০৬:০৩ এম
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সাবেক চেয়ারম্যান এবং খ্যাতিমান অর্থনীতিবিদ অ্যালান গ্রিনস্প্যান পরলোক গমন করেছেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ১০০ বছর। এ তথ্য জানিয়েছে বিবিসি।
তার মৃত্যুর সম্পর্কিত বিষয়টি তার স্ত্রী আন্দ্রেয়া মিশেল নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, অ্যালান গ্রিনস্প্যান মারা গেছেন পারকিনসন রোগজনিত জটিলতায়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, তিনি ছিলেন ‘একজন অসাধারণ ব্যক্তিত্ব, যিনি উভয় দলের একাধিক প্রেসিডেন্টের সময়কালে দীর্ঘ কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি সবসময় নিজের ভুল স্বীকার করতে সক্ষম ছিলেন এবং সৎ ছিলেন।’
আরও পড়ুন: মিশিগানে মধ্যবর্তী নির্বাচন ঘিরে প্রতিবেশীদের মধ্যে তীব্র রাজনৈতিক বিভাজন
সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যালান গ্রিনস্প্যানকে মার্কিন অর্থনীতির ‘মায়েস্ত্রো’ বলা হতো। কারণ, ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান থাকার সময় তিনি যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে অভূতপূর্ব সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে মুখ্য ভূমিকা পালন করেন।
অ্যালান গ্রিনস্প্যান ১৯৮৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র এক প্রজন্মের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধির সময়কাল অতিক্রম করেছে।
বিডিপ্রতিদিন/কেকে
আরও পড়ুন: ১০ বছর পর মক্কা প্রতিরক্ষা চুক্তি থেকে বের হতে পারবে সদস্য দেশগুলো
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন