০৫:৫১ পি.এম
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় অনুমোদনহীন কসমেটিক্স পণ্য, ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের অভিযোগে দুইটি ফার্মেসিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২ জুন) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার।
অভিযান চলাকালে ইব্রাহীম ফার্মেসি ও বিসমিল্লাহ ফার্মেসিতে অনুমোদনহীন কসমেটিক্স পণ্য, ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। এ অপরাধের জন্য ‘ঔষধ ও কসমেটিক্স আইন-২০২৩’ এর ৪০(খ), ৪০(গ), ৪০(ঘ) এবং ৪১(২) ধারায় প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা
এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জনসাধারণকে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং কসমেটিক্স পণ্য ব্যবহার থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান। পাশাপাশি ফার্মেসি মালিকদের আইন মেনে সতর্কতার সঙ্গে ব্যবসা পরিচালনা করার পরামর্শ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন