০৫:০১ পি.এম
আন্দোলনে শিক্ষার্থীকে পুড়িয়ে হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমসকে পুলিশ গ্রেফতার করেছে।
সোমবার (২২ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজাতে পাঠানো হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
তিনি বলেন, রোববার মধ্যরাতে শহরের বড়গাছা এলাকা থেকে জেমসকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন রাকিবুল হাসান জেমস। তবে তার বাবার অসুস্থতার কারণে বাসাতে এসে তাকে দেখতে আসলে তার সে বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও নাটোর থানার একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট নাটোর সদর আসনের তৎকালীন আওয়ামী লীগের এমপি শফিকুল ইসলাম শিমুলের বাসায় শিক্ষার্থী ইয়াছিনকে আটকে রেখে পুড়িয়ে হত্যা করা হয়। এই ঘটনায় দায়ের করা মামলার এজাহারে জেমসের নাম আসার কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন