুই বাড়িতে শোকের মাতম

সকাল ১০টার দিকে বিষ্ণুপুর ইউনিয়নের খাগড়াবন্ধ বটতলা এলাকার অদূরে ভেটভেটির পাথারের ধানখেত থেকে জাহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

এর আগের দিন রোববার (২৮ জুন) উপজেলার দামোদরপুর ইউনিয়নের গোপালপুর ডাঙ্গাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে হৃদয় বাবু (৩১) এবং নাটারাম এলাকায় শাহনাজ পারভীনের (৪০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

একইদিন লোহানীপাড়া ইউনিয়নের চড়কডাঙ্গা গ্রামে বাড়ির পাশে পুকুর থেকে আদিবাসী তরুণী অরপিটা টুডুর (১৯) মরদেহ উদ্ধার করা হয়।

এছাড়া রাধানগর ইউনিয়নের লালদীঘি টেকসেরহাট মহাসড়কের ধাপপাড়া জামে মসজিদের পাশে সড়ক থেকে সালেক উদ্দিন নাঈমের (১৪) মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

আরও পড়ুন: পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে ইনকিলাব মঞ্চের পথসভা

বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, ৪৮ ঘণ্টায় সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিটি ঘটনার কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:০৮ এম


চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

চট্টগ্রামের পটিয়া উপজেলায় চাঁদা না দেওয়ার কারণে একজন বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা ও কুপিয়ে জখম করার অভিযোগ সামনে এসেছে।

এই ঘটনাটি ঘটেছে সোমবার (২৯ জুন) বিকেল ৩ টার সময় উপজেলার ছনহরা ইউনিয়নের কিরিঞ্জা ব্রিজ এলাকায়। আহত মো. মামুন সিকদার (৫০) ছনহরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে পরিচিত।

ভুক্তভোগী পরিবারের তথ্য অনুযায়ী, মামুন সিকদার পটিয়ার ছনহরা এলাকায় বালি ব্যবসা চালানোর সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আনোয়ারা খাল থেকে নৌকায় (বোটে) বালু এনে ছনহরা এলাকায় বিক্রি করতেন। সোমবার দুপুরে বালুভর্তি একটি বোট নিয়ে আসার সময়, আশিয়া এলাকার মো. সোহেল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর অতর্কিত হামলা শুরু করে।

হামলাকারীরা তাঁকে বেদম মারধর করে এবং একপর্যায়ে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। মামুনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে, আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

আহত মামুন সিকদার বলেন, আমি বৈধভাবে বালুর ব্যবসা করে আসছি। সোমবার সন্ত্রাসীরা আমার কাছে চাঁদা দাবি করেছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার ওপর হামলা চালায়। আমি পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত।

পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, বিএনপি নেতাকে মারধরের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ভিওন গ্রুপের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:১১ এম


১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ভিওন গ্রুপের

মোবাইল অপারেটর বাংলালিংকের স্বত্বাধিকারী ভিওন গ্রুপ Bangladesh এর টেলিকম ও ডিজিটাল খাতে ১০০ কোটি ডলার বা ১২ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে চায়। এজন্য তারা ‘এখনই বাংলাদেশে বিনিয়োগ করুন’ শীর্ষক প্রচারের মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারত্বে ওই বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

সোমবার, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন গ্রুপের চেয়ারম্যান অগি কে, ফাবিলার নেতৃত্বে একটি দল সাক্ষাৎ করে বিনিয়োগের এ প্রস্তাব দেন।

প্রতিনিধিদলের সদস্যরা জানান, বাংলাদেশ সম্ভাবনাময় এবং এখানে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা বিদ্যমান। বিশেষ করে টেলিকম এবং ডিজিটাল ব্যাংকসহ অন্যান্য খাতে বিনিয়োগ করা সম্ভব, যাতে বাংলাদেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে চলে যেতে পারে।

বৈঠকে ভিওন বাংলাদেশের আগামীর ডিজিটাল অর্থনীতির একটি রূপ তুলে ধরে ব্যাখ্যা করে বলেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাহায্যে বাংলাদেশের ব্যাংকিং খাতে ডিজিটাল সেবা, ক্ষুদ্র ঋণসহ বিভিন্ন খাতে সেবা বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, এজন্য ভিওনের নেতৃত্বে ১০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ গ্রহণ করা সম্ভব। এই উদ্যোগে ভিওন নিজেই ২৫ কোটি ডলার বিনিয়োগ করবে। ডিজিটাল অবকাঠামো নির্মাণ, মোবাইল ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে এই অর্থ বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে।

এ সময় টেলিযোগাযোগমন্ত্রী মাহবুব আনাম ফকির, টেলিযোগাযোগবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিওন পরিচালক মাইকেল সুটিং, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জন বুশ, কপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান তাইমুর রহমান উপস্থিত ছিলেন।

জানা গেছে, এর আগে ভিওন সরকারি মোবাইল অপারেটর টেলিটক কেনার প্রস্তাব দিয়েছিল। এছাড়া মোবাইল ফিন্যান্সিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদ কেনার ব্যাপারে আলাপ-আলোচনা করেছিল ভিওন। বাংলালিংকে এ পর্যন্ত ২৫০ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:১৩ এম


মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

আজ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ এনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি এবং সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে।

মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেলে এই রায় ঘোষণা করা হবে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে গত ২২ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করেন। এর আগে প্রসিকিউশন এবং আসামিপক্ষের দীর্ঘ শুনানির পর গত ১৪ মে আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। ওই দিন রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম এবং ফারুক আহাম্মদ। আসামিপক্ষের আইনজীবী ছিলেন মুনসুরুল হক চৌধুরী ও সিফাত মাহমুদ।

প্রসিকিউশন আদালতে দাবি করেছেন যে, ইনুর বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এবং তার সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। অন্যদিকে, আসামিপক্ষ বলছে, অভিযোগ প্রমাণিত হয়নি এবং তারা ইনুর খালাস চেয়েছেন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উসকানি এবং প্ররোচনা দিয়েছিলেন হাসানুল হক ইনু। প্রসিকিউশনের দাবি, ইনুর প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ধ্বংসাত্মক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করেন। পাশাপাশি, আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের অন্তর্ভুক্ত শীর্ষ নেতা হিসেবে সংঘটিত অপরাধের জন্য ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ও ইনুর ওপর বর্তায় বলে প্রসিকিউশন যুক্তি প্রদর্শন করেছেন।

শুনানির সময় প্রসিকিউশন আদালতে শেখ হাসিনা এবং ইনুর মধ্যে টেলিফোনে কথোপকথনের একটি রেকর্ড উপস্থাপন করেন। সেখানে জাসদ সভাপতি গণআন্দোলনকে জঙ্গিবাদ আখ্যা দিয়ে দমনের কথা বলেছেন।

তবে, আসামিপক্ষ বলছেন যে ওই কথোপকথনে আন্দোলন দমনে গুলি চালানো, বোমাবর্ষণ করা কিংবা নির্যাতনের নির্দেশ দেওয়ার কথা নেই। তাদের দাবি, প্রসিকিউশনের দাখিলকৃত নথিতেও এমন কোনো তথ্য নেই যা প্রমাণ করে যে ইনু আন্দোলন দমনে গুলি বা নির্যাতনের নির্দেশ দিয়েছেন, উসকানি দিয়েছেন অথবা কোনো ষড়যন্ত্রের অংশগ্রহণ করেছেন।

মামলাটিতে গত ১ ডিসেম্বর প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এর আগে একই বছরের ২৫ সেপ্টেম্বর প্রসিকিউশন ট্রাইব্যুনালে সুনির্দিষ্ট আটটি অভিযোগ দাখিল করে। সেদিন শুনানি শেষে ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়।

২০২৪ সালের ২৬ আগস্ট হাসানুল হক ইনু গ্রেপ্তার হন। পরে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আওয়ামী লীগ সরকারের সময় তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ইনু। তবে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ায় নিজের আসনে তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:১৫ এম


প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

জাপানের বিরুদ্ধে ২-১ ব্যবধানের রুদ্ধশ্বাস জয়ে ব্রাজিল যখন শেষ ষোলো নিশ্চিত করল, তখন কাসেমিরো ম্যাচ সেরার পুরস্কার হাতে উল্লাসে মাতলেন। কিন্তু হিউস্টনের এই ম্যাচের প্রথম অর্ধের চিত্র সম্পূর্ণ ভিন্ন ছিল।

ম্যাচের শুরুতে ১৫ মিনিটে ট্যাকল করতে গিয়ে হলুদ কার্ড পেয়ে যান কাসেমিরো। এছাড়া মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ হারানোর জন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিলিয়ান সমর্থকদের তীব্র সমালোচনার শিকার হচ্ছিলেন। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘটে সেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন! নিজের পারফরম্যান্সের মাধ্যমে সমালোচকদের মুখে ছাই দিয়ে ৩৪ বছর বয়সী এই তারকা ফিফার 'ম্যান অব দ্য ম্যাচ' পুরস্কার জিতে নেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই কার্লো আনচেলত্তির পদ্ধতির নির্দেশনা অনুযায়ী খোলস ছেড়ে বের হন এই ব্রাজিলের ৫ নম্বর জার্সিধারী লড়াকু ফুটবলার। ৫৬ মিনিটে গাব্রিয়েল মাগালাইয়েসের চমৎকার ক্রস থেকে উড়ে আসা বলে লাফিয়ে উঠে এক চোখধাঁধানো হেডে ব্রাজিলকে সমতায় ফেরান কাসেমিরো।

কাসেমিরোর গোলেই মূলত ম্যাচে ফেরে সেলেসাওরা, যার ওপর ভিত্তি করে পরবর্তীতে ইনজুরি টাইমে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি জয়সূচক গোলটি করেন। ম্যাচের পরিসংখ্যান বোঝায় কাসেমিরোর দুর্দান্ত প্রত্যাবর্তন। পুরো ম্যাচে তার পাসিং ছিল ৮৯ শতাংশ নিখুঁত। এর পাশাপাশি রক্ষণভাগকে সাহায্য করতে তিনি করেছেন ৪টি ক্লিয়ারেন্স, ১টি সফল ট্যাকল এবং ১টি ইন্টারসেপশন।

ফুটবল বিশ্ববাসীর সামনে পুরোনো শত্রু নরওয়ে অথবা চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি হবে ব্রাজিল? গত মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা কাসেমিরোর পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি। ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ খেলতে নামা এই অভিজ্ঞ সেনানী প্রমাণ করেছেন, চাপের মুখে কীভাবে ঘুরে দাঁড়িয়ে দলের জয়ের নায়ক হতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%