০৭:৪৮ পি.এম
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। সৌন্দর্য, অভিনয় এবং ব্যক্তিজীবন নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহলের অন্ত নেই। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে। তবে, কি জানেন, এই অভিনেত্রী নিজে শুধুমাত্র একজনকেই অনুসরণ করেন?
তিনি আর কেউ নন, ঐশ্বরিয়ার স্বামী এবং বলিউডের অভিনেতা অভিষেক বচ্চন। ইনস্টাগ্রামে ঐশ্বরিয়ার অনুসরণ করা ব্যক্তিদের তালিকায় শুধুমাত্র অভিষেকই রয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ঐশ্বরিয়া। নিজের কাজ, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ, ফ্যাশন এবং পরিবারের বিশেষ মুহূর্তের ছবি তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। তবে অন্যদের অনুসরণ করার ক্ষেত্রে তিনি বেশ সংযত।
আরও পড়ুন: মা হারালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পপি
এর আগে ২০২৪ সালের অক্টোবর মাসে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছিল, ইনস্টাগ্রামে একমাত্র অভিষেক বচ্চনকেই অনুসরণ করেন ঐশ্বরিয়া।
গত কয়েক বছর ধরে ঐশ্বরিয়া এবং অভিষেকের দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা ধরনের জল্পনা চলছে। তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তর আলোচনা হয়েছে। এই পরিস্থিতিতে ইনস্টাগ্রামে ঐশ্বরিয়ার একমাত্র অ্যাকাউন্ট অনুসরণ করার বিষয়টি নতুন করে নজর কেড়েছে।
তবে দাম্পত্য সম্পর্ক নিয়ে ছড়ানো জল্পনার বিষয়ে ঐশ্বরিয়া বা অভিষেক—কেউই প্রকাশ্যে বিচ্ছেদের ঘোষণা দেননি।
আরও পড়ুন: নেপালের নাট্যোৎসবে মঞ্চস্থ হবে বাংলাদেশের ‘এ ফাদার’স স্কাই’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন