ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাকেরগঞ্জে ৭০ বছর বয়সী বৃদ্ধা শাশুড়িকে ধর্ষণের অভিযোগ মাদকাসক্ত জামাতার বিরুদ্ধে


বাকেরগঞ্জে ৭০ বছর বয়সী বৃদ্ধা শাশুড়িকে ধর্ষণের অভিযোগ মাদকাসক্ত জামাতার বিরুদ্ধে

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধা শাশুড়িেকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর মেয়ের জামাতার বিরুদ্ধে। উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর গ্রামে গত শনিবার (১১ জুলাই) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম আজিম চৌকিদার (৩৫)। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

ভুক্তভোগী বৃদ্ধাকে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত পরীক্ষা-নিরীক্ষা ও ফরেনসিক টেস্টের জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

ভুক্তভোগী ওই বৃদ্ধা অভিযোগ করেন, শনিবার গভীর রাতে তিনি নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তাঁর মেয়ের জামাতা আজিম চৌকিদার ঘরে প্রবেশ করে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে মারধরও করা হয়।

আরও পড়ুন: পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অভিযুক্তের স্ত্রী রেক্সোনা বেগম জানান, ঘটনার সময় তিনি শ্বশুরবাড়িতে ছিলেন। তিনি অভিযোগ করেন, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে চরম মাদকাসক্ত এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। নিজের বিয়ের ভয়াবহ স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, প্রায় দুই বছর আগে আজিম তাঁকে জোরপূর্বক ধর্ষণ করে, যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে স্থানীয়দের উদ্যোগে তাঁদের বিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, রেক্সোনার আগের সংসারের আট বছর বয়সী এক কন্যাসন্তানকেও আজিম বিভিন্ন সময় যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টা করেছেন বলে তিনি অভিযোগ করেন।

ছেলের এমন জঘন্য কর্মকাণ্ডে ক্ষোভ ও লজ্জা প্রকাশ করেছেন খোদ অভিযুক্তের মা নাজমা বেগম। তিনি বলেন, আমার ছেলে মাদকাসক্ত এবং প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালায়। অতীতেও একটি শিশুকে ধর্ষণের মামলায় সে জেল খেটেছে। আমি আমার ছেলের কঠোর আইনগত শাস্তি দাবি করছি।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবু বকর সিদ্দিক জানান, হাসপাতালের দুজন নারী চিকিৎসক ভুক্তভোগী বৃদ্ধাকে পরীক্ষা করেছেন। প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। উন্নত চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষার জন্য তাঁকে দ্রুত বরিশালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হয়েছে এবং বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে। অভিযুক্ত আজিম চৌকিদারকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে ঘটনার পর থেকে আত্মগোপনে থাকায় অভিযুক্ত আজিম চৌকিদারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: শিবচরে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের উপর হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে বীজ ও কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


বালিয়াকান্দিতে বীজ ও কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা
 
 
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বীজ ও কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।  
রবিবার ( ১২ জুলাই)  বিকেলে বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজার ও ঘিকমলা বাজারে বীজ ও কীটনাশকের দোকানে অভিযান পরিচালিত হয়। এ সময় বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারের মুন্নাফ ট্রেডার্সের মালিক মো: ফারুক কে মোড়কে স্পষ্ট মেয়াদোত্তীর্ণ তারিখ, উৎপাদন তারিখসহ প্রয়োজনীয় তথ্য না রাখা ও ভুল ঠিকানা ব্যবহার করায় বীজ বিধিমালা ২০২০ অনুসারে ১৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। এছাড়া তার দোকান থেকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও বীজ জব্দ করা হয়। জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা প্রসিকিউশন দায়ের করেন।
উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা  সাখাওয়াত হোসেন গালিব।
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলমারিতে বিষাক্ত সাপ: পেঁয়াজ নিয়ে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


আলমারিতে বিষাক্ত সাপ: পেঁয়াজ নিয়ে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের মিরওয়ারিশপুর গ্রামের চাপরাশি বাড়িতে আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে ২৫ বছরের গৃহবধূ শাহানাজ আক্তারের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

এই ঘটনা রোববার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে ঘটে। আক্রান্ত শাহানাজ আক্তার পরে বিকেল সাড়ে ৪টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত শাহানাজ আক্তার জায়েদ হোসেনের স্ত্রী এবং তিনি দুই সন্তানের জননী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সকালের সময় রান্নার কাজে ব্যস্ত ছিলেন শাহানাজ। দুপুরে আলমারিতে পেঁয়াজ নিতে হাত দিলে আলমারির ভেতরে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। কামড় খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার পরিবার প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করে। পরে দুপুর আড়াইটার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু ঘটে।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) রাজীব আহমেদ চৌধুরী জানান, শাহানাজকে বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল এবং চিকিৎসা চলাকালে বিকেলে তার মৃত্যু হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলছেন, পরিবার সঠিকভাবে পুলিশের কাছে ঘটনার জন্য অভিযোগ করেনি, কিন্তু বিষয়টির খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে কর্মসংস্থানহীন অসহায়দের মাঝে অটোরিকশা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


ঝালকাঠিতে কর্মসংস্থানহীন অসহায়দের মাঝে অটোরিকশা বিতরণ

ঝালকাঠিতে অসহায় ও কর্মসংস্থানহীন মানুষের মাঝে ৬টি ব্যাটারিচালিত অটোরিকশা বিতরণ করা হয়েছে।

ঝালকাঠি পৌরসভা ও শহর সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আজ রোববার দুপুর ১২ টায় পৌরসভা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে এই অটোরিকশার চাবি তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেন। প্রধান অতিথি বলেন, ৪ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে পৌর এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করানোর জন্য এবং তাদের জন্য স্থায়ী আয়ের উৎস সৃষ্টি করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মিজান সালাহউদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা খান জসীম উদ্দীন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

অতিভারী বৃষ্টিতে রাজধানীবাসী নাকাল হয়ে পড়েছেন। প্রায় ১৭ বছর পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (১২ জুলাই) সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর আগে ২০০৯ সালে ঢাকায় একদিনে সর্বোচ্চ ৩৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এরপর থেকে এত বেশি বৃষ্টিপাত আর হয়নি।

এদিকে, টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় রাজধানীর জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। প্রধান সড়ক থেকে অলিগলি—সবখানেই জমে থাকা পানিতে নগরবাসী চরম দুর্ভোগে পড়েছেন। জলাবদ্ধতার কারণে যান চলাচল ব্যাহত হয়েছে, অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হয়েছে।

শনিবার মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টির পর রবিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা যায়। নিউমার্কেট, নীলক্ষেত, আজিমপুর, ধানমন্ডি, মিরপুর, কারওয়ান বাজার, হাতিরপুল, কাঁঠালবাগান, গ্রিন রোড, লালবাগসহ বিভিন্ন এলাকার সড়ক ও গলিতে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। কোথাও কোথাও বাসাবাড়িতেও পানি ঢুকে পড়েছে।

জলাবদ্ধতার কারণে বহু এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। অনেক ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের ইঞ্জিন বন্ধ হয়ে পড়েছে। এর ফলে বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়েছে। অনেক অফিসগামী মানুষকে পানি মাড়িয়ে কর্মস্থলে যেতে দেখা গেছে। কোথাও কোথাও স্থানীয় ভ্যানচালকেরা অর্থের বিনিময়ে মানুষ পারাপার করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%