০৮:৪৬ পি.এম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান প্রায় ৩ শতাংশ। সরকার এই অবদান ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করতে চায়।
শনিবার বিকালে রাজধানীর এবটি হোটেলে আয়োজিত ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট সেন্টার-জিআই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ট্রাভেল, ট্যুরিজম, এভিয়েশন এবং হসপিটালিটি এই চারটি খাতকে সমন্বিতভাবে এগিয়ে আসার আহ্বান জানালেন।
আরও পড়ুন: স্বাস্থ্যমন্ত্রী: সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, আমরা সবাই এক
আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ করছে। এ লক্ষ্যে ট্রাভেল, ট্যুরিজম, এভিয়েশন এবং হসপিটালিটি খাতের সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। আজকের এই প্ল্যাটফর্মটি সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিতভাবে কাজ করার জন্য একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন