প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে একটি অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ সোমবার দুপুরে, আড়কান্দি উচ্চ বিদ্যালয় বিদ্যালয় চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ফরিদ আহেম্মদ আশিকের সভাপতিত্বে এই অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া।
এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শওকত সিরাজ, এবং আড়কান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ কুমার দে প্রমুখ।
এ সময় বিএনপির নেতা কর্মী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ, অভিভাবক বৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন