ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প: প্রধানমন্ত্রী


শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ, ১৬ আগস্ট, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের ২০০ বছর পূর্তি উপলক্ষে মাঠের সার্বিক সুবিধাদি বৃদ্ধি ও আধুনিকায়নে ১৭ কোটি টাকার সমন্বিত উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে সরকার।’

আজ (রোববার) সন্ধ্যায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রতি ঈদে লক্ষ লক্ষ মানুষ নামাজ আদায় করতে আসেন। আগামীতে এই মাঠের ২০০তম জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিশেষ উপলক্ষকে সামনে রেখে মাঠটির সার্বিক উন্নয়নে আমরা ১৭ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছি। প্রকল্পের আওতায় ইতোমধ্যে জেলা প্রশাসকের নিকট সরকারি তহবিল থেকে ৬ কোটি টাকা হস্তান্তর করা হয়েছে। খুব শিগগিরই দৃশ্যমান উন্নয়ন কাজ সম্পন্ন হবে।’

আরও পড়ুন: বিএমইউতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব বিশেষজ্ঞদের

প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘শোলাকিয়া মাঠের সীমানা প্রাচীর ও দৃষ্টিনন্দন প্রবেশদ্বার নির্মাণ, ওজুখানার সুব্যবস্থাসহ সংলগ্ন পুকুরের সৌন্দর্যবর্ধন এবং মাঠটিকে চলাচলের উপযোগী করে গড়ে তোলা হবে। এর ফলে স্থানীয় ছেলেমেয়েদের খেলাধুলা এবং সাধারণ মানুষের সকাল-সন্ধ্যাকালীন হাঁটার সুযোগ তৈরি হবে।’

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন তারেক রহমান।

তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমরাহ পালনের সময় সৌদি আরবের আরাফাত ময়দানে এক লাখ নিম গাছের চারা পাঠিয়েছিলেন। বর্তমানে সেগুলো বিশাল বৃক্ষরাজিতে পরিণত হয়েছে। দেশটির মানুষ এগুলোকে সম্মান জানিয়ে ‘জিয়া গাছ’ নামে ডাকে.'

প্রধানমন্ত্রী বলেন, সেই ধারাবাহিকতায় ঐতিহাসিক শোলাকিয়া মাঠ পরিবেশবান্ধব ও ছায়ানিবিড় করতে এখানেও প্রচুর নিম গাছ রোপণ করা হবে।

আরও পড়ুন: শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা বুলু, দোয়া চাইলেন পরিবার

এ সময় তিনি কিশোরগঞ্জ জেলা ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং নিজের হাতে চারা রোপণ করে সবুজায়নের প্রতি সবাইকে উৎসাহিত করেন।

উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে তাঁর উপস্থিতি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে এবং তাঁর বক্তব্য শুনতে সেখানে সমবেত হন।

এই কর্মসূচির পর সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন: টেকনাফে অপহৃত মাদ্রাসাছাত্র সিফাত উদ্ধার, দুই অপহরণকারী গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় খালেদা জিয়া’র জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


নকলায় খালেদা জিয়া’র জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া

শেরপুরের নকলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রয়াত চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগস্ট (শনিবার) শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীর বাসভবনে স্থাপিত উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান-এঁর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হক তালুকদার চাঁন মিয়া ও পৌর বিএনপির সাবেক আহবায়ক কামরুল আলম খান লিটন প্রমুখ।

অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নকলা উপজেলা শাখার আহবায়ক কমিটির আয়োজনে আলাদা ভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত আহবায়ক মো. আহসান হাবীব রুবেলের সভাপতিত্বে ও সদস্য সচিব তারেকুল হাসান তারেকের সঞ্চালনায় একই স্থানে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি ও জাসাস-এর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সবশেষে প্রয়াত বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এঁর সুস্থতার সহিত দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নে বিশেষ দোয়া করা হয়। উপস্থিত সকলকে সাথে নিয়ে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের নামা কৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল আলম দোয়া পরিচালনা করেন। এসময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ কর্মী-সমর্থকসহ স্থানীয় বিভিন্ন মসজিদ-মাদ্রাসার ইমাম-মোয়াজ্জেম ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


ট্রাম্পের পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হরমুজ প্রণালির ছবি প্রকাশিত হয়েছে। ট্রাম্প হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পরিণত করার যে মন্তব্য করেছেন, তার প্রতিক্রিয়ায় ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি হুঁশিয়ারি প্রদান করেছেন যে, ট্রাম্পের পা ভেঙে দেওয়া হবে।

অন্যদিকে, এই সময় তিনি ঘোষণা দেন যে, যদি কোনো মার্কিন সেনাকে হত্যা করা হয় অথবা জীবিত ধরে হস্তান্তর করা হয়, তাহলে সেই ব্যক্তিকে ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।

রোববার (১৬ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি এই তথ্য জানায়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাতামি বলেন, যে ইরানের কেউ মার্কিন আগ্রাসনকারীকে হত্যা করে বা ধরে হস্তান্তর করবে, তাকে ৩০ হাজার ডলার সমপরিমাণ পুরস্কার দেওয়া হবে।

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে হাতামি বলেন, এই ধরনের বক্তব্যকে হালকাভাবে নেওয়া বড় ভুল। তিনি ঘোষণা করেন, "এটি ইরান। আর এর এমন রক্ষক রয়েছে, যারা আপনার পা ভেঙে দেবে।"

ইরানের সেনাপ্রধান দাবি করেন যে, মার্কিন বাহিনী কার্যত ওই অঞ্চল থেকে বিতাড়িত হয়েছে এবং পারস্য উপসাগর, ওমান সাগর এবং হরমুজ প্রণালিতে তাদের প্রবেশের অনুমতি নেই। তিনি আরও বলেন, ইরানে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না। ইরান কখনোই এটি হতে দেবে না।

সম্প্রতি ট্রাম্প হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পরিণত করার হুমকি দিয়েছিলেন। ট্রাম্পের ওই মন্তব্যের পর তেহরানের পক্ষ থেকে এই কঠোর প্রতিক্রিয়া এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণপরিবহনে নারীদের জন্য আসছে বড় সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


গণপরিবহনে নারীদের জন্য আসছে বড় সুখবর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে গণপরিবহনে নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ বাস সার্ভিস।

 বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে রাজধানীতে পিংক রঙের এই বাস সার্ভিসটি নারী চালক ও কন্ডাক্টর দ্বারা পরিচালিত হবে।

মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৮ আগস্ট রাজধানীর তেজগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করা হবে। এ কার্যক্রমের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

১৮ আগস্ট সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন করা হবে এমনটি জানানো হয়েছে।

বিআরটিসি অফিস কর্তৃক জানান হয়েছে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ এই বাস সার্ভিসে নারীরা চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুরোনো দামে সিগারেট বিক্রি করে রাজস্ব ফাঁকির অভিযোগ তামাক কোম্পানির বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


পুরোনো দামে সিগারেট বিক্রি করে রাজস্ব ফাঁকির অভিযোগ তামাক কোম্পানির বিরুদ্ধে

ঢাকা, ১৬ আগস্ট, ২০২৬ : ‘জনস্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব বৃদ্ধিতে তামাক কর নীতি’ শীর্ষক কর্মশালায় বক্তারা বলেছেন, বাজেট ঘোষণার দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও দেশের তামাক কোম্পানিগুলো এখনো পুরোনো দামের সিগারেট নতুন দামে বিক্রি করে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে।

তারা বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা এসআরও-তে বলা হয়েছে, পূর্বের সর্বোচ্চ খুচরা মূল্য মুদ্রিত সিগারেটের প্যাকেটে সিল দ্বারা নতুন সর্বোচ্চ খুচরা মূল্য মুদ্রণ করে দিতে হবে। কিন্তু প্যাকেটে নতুন দামের সিল না দিয়েই বাজারে প্রকাশ্যে সব সিগারেট আগের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।

আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরোর সম্মেলন কক্ষে ‘জনস্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব বৃদ্ধিতে তামাক কর নীতি’ শীর্ষক একটি কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো (বিইআর) ও বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও অর্থনৈতিক গবেষণা ব্যুরোর পরিচালক মাসুদা ইয়াসমিনের সভাপতিত্বে কর্মশালায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক বক্তব্য রাখেন।

কর্মশালায় ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ, প্রোপাগান্ডা ও বাস্তবতা’ বিষয়ক সেশনে বিএনটিটিপির টেকনিক্যাল কমিটির সদস্য ও সাংবাদিক সুশান্ত সিনহা এবং ‘বাংলাদেশের তামাক কর ব্যবস্থা’ বিষয়ক সেশনে বিএনটিটিপির প্রকল্প পরিচালক হামিদুল ইসলাম হিল্লোল সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ড. এনামুল হক বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর তামাক নিয়ন্ত্রণের জন্য একটি কম্প্রিহেনসিভ তামাক কর নীতি থাকা আবশ্যক। আমরা স্বাস্থ্য অর্থনীতি ইউনিট থেকে জাতীয় রাজস্ব বোর্ডে তামাক কর নীতির রূপরেখাসহ সুপারিশ পাঠিয়েছি। আমরা প্রত্যাশা করছি, এনবিআর জনস্বাস্থ্য সুরক্ষায় ও সরকারের কর বৃদ্ধিতে একটি তামাক কর নীতি প্রণয়ন করবে।

অধ্যাপক মাসুদা ইয়াসমিন বলেছেন, জনস্বাস্থ্য সুরক্ষার জন্য সরকারকে তামাক নিয়ন্ত্রণে আরও ইতিবাচক ভূমিকা রাখতে হবে। তামাকের ওপর থেকে পর্যায়ক্রমে নির্ভরতা কমিয়ে এনে বিকল্পভাবে রাজস্ব আদায়ের উপায় খুঁজে বের করতে হবে। তামাকের কারণে রাজস্বের চেয়ে স্বাস্থ্য ব্যয় অনেক বেশি। সুতরাং কীভাবে তামাকে আরও বাস্তবিকভাবে কর বৃদ্ধি করা যায় সেটার উপায় বের করতে হবে। সবসময় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনস্বাস্থ্য খাতে সরকারের গুরুত্বারোপ করতে হবে।

কর্মশালায় হামিদুল ইসলাম হিল্লোল বলেন, তামাক কোম্পানিগুলো তামাকজাত দ্রব্যের মূল্য বৃদ্ধি ঠেকাতে চোরাচালানের মিথ্যা তথ্য ছড়ায়।

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর চেয়ে বাংলাদেশে সিগারেটের দাম অনেক কম। ফলে এ ধরনের সিগারেট চোরাচালানের মিথ্যা ও সাজানো তথ্য কেবল বিভ্রান্ত করার জন্যই প্রচার করছে তামাক কোম্পানিগুলো।

সরকারের উচিত বাজেট প্রস্তাবনা থেকে তদূর্ধ্ব শব্দের বিলুপ্তি করে তামাকজাত দ্রব্যে সুনির্দিষ্ট করারোপ করা এবং একটি জাতীয় কর নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা।

কর্মশালায় বক্তারা জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাকজাত দ্রব্যে কর বৃদ্ধিতে বিভিন্ন কর্মপরিকল্পনার সুপারিশ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিইআরের সিনিয়র প্রজেক্ট ও কমিউনিকেশন অফিসার ইব্রাহীম খলিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%