প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘এখন থেকে ন্যূনতম পক্ষে ৫০ ভাগ মামলা গাড়ির মালিককে না দিয়ে চালকের বিরুদ্ধে করা হবে’ এমন তথ্য দিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান। তিনি আরো বলেন, গাড়িটা চালানোর কাজটি করছে চালক, কিন্তু দেখা যাচ্ছে যে, চালক অনেক সময় ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বক্তব্য রাখেন তিনি। চালককে মামলা দেওয়ার ফলে দুই ধরনের ঘটনা ঘটতে পারে বলে উল্লেখ করেন তিনি। একটি হচ্ছে তাকে জরিমানার টাকা দিতে হবে এবং অপরটি হলো ডিমেরিটস পদ্ধতির আওতায় তার ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কাটা যাবে।
এর মাধ্যমে গাড়ির মালিক পরবর্তীতে একজন চালকের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট যাচাই করে চাকরিতে তাকে নিয়োগ দিতে পারবেন বলে জানান তিনি। ভুয়া মামলা কি না, তা কিভাবে বোঝা হবে, এমন প্রসঙ্গেও তিনি কথা বলেন। তিনি জানান, আমাদের পক্ষ থেকে কখনোই আপনাদের কাছে কোনো পাসওয়ার্ড বা কোড নম্বর চাওয়া হবে না। যে চিঠিটি আপনাদের কাছে যাবে, ওই চিঠিতে আমাদের আটটা ডিভিশনের অফিসারদের স্বাক্ষর থাকবে।
একইসঙ্গে ট্রাফিক টেকনিক্যাল ইউনিটের কর্মকর্তাদের স্বাক্ষরও মামলার কপিতে থাকবে, বলেন এই পুলিশ কর্মকর্তা। তিনি এও বলেন, শীঘ্রই গাড়ির নম্বরপ্লেট সঠিক, পরিষ্কার লেখা রয়েছে কিনা, সেটি যাচাই করার জন্য অভিযান পরিচালনা করা হবে।
সূত্র : বিবিসি বাংলা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন