বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং
০৯:২৮ এম
দেশের বাজারে সর্বশেষ সমন্বয়ের মাধ্যমে স্বর্ণ ও রুপার দাম কমিয়ে দেওয়া হয়েছে। এই উপলক্ষে বলা হয়েছে, আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) মূল্যমাণ এই ধাতু দুটি বিক্রি হচ্ছে সর্বশেষ নির্ধারিত দামে।
সর্বশেষ গত ২৪ জুন সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রুপার দাম হ্রাস করেছে। ওইদিন ভরিতে মূল্যবান এই ধাতু দুইটির দাম যথাক্রমে কমানো হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা ও ৪০৮ টাকা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম ২৪ জুন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকায় বেচাকেনা হচ্ছে।
বাজুস জানায়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। ইউক্রেনের জওয়ালারকের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম অপরিবর্তিত থাকবে। রুপার অলঙ্কারের ভ্যাটের বিষয়টি সম্পর্কে খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।
এ পূর্বে, সবশেষ গত ২২ জুন সকালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন কর্তৃক। ওইদিন প্রতি ভরিতে দাম বাড়ানো হয়েছিল ৪ হাজার ৪৩২ টাকা করে এবং ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকে।
চলতি বছরে এ পর্যন্ত বাংলাদেশের বাজারে ৮০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ৪০ দফা বাড়ানো হয়েছে, ৩৯ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। এছাড়া গত ২০২৫ সালে দেশে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর ২৯ বার কমানো হয়েছিল।
স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৮৪১ টাকায়।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৯৭৪ টাকায় বেচাকেনা হচ্ছে।
চলতি বছরে এ পর্যন্ত দেশে ৪৮ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ২৪ দফা বাড়ানো হয়েছে এবং বাকি ২৪ দফা কমানো হয়েছে। ২০২৫ সালে দেশে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে বেড়েছিল ১০ বার এবং কমেছিল মাত্র ৩ বার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৮ টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই (Diaoyutai) অতিথি ভবনে এ সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিং (Liu Haixing) এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। উল্লেখ্য, এটি দুই দলের মধ্যে এই প্রথমবার স্বাক্ষরিত কোন সমঝোতা স্মারক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরবে থাকা সকল প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর করেতে কিংবা টিপসই দেওয়া থেকে বিরত রাখতে বিশেষ সতর্কতা জারি করেছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বুধবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাসের কাউন্সেলর মো. মেহবুব জামান এই সতর্কতা জানান।
এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুরোধে বা নির্দেশনায় সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দিতে অত্যন্ত ঝুঁকির সম্মুখীন হতে হতে পারেন। তাই, এধরনের কর্মকা- থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে তাদের সতর্ক করা হচ্ছে।
এভাবে অসতর্কতা প্রদর্শনের ফলে অসাধু ব্যক্তি বা চক্রের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আর্থিক প্রতারণা, জাল দলিল-পত্র তৈরি, অবৈধ লেনদেন বা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড সংঘঠিত হতে পারে। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে ফৌজদারি মামলা, আর্থিক ক্ষতি, জেল-জরিমানা কিংবা অন্যান্য আইনগত শাস্তির সম্মুখীন হতে পারেন।
এ অবস্থায়, কোনোরূপ লিখিত কাগজপত্র বা ডকুমেন্টে স্বাক্ষর বা টিপসই দেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়বস্তু সম্পূর্ণরূপে বুঝে ও যাচাই করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য সকল প্রবাসী বাংলাদেশীদের অনুরোধ করা হয়েছে দূতাবাসের পক্ষ থেকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় লিউ হাইক্সিং তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নয়বার চীন সফরের কথা স্মরণ করে বলেন, ২০০১ সালে তার চীন সফরের একটি ছবি চীনের কমিউনিস্ট পার্টির জাদুঘরে সংরক্ষিত রয়েছে।
বৈঠকে, লিউ হাইক্সিং বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে দুই দলের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে গণমাধ্যম, গবেষণা প্রতিষ্ঠান, জনগণের পারস্পরিক যোগাযোগ এবং জীবনমান উন্নয়নের ক্ষেত্রে নতুন সহযোগিতার সুযোগ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
লিউ হাইক্সিং বলেন, চীন বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের দৃঢ় সমর্থক। পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
এ সময়, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণে চীনের সহযোগিতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও আরও শক্তিশালী হবে।
জবাবে, লিউ হাইক্সিং বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ আরও উন্নত জীবন লাভ করবে বলে তিনি আশাবাদী।
বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদি আমিন এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
অন্যদিকে, বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের উপমন্ত্রী সান হাইয়ান, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অর্থের অভাবে চিকিৎসা বন্ধ থাকা দেশবরেণ্য বাউল শিল্পী কাঙালিনী সুফিয়া-র পাশে দাঁড়িয়ে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন। ফাউন্ডেশনটি শিল্পীর চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদানের পাশাপাশি তাঁর চিকিৎসার সার্বিক দায়িত্ব গ্রহণ করেছে।
বুধবার (২৪ জুন) সন্ধ্যায় রাজবাড়ীর কল্যাণপুর আশ্রয়ণ প্রকল্পে অবস্থিত সুফিয়া একাডেমি ভবনে কাঙালিনী সুফিয়ার হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন bashundharagroup.com-এর চিফ কো-অর্ডিনেটর মোঃ আমিনুল ইসলাম। এ সময় ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মো. আমির হোসেন মিয়াও উপস্থিত ছিলেন।
জানা যায়, অর্থাভাবে কাঙালিনী সুফিয়ার চিকিৎসা ব্যাহত হওয়ার সংবাদ ফাউন্ডেশনের নজরে এলে মানবিক বিবেচনায় তাঁর চিকিৎসার দায়িত্ব গ্রহণ করা হয়।
সহায়তা পেয়ে কাঙালিনী সুফিয়া বলেন, “আমি বেশ কয়েকদিন ধরে অসুস্থ। চিকিৎসার অভাবে কোথাও যেতে পারছি না। আমার ডান হাতও ভেঙে আছে। এ অবস্থায় চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়ায় আমি আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞ।
উল্লেখ্য, লোকগানের মুকুটহীন সম্রাজ্ঞী হিসাবে পরিচিত কাঙালিনী সুফিয়া দীর্ঘদিন ধরে বাংলা লোকসংগীতের মাধ্যমে দেশ-বিদেশের অসংখ্য শ্রোতার হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর গাওয়া বহু গান আজও মানুষের মুখে মুখে ফিরছে।
গত ১১ জুন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গ্রামে নিজ বাড়ির বাথরুমে মাথা ঘুরে পড়ে যান তিনি। এরপর থেকে শারীরিক অবস্থার অবনতি হলেও যথাসময়ে অর্থসংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারেননি। বর্তমানে তাঁর চিকিৎসা কার্যক্রম নতুন করে শুরু হওয়ার আশা তৈরি হয়েছে।
কাঙালিনী সুফিয়ার বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গ্রামে। স্থানীয়দের প্রত্যাশা, যথাযথ চিকিৎসা পেয়ে এই কিংবদন্তি শিল্পী দ্রুত সুস্থ হয়ে আবারও সংগীতাঙ্গনে সক্রিয় হয়ে উঠবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ